March 16, 2026, 12:15 pm
সংবাদ শিরোনাম
বিশ্বম্ভরপুরে মাদক নির্মূল ও প্রতিরোধে করণীয় সচেতনতায় আলোচনা সভা অনুষ্ঠিত ; রাউজানের হলদিয়ায় দুই দরিদ্র পরিবারের ছেলের মাথায় কোরআনে হাফেজের পাগড়ি শ্রীমঙ্গল থানার উদ্যোগে পুলিশ–সাংবাদিকদের মিলনমেলা ও ইফতার মাহফিল শ্রীপুর উত্তর ইউনিয়ন বাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন,মোঃ আতাউর রহমান ধারাবাহিকতায় চেয়ারম্যান হিসেবে আবুল কাশেমকে চান স্থানীয়রা রিয়াদে অপহরণ ও অর্থ ছিনতাইয়ের কবলে কিশোরগঞ্জের আনোয়ার হোসেনের *#সাংবাদিক সম্মেলন;* সৌদি আরব পূর্বাঞ্চল কেন্দ্রীয় বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত; কাবাডি ফেডারেশনের নতুন সভাপতি আইজিপি আলী হোসেন ফকির সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার প্রার্থী চূড়ান্ত করতে বিএনপির বৈঠক সংসদে ভাষণ দেবেন রাষ্ট্রপতি: স্বরাষ্ট্রমন্ত্রী

বিশ্বম্ভরপুরে মাদক নির্মূল ও প্রতিরোধে করণীয় সচেতনতায় আলোচনা সভা অনুষ্ঠিত ;

স্টাফ রিপোর্টার :

বিশ্বম্ভরপুর উপজেলার ফতেপুর ইউনিয়নের সাতগাঁও নতুন বাজারে মাদক নির্মূল ও প্রতিরোধে করণীয় সচেতনতায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে তাহিয়া একাডেমির আয়োজনে ফতেপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফারুক আহমদ’র সভাপতিত্বে ও তাহিয়া একাডেমির পরিচালক সাংবাদিক শফিউল আলম’র সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন  বিশ্বম্ভরপুর থানার ওসি তদন্ত ওয়ালী আশরাফ। তিনি মাদকের কুফল ও সব ধরনের ক্ষতিকর দিক আলোচনা করে বলেন এর পরও যারা মাদকের সাথে যুক্ত থাকবে তাদেরকে বিন্দু পরিমাণ ও ছাড় দেওয়া হবে না।এসময় আরও বক্তব্য রাখেন ইউপি সদস্য জয়নাল আবেদীন প্রবীণ পল্লিচিকিৎসক জামাল হোসেন  মুস্তক আহমদ মাফিজুর রহমান মাফিজ প্রমূখ। এসময় উপস্থিত ছিলেন এস আই জামাল উদ্দিন ইউপি সদস্য নজরুল ইসলাম সাবেক ইউপি সদস্য শাহ নেছার আহমদ সহ এলাকার সর্বস্তরের মানুষ।আলোচনা সভায় ঘোষণা করা হয় যে মাদকের ব্যবসা ছেড়ে সৎ ভাবে ব্যবসা করবে তাকে তাহিয়া একাডেমির পক্ষ থেকে ৫০ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে। আর যদি মাদকের ব্যবসা না ছাড়ে এমন ব্যক্তি কে মাদক সহ প্রশাসনের কাছে যে ধরিয়ে দিবে ঐ সাহসী ব্যক্তিকে ও ৫০ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে। উল্লেখ্য ইতিমধ্যে এক ব্যক্তি মাদক ব্যবসা ছেড়ে দিয়ে সাভাবিক জীবনযাপন সহ সৎ ভাবে ব্যবসা করে যাচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেজ লাইক করুন