September 19, 2026, 10:21 am
সংবাদ শিরোনাম
১৯তম বিসিএ অ্যাওয়ার্ডস ২০২৬ পার্ক প্লাজা ওয়েস্টমিনস্টার ব্রিজ হোটেল লন্ডনে ১ নভেম্বর অনুষ্ঠিত হবে হারানো সরকারি অস্ত্র-গোলাবারুদের সন্ধানে এসআরবি-৫, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার “বিশ্বনাথের দশঘরে মতবিনিময় সভা” জনগণের কল্যাণ ও ইলিয়াস আলীর অসমাপ্ত উন্নয়ন এগিয়ে নেওয়ার অঙ্গীকার ব্যারিস্টার আবরার ইলিয়াস অর্ণবের রাউজান প্রেসক্লাবে ঈদে মিলাদুন্নাবী (দঃ) ও সাংবাদিক নেতা সরোয়ার উদ্দীনের স্বরণ সভা অনুষ্ঠিত দক্ষিণ চট্টগ্রামবাসীর প্রাণের দাবি কালুরঘাট সেতুর নির্মাণকাজ দ্রুত বাস্তবায়নে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান নিজের ও পরিবারের নিরাপত্তা চেয়ে বিএনপি নেতার বিরুদ্ধে ডিসি-এসপির কাছে মানবাধিকারকর্মী আরমানের স্মারকলিপি কমলগঞ্জে পাঁচ শতাধিক কৃতি শিক্ষার্থীকে ছাত্রশিবিরের সংবর্ধনা এসএসসি-দাখিল ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মেধা ও সাফল্যকে উৎসাহিত করতেই আয়োজন সিংড়ায় ছাত্রদল নেতা কাজলের সঙ্গে একাধিক নারীর ছবি ভাইরাল, ‘এআইয়ের কারসাজি’ দাবি কাজলের BNP Leader Rahmatullah Falls Ill, Seeks Prayers from the Nation বিশ্ব ফিজিওথেরাপি দিবস উপলক্ষে চট্টগ্রামে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা ফিজিওথেরাপি সেবার মানোন্নয়ন ও বাংলাদেশ রিহ্যাবিলিটেশন কাউন্সিল আইন-২০১৮ বাস্তবায়নের দাবি

আমছুর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক কাজী ছাদিক আখতার আহত

আমছুর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক কাজী ছাদিক আখতার আহত

ঘটনার নিন্দা ও ক্ষোভ প্রকাশ স্বপ্নবাংলা পরিষদের কেন্দ্রীয় সভাপতি এস.পি. সেবুর

নিজস্ব প্রতিনিধি | করিমগঞ্জ (আসাম), ভারত :

আসামের করিমগঞ্জ জেলার পাথরকান্দি উপজেলার আছিমগঞ্জ গেইট এলাকায় দুই পক্ষের সংঘর্ষে আহত হয়েছেন আসাম সংখ্যালঘু ছাত্র ইউনিয়ন (আমছু)-এর সীমান্ত ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক কাজী ছাদিক আখতার।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যা প্রায় ৭টার দিকে আছিমগঞ্জ গেইট এলাকায় দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে আমছুর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক কাজী ছাদিক আখতার ঘটনাস্থলে পৌঁছান। অভিযোগ অনুযায়ী, তিনি গাড়ি থেকে নেমে পরিস্থিতি বোঝার চেষ্টা করলে আকস্মিকভাবে দুর্বৃত্তদের হামলার শিকার হন। এতে তিনি গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন।

পরে উপস্থিত স্থানীয় জনতা ও বিশিষ্ট ব্যক্তিরা দ্রুত তাকে উদ্ধার করে করিমগঞ্জ সরকারি হাসপাতালে ভর্তি করেন।
হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কাজী ছাদিক আখতার জানান, তিনি ঘটনাস্থলে দুই পক্ষের সংঘর্ষ দেখতে পান এবং পরিস্থিতি বোঝার আগেই তার ওপর হামলা চালানো হয়। তিনি এ ঘটনার সুষ্ঠু তদন্ত এবং হামলাকারীদের আইনের আওতায় আনার দাবি জানান।

এদিকে আছিমগঞ্জ এলাকার কয়েকজন বিশিষ্ট ব্যক্তি এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন, একজন তরুণ সমাজসেবী ও ছাত্রনেতার ওপর এ ধরনের হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তারা দ্রুত তদন্ত সম্পন্ন করে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।

নিন্দা ও ক্ষোভ প্রকাশ
ঘটনার তীব্র নিন্দা, উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করে এক বিবৃতিতে বক্তব্য দিয়েছেন ছায়া সরকার বাংলাদেশ, সিলেট প্রদেশের মুখ্যমন্ত্রী (CM of JKS) এবং স্বপ্নবাংলা পরিষদের কেন্দ্রীয় সভাপতি ফিল্ডমার্শাল, সাংবাদিক ও কবি এস.পি. সেবু।
বিবৃতিতে তিনি আসাম সরকার, প্রশাসন এবং সংশ্লিষ্ট তদন্তকারী সংস্থার প্রতি আহ্বান জানিয়ে বলেন, ২৪ ঘণ্টার মধ্যে ঘটনার নিরপেক্ষ তদন্ত সম্পন্ন করে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করতে হবে। তিনি আরও বলেন, সিলেট বাংলাদেশের একজন অকৃত্রিম বন্ধুর ওপর এ ধরনের হামলা অত্যন্ত দুঃখজনক এবং এটি আসামের আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতির একটি উদ্বেগজনক উদাহরণ।

জানা গেছে, এ বিষয়ে তার দেওয়া বিবৃতিটি সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক টুইটার)-এ প্রকাশ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেজ লাইক করুন