May 15, 2026, 1:32 pm
সংবাদ শিরোনাম
বিশ্বনাথ উপজেলা প্রেসক্লাবের নতুন কমিটি গঠন রিয়াদে বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে শীর্ষক আলোচনা সভা; বিশ্বনাথে সংরক্ষিত নারী এমপি মাহফুজা সিদ্দিকা হান্নানের মতবিনিময় ও সংবর্ধনা অনুষ্ঠিত উপজেলা ভূমি অফিসের বরাদ্দকৃত জায়গা দখল করে নিল ডিসি অফিসের নাজির এসপি মাহবুব আলম খানকে নিয়ে অপপ্রচারের নেপথ্যে রাজমিনার মৃত্যুকে ঘিরে পুলিশের বিরুদ্ধে কটুক্তি ও স্বাক্ষর জালিয়াতির অভিযোগ, উত্তাল বিশ্বনাথ প্রবাসী অলংকারী ইউনিয়ন ওয়েলফেয়ার ট্রাস্ট ইউ’কের উদ্যোগে পুরস্কার বিতরণ সম্পন্ন বীর মুক্তিযোদ্ধা আফসর আলী আর নেই তাহিরপুরে ৪২ পিস ইয়াবা,নগদ টাকা, মোটরসাইকেলসহ ১জন আটক ছাতকের মঈনপুরে ২ লাখ টাকা ‘ছিনতাই’ ছিল সাজানো নাটক, পুলিশের জেরায় স্বীকারোক্তি।

বিশ্বনাথ উপজেলা প্রেসক্লাবের নতুন কমিটি গঠন

বিশ্বনাথ উপজেলা প্রেসক্লাবের নতুন কমিটি গঠন

বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি:

বিশ্বনাথ উপজেলা প্রেসক্লাবের দুই বছর মেয়াদি (২০২৬-২০২৮) নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। নতুন কমিটিতে দৈনিক সংগ্রাম পত্রিকার বিশ্বনাথ প্রতিনিধি মোঃ শাহিন উদ্দিন সভাপতি এবং দৈনিক মানবকণ্ঠ’র বিশ্বনাথ প্রতিনিধি মোঃ সায়েস্তা মিয়া পুনরায় সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন।

শুক্রবার (১৫ মে) বিকেলে বিশ্বনাথ পুরান বাজারস্থ আয়শা ম্যানশনে উপজেলা প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে সংগঠনের সদস্য ও শুভাকাঙ্ক্ষীদের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে এ কমিটি গঠন করা হয়।
কমিটি গঠন উপলক্ষে কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন সমাজসেবক এসএম রফিক আহমদ এবং অলংকারী ইউনিয়ন পরিষদের ৭নং ওয়ার্ডের সদস্য বশির উদ্দিন। এসময় উপস্থিত সদস্যদের মতামতের ভিত্তিতে সহ-সভাপতি পদ স্থগিত রেখে কমিটির অন্যান্য দায়িত্বপ্রাপ্তদের নাম ঘোষণা করেন কমিশনার রফিক আহমদ।

নবগঠিত কমিটিতে সহ-সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন দৈনিক বিজয়ের কণ্ঠ’র বিশ্বনাথ প্রতিনিধি ও সাবেক যুগ্ম সম্পাদক আলতাব হোসেন। এছাড়া সাংগঠনিক সম্পাদক হয়েছেন দৈনিক আলোর দিগন্ত পত্রিকার প্রতিনিধি শ্রী অজিত চন্দ্র দেব, ৩য় বারের মতো পুনরায় দপ্তর সম্পাদক হয়েছেন জাতীয় দৈনিক স্বাধীন বাংলা পত্রিকার বিশ্বনাথ প্রতিনিধি ও Rose tv uk সিলেট বিভাগীয় প্রধান কবি এস.পি. সেবু এবং অর্থ সম্পাদক হয়েছেন দৈনিক গণকণ্ঠ পত্রিকার বিশ্বনাথ প্রতিনিধি আব্দুল কাইয়ুম।কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সিনিয়র সদস্য : মো.ছালেক উদ্দীন,  শফিকুল ইসলাম শফিক এবং সদস্য আনোয়ার হোসেন, এস এ সাজু। এছাড়া আজীবন সদস্য হিসেবে অন্তর্ভুক্ত রয়েছেন মো. মজলু মিয়া, এ.কে.এম তুহেম, আনহার বিন সাঈদ ও রাসেল রহমান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেজ লাইক করুন