June 27, 2026, 2:23 am
সংবাদ শিরোনাম
কাজিপুরে আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঝটিকা মিছিল সিরাজগঞ্জ এর  তাড়াশে চার ছাত্রলীগ ও যুবলীগ নেতা জেলহাজতে আইনের আশ্রয় নিতে গিয়ে হয়রানির শিকার ব্যবসায়ী ইয়াকুব: সীতাকুণ্ডে তোলপাড় রাজশাহী বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদা দাবির অডিও ভাইরাল, কাগজে স্বাধীনতা, বাস্তবে শৃঙ্খল: গণমাধ্যমের স্বাধীনতা কতটা নিশ্চিত? বাংলাদেশ ভূমিহীন ও গৃহহীন হাউজিং লিমিটেডের প্রতিনিধি সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত যুক্তরাজ্য নর্থহ্যাম্পটনের মেয়র কর্তৃক ‘অনুপ্রেরণাদায়ক’ কমিউনিটি লিডার সম্মাননায় ভূষিত নানিয়ারচর সেনা জোনের উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা, পরিবেশ সংরক্ষণ ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত উত্তরার বিডিআর মার্কেটের পার্কিং স্থান নিয়ে বিরোধ: পুরো মার্কেটকে ঘিরে আদালতে তিন মামলা, উত্তেজনা বৃদ্ধি তেঘরি গ্রামে গাছ কর্তন ও রাস্তা, সাইনবোর্ড ভাঙচুর মামলায় ৮ আসামি কারাগারে

সিরাজগঞ্জ তাড়াশে ২ সাংবাদিক হামলার শিকার,থানায় অভিযোগ

তাড়াশে ২ সাংবাদিক হামলার শিকার,থানায় অভিযোগ

(আলহাজ সরকার টুটুল) তাড়াশ(সিরাজগঞ্জ)প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের তাড়াশে অবৈধ পুকুর খননের দায়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সংবাদ সংগ্রহে ২জন সাংবাদিক সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন। সন্ত্রাসী হামলার শিকার দৈনিক চলনবিল প্রবাহ তাড়াশ প্রতিনিধি রাশিদুল হাসান’কে গুরুতর আহতবস্থায় প্রথমে তাড়াশ হাসপাতালে ভর্তি করা হয়।

ঘটনাটি ঘটেছে, বুধবার সন্ধ্যা ৫.৪৫ মিনিটের দিকে উপজেলার ধোপাগাড়ী বাজারে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়,উপজেলার গুল্টা বাজারে অবৈধ পুকুর খননের দায়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানের সংবাদ সংগ্রহের জন্য যান,দৈনিক চলনবিল প্রবাহের তাড়াশ প্রতিনিধি সাংবাদিক রাশিদুল হাসান,দৈনিক তৃতীয় মাত্রা’র তাড়াশ প্রতিনিধি সাংবাদিক খালিদ হাসান।

এ সময় স্থানীয় সন্ত্রাসী ও অবৈধ পুকুর খননের ঠিকাদার রাজু আহম্মেদের নেতৃত্বে ৪-৫ জনের একদল সন্ত্রাসী দৈনিক চলনবিল প্রবাহের তাড়াশ প্রতিনিধি রাশিদুল হাসান,দৈনিক তৃতীয় মাত্রা’র তাড়াশ প্রতিনিধি খালিদ হাসান,এর উপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়।

এ ঘটনায় ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন স্থানীয় সাংবাদিক’রা। এ প্রসঙ্গে তাড়াশ থানার অফিসার ইনচার্জ (ওসি) হাবিবুর রহমান বলেন, তদন্ত সাপেক্ষে হামলাকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেজ লাইক করুন