June 10, 2026, 7:19 am
সংবাদ শিরোনাম
মোকামতলায় জোড়া হত্যাকাণ্ডের বিচার দাবিতে মহাসড়ক অবরোধ ও মানববন্ধন, ২৪ ঘণ্টার মধ্যে আসামি গ্রেপ্তারের আশ্বাসে কর্মসূচি প্রত্যাহার। সিরাজগঞ্জ তাড়াশে অগ্নিকাণ্ডে পুরে ছাই ‘সমকাল পত্রিকা’ অফিস মিথ্যা মামলা থেকে অব্যাহতি চেয়ে পুলিশ সুপার বরাবরে এলাকাবাসীর স্মারকলিপি প্রদান কোতয়ালী থানার সুইপার কলোনীতে অভিযান, গাঁজাসহ আটক মাদক কারবারি গাজীপুরে নারী গ্যারেজ মালিককে ‘মাদক ব্যবসায়ী’ সাজিয়ে অপপ্রচার, থানায় অভিযোগ রংপুর কোতয়ালী থানার অভিযানে টিউবওয়েল-ফ্যান ও বৈদ্যুতিক তার সহ চোর আটক  লন্ডনের টিউব স্টেশনে নির্মম হামলা: ৪ কিশোর-কিশোরী গ্রেফতা দুহশুহ–কায়েমপুর সড়কের ভাঙা সেতু এখন মৃত্যুফাঁদ দ্রুত সংস্কারের দাবি স্থানীয়দের জনপ্রিয়তায় এগিয়ে আমির হোসাইন, ভাইস চেয়ারম্যান পদে জল্পনা তুঙ্গে ২০২৬ ফিফা ফুটবল বিশ্বকাপ রঙ্গ ছড়া

মোকামতলায় জোড়া হত্যাকাণ্ডের বিচার দাবিতে মহাসড়ক অবরোধ ও মানববন্ধন, ২৪ ঘণ্টার মধ্যে আসামি গ্রেপ্তারের আশ্বাসে কর্মসূচি প্রত্যাহার।

মোকামতলায় জোড়া হত্যাকাণ্ডের বিচার দাবিতে মহাসড়ক অবরোধ ও মানববন্ধন, ২৪ ঘণ্টার মধ্যে আসামি গ্রেপ্তারের আশ্বাসে কর্মসূচি প্রত্যাহার।

আতিক রহমান,মোকামতলা প্রতিনিধি:
বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকামতলা ইউনিয়নের লক্ষীপুর গ্রামে সংঘটিত আলোচিত জোড়া হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার ও পলাতক আসামিদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ, মানববন্ধন ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছেন নিহতদের স্বজন ও এলাকাবাসী।

জানা যায়, গত ১৮ মে ২০২৬ তারিখে লক্ষীপুর গ্রামে প্রকাশ্যে সুমন ও ইয়াসিন নামে দুই যুবককে হত্যার ঘটনা ঘটে। ঘটনার পর মামলার প্রধান আসামি পুলিশের কাছে আত্মসমর্পণ করলেও মামলার অন্যান্য অভিযুক্তরা এখনও পলাতক রয়েছে বলে অভিযোগ করেন নিহতদের পরিবারের সদস্যরা।

এ ঘটনার প্রতিবাদ এবং পলাতক আসামিদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মঙ্গলবার মোকামতলা বন্দরের রংপুর-বগুড়া মহাসড়কে মানববন্ধন ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করা হয়। কর্মসূচিতে অংশগ্রহণকারীরা অভিযুক্ত রাব্বি, রাহাত, আওলাদ ও জাহিদুলের ফাঁসির দাবি জানান এবং দ্রুত তাদের আইনের আওতায় আনার আহ্বান জানান।

অবরোধের কারণে মহাসড়কের উভয় পাশে যানবাহনের দীর্ঘ সারি সৃষ্টি হয় এবং সাধারণ যাত্রীদের দুর্ভোগ পোহাতে হয়। পরে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত হয়ে বিক্ষোভকারীদের সঙ্গে আলোচনা করেন।

এ সময় প্রশাসনের পক্ষ থেকে পলাতক আসামিদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের সর্বোচ্চ চেষ্টা এবং দ্রুত আইনি পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেওয়া হয়। প্রশাসনের এই আশ্বাসে সন্তুষ্ট হয়ে আন্দোলনকারীরা তাদের অবরোধ কর্মসূচি প্রত্যাহার করেন।

তবে মানববন্ধনে অংশগ্রহণকারীরা সতর্ক করে বলেন, নির্ধারিত সময়ের মধ্যে আসামিদের গ্রেপ্তার ও ঘটনার সুষ্ঠু বিচার নিশ্চিত না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। তারা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সকলের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির মাধ্যমে ন্যায়বিচার প্রতিষ্ঠার দাবি জানান।

স্থানীয়দের মতে, আলোচিত এ জোড়া হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও বিচার নিশ্চিত করা হলে এলাকায় শান্তি-শৃঙ্খলা ফিরে আসবে এবং সাধারণ মানুষের মধ্যে আইন ও বিচারব্যবস্থার প্রতি আস্থা আরও বৃদ্ধি পাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেজ লাইক করুন