September 10, 2026, 1:47 pm
সংবাদ শিরোনাম
সিংড়ায় ছাত্রদল নেতা কাজলের সঙ্গে একাধিক নারীর ছবি ভাইরাল, ‘এআইয়ের কারসাজি’ দাবি কাজলের BNP Leader Rahmatullah Falls Ill, Seeks Prayers from the Nation বিশ্ব ফিজিওথেরাপি দিবস উপলক্ষে চট্টগ্রামে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা ফিজিওথেরাপি সেবার মানোন্নয়ন ও বাংলাদেশ রিহ্যাবিলিটেশন কাউন্সিল আইন-২০১৮ বাস্তবায়নের দাবি বাংলাদেশ ডিস্ট্রিক্ট কাপ ২০২৬- চ্যাম্পিয়ন মৌলভীবাজার রানারআপ নোয়াখালী রয়্যালস  বিএনপি নেতার অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে সংবাদ করায় মানবাধিকার নেতাকে হত্যা ও গুমের হুমকির অভিযোগ লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’ উদযাপনের ঘোষণা: দল-মতের ঊর্ধ্বে চট্টগ্রামবাসীর ঐক্যের আহ্বান রাহমাতুল্লিল আলামিন নবী সাঃ এর শুভাগমনের খুশিতে রিয়াদ আঞ্জুমানে খোদ্দামুল মোসলেমিন কমিটির উদ্যোগে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। যুক্তরাজ্যের ইলফোর্ডে গ্রেটার চট্টগ্রাম অ্যাসোসিয়েশন ইউকে’র মিলনমেলা ২০২৬ অনুষ্ঠিত গাজীপুরে ডিজিটাল ও দুর্নীতিমুক্ত ভূমি সেবা নিশ্চিতকরণে জেলা প্রশাসনের কঠোর অবস্থান: টোক ইউনিয়ন ভূমি অফিসের অনুকরণীয় উদ্যোগ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান সাদিউজ্জামান রুবেলের

বাঁশখালীতে শুরু হচ্ছে ১১ দিনব্যাপী ২২তম আন্তর্জাতিক ঋষি কুম্ভমেলা

মোহাম্মদ আমিনুল ইসলাম
বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি :


চট্টগ্রামের বাঁশখালী উপজেলার ঐতিহ্যবাহী ঋষিধামে আগামীকাল শুক্রবার (২৩ জানুয়ারি) থেকে শুরু হচ্ছে বাংলাদেশে একমাত্র ২২তম আন্তর্জাতিক ঋষি কুম্ভ ও কুম্ভমেলা ২০২৬। ১১ দিনব্যাপী এ মেলা চলবে আগামী ২ ফেব্রুয়ারি পর্যন্ত। মেলাকে কেন্দ্র করে ইতোমধ্যে বাঁশখালীসহ আশপাশের এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে।

শুক্রবার সকাল ৮টায় ঋষিধাম প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য মহাশোভাযাত্রার মাধ্যমে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে। এরপর প্রতিদিন ধর্মীয় আচার-অনুষ্ঠান, পূজা, সাধুসঙ্গ, আলোচনা সভা ও নানা মাঙ্গলিক আয়োজন অনুষ্ঠিত হবে। এ মেলায় দেশ-বিদেশের লক্ষাধিক ভক্ত, সাধু-সন্ন্যাসী, ঋষিকুল ও ধর্মীয় ব্যক্তিত্বের সমাগম ঘটবে বলে আশা করছেন আয়োজকরা।

মেলা পরিচালনা কমিটির অর্থ সম্পাদক তড়িৎ কান্তি গুহ জানান, এবারের কুম্ভমেলায় অন্তত ২০ লক্ষাধিক ভক্ত ও দর্শনার্থীর আগমন ঘটতে পারে। ভারত ও বাংলাদেশসহ বিভিন্ন দেশের মঠ-মন্দিরের মহাত্মা ও সন্ন্যাসীরা এতে অংশ নেবেন। পাশাপাশি রাষ্ট্রীয় অতিথি ও বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দও মেলায় যোগ দেবেন বলে তিনি জানান।

উল্লেখ্য, বাঁশখালী ঋষিধাম বহুযুগ আগে প্রতিষ্ঠিত হলেও ১৯৫৭ সালে মোহন্ত শ্রীমৎ অদ্বৈতানন্দ পুরী মহারাজ এখানে কুম্ভমেলার প্রবর্তন করেন। প্রতি তিন বছর অন্তর এই কুম্ভমেলা অনুষ্ঠিত হয়ে আসছে। ভারতের হরিদ্বার, প্রয়াগ, নাসিক ও উজ্জয়িনীতে যে কুম্ভমেলা অনুষ্ঠিত হয়, সেখানে যেতে যারা অক্ষম—তাদের কথা বিবেচনা করেই বাংলাদেশে এই কুম্ভমেলার প্রচলন করা হয়।

এরই মধ্যে মেলা সফল করতে গত ১৫ নভেম্বর এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। শ্রীগুরু সংঘের সভাপতি চন্দন সিনহার সভাপতিত্বে সভায় মঙ্গল প্রদীপ প্রজ্বালন করেন শ্রীমৎ স্বামী নিরঞ্জনানন্দ পুরী মহারাজ। সভায় সর্বসম্মতিক্রমে এডভোকেট অনুপ বিশ্বাসকে সভাপতি, শ্রী চন্দ্র শেখর মল্লিককে সাধারণ সম্পাদক ও তড়িৎ কান্তি গুহকে অর্থ সম্পাদক করে মেলা পরিচালনা কমিটি ঘোষণা করা হয়।

এদিকে কুম্ভমেলা উপলক্ষে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভাও অনুষ্ঠিত হয়েছে। এতে ঋষিধাম ও তুলসীধামের মোহন্ত শ্রীমৎ স্বামী সচ্চিদানন্দ পুরী মহারাজসহ ঋষি অদ্বৈতানন্দ পরিষদের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আয়োজকদের মতে, এই কুম্ভমেলা ধর্মীয় সম্প্রীতি, মানবিক শিক্ষা ও পারস্পরিক সদ্ভাব বিনিময়ের এক অনন্য মিলনমেলা হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেজ লাইক করুন