October 28, 2026, 4:22 am
সংবাদ শিরোনাম
কবি আবুল বশর আনসারীর লেখনী নতুন প্রজন্মকে দেশপ্রেমে অনুপ্রাণিত করবে: চিত্রনায়ক হেলাল খান সাগর-রুনি হত্যার তদন্ত শেষ করতে আরও ৬ মাস সময় দিলেন হাইকোর্ট আজকের রাজনৈতিক নিষেধাজ্ঞা কি আগামী দিনের স্বৈরতন্ত্রের পথ তৈরি করছে? মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে হোয়াইক্যং ৫নং ওয়ার্ডের সম্ভাব্য মেম্বার পদপ্রার্থী মোঃ মোজাম্মেল হক সেন্টমার্টিনে কোস্ট গার্ডের মেডিকেল ক্যাম্প, চার ঘণ্টায় সেবা ২৩২ জনকে চাঁদাবাজির মামলায় গ্রেপ্তারের পর ছাত্রদল নেতা নয়নের পদ স্থগিত ​প্রবাসে মুক্তিযুদ্ধের সংগঠক অধ্যাপক আবুল হাশেমকে শেষ বিদায়: বৃটেন কমিউনিটির শোক সাংবাদিক এম বেলাল উদ্দীন আহ্বায়ক মাওলানা মাছুমুর রশিদ সচিব গর্জনীয়া রহমানিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার ৫০ বছর পূর্তি উদ্‌যাপন উপলক্ষে প্রাক্তন শিক্ষার্থীদের প্রস্তুতি সভা বকশীগঞ্জে কাবেরী ৫০ জাত ভুট্টার মোড়ক উন্মোচন। বকশীগঞ্জে আদর্শ রানার্স ক্লাবের উদ্যোগে মিনি ম্যারাথন অনুষ্ঠিত।

অদৃশ্য শক্তি মোকাবিলায় সকল নেতাকর্মীদের প্রতি ঐক্যের ডাক দিলেন: আবু সাইদ চাঁদ

বিভাগীয় ব্যুরো রাজশাহীঃ

০৪ নভেম্বর, ২০২৫

আসন্ন জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজশাহীর চারঘাটে প্রস্তুতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৪ নভেম্বর) বিকেল ৩টায় চারঘাটের ঐতিহ্যবাহী মাড়িয়া ঈদগাহ মাঠে এ সভার আয়োজন করা হয়েছে। এসময় চারঘাট উপজেলা বিএনপির সভাপতি জাকিরুল ইসলাম বিকুলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী আবু সাইদ চাঁদ। তিনি বলেন,“দেশে গণতন্ত্র আজ বিপন্ন, মানুষ এখনও স্বাধীন ভাবে কথা বলতে পারছে না, ভোটের অধিকার হরণ করার ষড়যন্ত্র চলছে। এক অদৃশ্য শক্তি দেশের রাজনীতি, প্রশাসন ও বিচার ব্যবস্থাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে। এই অদৃশ্য শক্তিকে মোকাবিলায় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে। ঐক্যের কোন বিকল্প নেই।

তিনি আরও বলেন, ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস শুধু একটি রাজনৈতিক ঘটনা নয়, এটি ছিল জনগণের আত্মমর্যাদা পুনরুদ্ধারের দিন। সেই দিনের চেতনা আজও আমাদের অনুপ্রাণিত করে। গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে আমরা সেই ঐক্যের চেতনা নিয়েই এগিয়ে যাব।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য জাহান পান্না, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা মামুন, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক সৈয়দা রুমানা হোসেন ও রাজশাহী জেলা ছাত্রদলের আহবায়ক শামীম সরকার।

বিশেষ অতিথির বক্তব্যে জেলা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মামুন বলেন,গণতন্ত্র ফিরিয়ে আনার এই সংগ্রামে আমাদের ঐক্যই হচ্ছে সবচেয়ে বড় শক্তি। নেতাকর্মীদের মধ্যে ভেদাভেদ ভুলে সবাইকে এক হয়ে কাজ করতে হবে। আসন্ন জাতীয় নির্বাচনে ব্যাক্তি মুখ্য না বিএনপি মনোনীত ধানের শীষর প্রতীকের পক্ষে ঐক্যবদ্ধ থেকে বিজয়ের জন্য কাজ করতে হবে। ৭ই নভেম্বরের চেতনা ধারণ করেই আমাদের বর্তমান সংকট মোকাবিলা করতে হবে।

সভায় উপস্থিত ছিলেন বাঘা উপজেলা বিএনপির আহবায়ক ফোকরুল ইসলাম বাবলু, সদস্য সচিব আশরাফুল ইসলাম মলিন, সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, বাঘা পৌর বিএনপি সাধারণ সম্পাদক তফিকুল ইসলাম তফিক, সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিফ, বাঘা পৌর বিএনপির সাবেক নেতা মোঃ সুরুজ, মুকুল চারঘাট পৌর বিএনপির সভাপতি মমিনুল, সাধারণ সম্পাদক নাজমুল হক, সাংগঠনিক সম্পাদক মো. মাসুদ, সাবেক যুবদল নেতা আলমগীর হোসেন, আব্দুস সালামসহ সভায় চারঘাট-বাঘা উপজেলার বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মী উপস্থিত ছিলেন।



আমাদের পেজ লাইক করুন