April 19, 2026, 1:27 pm
সংবাদ শিরোনাম
হক প্রকাশ’ কাণ্ড: গোপন ছবি ফাঁসে সহযোগী সন্দেহে যুবক গ্রেফতার। তাহিরপুরে বালু ধসে স্কুলছাত্র নিহতের ঘটনায় ৬ জনকে আসামি করে মামলা দায়ের তাহিরপুরে বজ্রপাতে প্রাণ গেল হাঁস খামারির, সঙ্গী আশঙ্কাজনক। ইসলামপুরে ইউপি নির্বাচনের প্রতিশোধের জের,যুবককে রাতভর মধ্যযুগীয় কায়দায় নির্যাতন  ভুরুঙ্গামারীতে মুভমেন্ট ফর পাংকচুয়ালিটির বর্ষপূর্তি উদযাপন বাঁশখালী আইনজীবী সমিতির সভাপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ঘোষণা: মব সৃষ্টির অভিযোগ প্রতিদ্বন্দ্বী প্রার্থীর শিক্ষক নিয়োগে জিরো টলারেন্স: মেধাই হবে একমাত্র মানদণ্ড — শিক্ষামন্ত্রী তাহিরপুর সীমান্তে মৃত্যুফাঁদ: ভারতের কয়লা খাদানে বাংলাদেশি নিহত। কোকদণ্ডী গুনাগরী উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। সংগঠন বিরোধী কার্যকলাপের প্রতিবাদে জগন্নাথপুর সাংবাদিক ফোরামের নিন্দা।

সুনামগঞ্জে ভুয়া এনএসআই সদস্য আটক

স্টাফ রিপোর্টার

ভুয়া এনএসআই( জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা)পরিচয় দিয়ে এক নার্সকে বিয়ে ও ১৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগে টিটন বিশ্বাস (২৫) নামে এক যুবককে সুনামগঞ্জের তাহিরপুর থেকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২১ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তাহিরপুর সদর ইউনিয়নের মধ্য তাহিরপুর এলাকার ফায়ার সার্ভিস ভবনের সামনে থেকে পুলিশ থাকে আটক করা হয়।

খোঁজ নিয়ে জানা গেছে,বর্তমানে সুনামগঞ্জ সদর হাসপাতালে শিক্ষানবিশ নার্স হিসেবে কর্মরত ও জাহাঙ্গীরনগর ইউনিয়নের নতুন গোদিগাও গ্রামের মোঃ রুহুল আমিন এর মেয়ে ভুক্তভোগী। প্রায় দুই বছর আগে সুনামগঞ্জ শহরে পড়াশোনার সময় তার পরিচয় হয় টিটন বিশ্বাসের সাথে। তবে সে সময় টিটন নিজেকে আরাফাত হোসাইন নামে পরিচয় দিয়ে এনএসআই কর্মকর্তা দাবি করে। একপর্যায়ে সম্পর্ক গড়ে উঠলে ২০২৩ সালের ১৩ ডিসেম্বর নোটারি পাবলিক সুনামগঞ্জে তাদের বিয়ে সম্পন্ন হয়।

পরবর্তীতে টিটন বিভিন্ন অজুহাতে তামান্না ও তার পরিবারের কাছ থেকে মোট ১৫ লাখ টাকা গ্রহণ করে। চাকরির সমস্যা সমাধান ও সংসার শুরু করার কথা বলে টাকা নিলেও দীর্ঘদিন যোগাযোগ বন্ধ রাখে। পরে খোঁজ নিয়ে জানা যায়, তার প্রকৃত নাম টিটন বিশ্বাস। সে জেলার তাহিরপুর উপজেলার সদর ইউনিয়নের মধ্য তাহিরপুর গ্রামের মৃত সাধন বিশ্বাস এর ছেলে।

তাহিরপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি দেলোয়ার হোসেন জানিয়েছেন, তাহিরপুর থানার এসআই শরীফুল ইসলাম ও তার টিম অভিযুক্ত টিটন বিশ্বাসকে থানায় নিয়ে আসেন। আটককৃত টিটন বিশ্বাসের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেজ লাইক করুন