March 13, 2026, 12:25 pm
সংবাদ শিরোনাম
প্রকাশিত সংবাদের প্রতিবাদ রিয়াদে অপহরণ ও অর্থ ছিনতাইয়ের কবলে কিশোরগঞ্জের আনোয়ার হোসেনের *#সাংবাদিক সম্মেলন;* সৌদি আরব পূর্বাঞ্চল কেন্দ্রীয় বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত; কাবাডি ফেডারেশনের নতুন সভাপতি আইজিপি আলী হোসেন ফকির সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার প্রার্থী চূড়ান্ত করতে বিএনপির বৈঠক সংসদে ভাষণ দেবেন রাষ্ট্রপতি: স্বরাষ্ট্রমন্ত্রী বটিয়াঘাটায় আইসিসিএপি প্রকল্পের সভা অনুষ্ঠিত শ্রীমঙ্গলে শিক্ষক সমাজের মিলনমেলা: দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সিরাজগঞ্জের হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১ মার্কেন্টাইল ইসলামী লাইফের বাঁশখালী অফিসে মাহে রমজানের তাৎপর্য নিয়ে আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের জরুরি বৈঠক অনুষ্ঠিত                                               

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের জরুরি বৈঠক অনুষ্ঠিত                                                 মোঃ সুমন আলী স্টাফ রিপোর্টার

১৯ আগস্ট (মঙ্গলবার) বিকালে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে কেন্দ্রীয় নির্বাহী পরিষদের এক জরুরি বৈঠক সংগঠনের নায়েবে আমীর সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন সংগঠনের নায়েবে আমীর ডা. সৈয়দ আব্দুল্লাহ মোঃ তাহের (সাবেক এমপি) ও মাওলানা আনম শামসুল ইসলাম (সাবেক এমপি), সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার (সাবেক এমপি), সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম, মাওলানা রফিকুল ইসলাম খান, ড. হামিদুর রহমান আযাদ, মাওলানা আবদুল হালিম, এড. মোয়াযযম হোসাইন হেলাল ও এড. এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য জনাব আবদুর রব, জনাব সাইফুল আলম খান মিলন, এড. মতিউর রহমান আকন্দ, অধ্যক্ষ শাহাবুদ্দিন, অধ্যক্ষ ইজ্জত উল্লাহ, জনাব মোবারক হোসাইন ও জনাব মোঃ সেলিম উদ্দিন।

কেন্দ্রীয় নির্বাহী পরিষদের জরুরি বৈঠকে ঐকমত্য কমিশন কর্তৃক সরবরাহকৃত জুলাই জাতীয় সনদ এর উপর বিশদ আলোচনা করা হয়। আলোচনার পর জুলাই জাতীয় সনদ এর কিছু বিষয়ে ঐকমত্য কমিশনের সাথে আলোচনায় বসার সিদ্ধান্ত হয়।

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের পক্ষ থেকে জুলাই জাতীয় সনদ এর আইনি ভিত্তি প্রদানের লক্ষ্যে প্রেসিডেন্টশিয়াল প্রক্লেমেশন অথবা গণভোট অনুষ্ঠানের জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি জোর দাবি জানানো হয়। সেই সাথে গণতন্ত্রের পথে উত্তরণের লক্ষ্যে জুলাই জাতীয় সনদ এর আইনি ভিত্তি কার্যকর করা এবং এর ভিত্তিতেই আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের জোর দাবি জানানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেজ লাইক করুন