September 11, 2026, 6:12 pm
সংবাদ শিরোনাম
নিজের ও পরিবারের নিরাপত্তা চেয়ে বিএনপি নেতার বিরুদ্ধে ডিসি-এসপির কাছে মানবাধিকারকর্মী আরমানের স্মারকলিপি কমলগঞ্জে পাঁচ শতাধিক কৃতি শিক্ষার্থীকে ছাত্রশিবিরের সংবর্ধনা এসএসসি-দাখিল ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মেধা ও সাফল্যকে উৎসাহিত করতেই আয়োজন সিংড়ায় ছাত্রদল নেতা কাজলের সঙ্গে একাধিক নারীর ছবি ভাইরাল, ‘এআইয়ের কারসাজি’ দাবি কাজলের BNP Leader Rahmatullah Falls Ill, Seeks Prayers from the Nation বিশ্ব ফিজিওথেরাপি দিবস উপলক্ষে চট্টগ্রামে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা ফিজিওথেরাপি সেবার মানোন্নয়ন ও বাংলাদেশ রিহ্যাবিলিটেশন কাউন্সিল আইন-২০১৮ বাস্তবায়নের দাবি বাংলাদেশ ডিস্ট্রিক্ট কাপ ২০২৬- চ্যাম্পিয়ন মৌলভীবাজার রানারআপ নোয়াখালী রয়্যালস  বিএনপি নেতার অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে সংবাদ করায় মানবাধিকার নেতাকে হত্যা ও গুমের হুমকির অভিযোগ লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’ উদযাপনের ঘোষণা: দল-মতের ঊর্ধ্বে চট্টগ্রামবাসীর ঐক্যের আহ্বান রাহমাতুল্লিল আলামিন নবী সাঃ এর শুভাগমনের খুশিতে রিয়াদ আঞ্জুমানে খোদ্দামুল মোসলেমিন কমিটির উদ্যোগে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। যুক্তরাজ্যের ইলফোর্ডে গ্রেটার চট্টগ্রাম অ্যাসোসিয়েশন ইউকে’র মিলনমেলা ২০২৬ অনুষ্ঠিত

গোদাগাড়ী মডেল থানা পুলিশ কর্তৃক অভিযানে ৩০০ গ্রাম হেরোইন-সহ গ্রেফতার:২

মোঃ সুজন আহাম্মেদ  বিভাগীয় ব্যুরো রাজশাহী

আজ ১০ সেপ্টেম্বর ২০২৫ খ্রি.

রাজশাহী জেলার গোদাগাড়ী থানাধীন চরআষাড়িয়াদহ ইউনিয়নের চর আমতলা খাসমহল হতে ভোর ০৬:০০ টায় দুইজন মাদককারবারিকে ৩০০ গ্রাম হেরোইন-সহ গ্রেফতার করেছে রাজশাহী জেলার গোদাগাড়ী থানা পুলিশ।

গ্রেফতারকৃত অভিযুক্তদের নাম যথাক্রমে ১। মোঃ সৈবুর রহমান(৩০) ও ২। মোঃ আব্বাস আলী শিহাব(২০)। মোঃ সৈবুর রহমান রাজশাহী জেলার গোদাগাড়ী থানার চর আমতলা খাসমহল গ্রামের মোঃ রবিউল ইসলামের পুত্র এবং মোঃ আব্বাস আলী শিহাব একই জেলার একই থানার একই গ্রামের মোঃ আইয়ুব আলীর পুত্র ।

ঘটনাসূত্রে জানা যায়, রাজশাহী জেলার গোদাগাড়ী মডেল থানার এসআই(নিরস্ত্র) মোঃ রফিকুল ইসলাম ফোর্স-সহ আজ ১০ সেপ্টেম্বর ২০২৫ খ্রি. ভোর ০৫:৪৫ টায় গোদাগাড়ী থানাধীন চর আষাড়িয়াদহ ইউনিয়নের আমতলা ঘাট ও তার সন্নিহিত এলাকায় গ্রেফতারি পরোয়ানা তামিল ও মাদক উদ্ধারের ডিউটিতে নিয়োজিত ছিলো। তারা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, দুইজন ব্যক্তি অবৈধ মাদকদ্রব্য হেরোইন বিক্রয়ের উদ্দেশ্যে মোটর সাইকেলযোগে ট্যাকপাড়া হতে আমতলা খাসমহল গ্রামে অবস্থান করছিল। এমন সংবাদের ভিত্তিতে রাজশাহী জেলার গোদাগাড়ী মডেল থানার এসআই(নিরস্ত্র) মোঃ রফিকুল ইসলাম ফোর্স-সহ আজ ১০ সেপ্টেম্বর ২০২৫ খ্রি. ভোর ০৫:৫০ টায় অভিযান পরিচালনা করে। এতে থানা পুলিশের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল হতে দৌড়ে পালানোর চেষ্টাকালে ভোর ০৬:০০ টায় গোদাগাড়ী থানা পুলিশ অভিযুক্ত মোঃ আব্বাস আলী শিহাবের দেহ তল্লাশি করে তার পরিহিত লুঙ্গির সামনে গুজা অবস্থায় তিনটি সাদা স্বচ্ছ পলিথিনের প্যাকেটে রক্ষিত অবস্থায় অবৈধ মাদকদ্রব্য ৩০০ গ্রাম হেরোইন-সহ তাদেরকে গ্রেফতার করে।

হেরোইন উদ্ধারের এ ঘটনায় গ্রেফতারকৃত অভিযুক্তদ্বয়ের বিরুদ্ধে রাজশাহী জেলার গোদাগাড়ী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এ একটি মামলা রুজু হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেজ লাইক করুন