August 11, 2026, 12:14 pm
সংবাদ শিরোনাম
তাড়াশ থানার নতুন ওসি হিসেবে মোঃ ইমাম জাফরের যোগদান, অপরাধ দমনে জিরো টলারেন্সের ঘোষণা প্রধানমন্ত্রী তারেক রহমানের নিকট হেফাজতে ইসলাম বাংলাদেশ কর্তৃক হেযবুত তওহীদকে নিষিদ্ধ করার অন্যায্য প্রতিবাদ ও নিন্দা তাওহীদ হেযবুতের ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে আওয়ামী লীগ নেতার নাতি, ক্ষুব্ধ স্থানীয় বিএনপি আমছুর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক কাজী ছাদিক আখতার আহত গোদাগাড়ীতে সাবেদুল হত্যা: খুনিদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন স্থানীয় সাধারণ জনগণ  চট্টগ্রাম নাগরিক ফোরামের প্রতিষ্ঠাবার্ষিকীতে ভার্চুয়াল আলোচনা সভা অনুষ্ঠিত “দি ওয়ান পাউন্ড জেনারেল হসপিটাল” ট্রাস্টি সিলেট-২ আসনের এমপি লুনা’র সা‌থে বৃটেনে সাক্ষাৎ বিনিময় মানবিক সংগঠন সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন যুক্তরাজ্য শাখা’র কমিটি গঠন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের হরিপুর উপজেলা শাখার নতুন কমিটি গঠন রিয়াদে বাথাস্থ প্রবাসী সেবা কেন্দ্রে প্রবাসী সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায়;

কাজিপুরে আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঝটিকা মিছিল

নিজস্ব প্রতিবেদক : সিরাজগঞ্জের কাজিপুরে আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলটির নেতাকর্মীরা একটি ঝটিকা মিছিল বের করেছেন। মঙ্গলবার (২৩ জুন) সকালে উপজেলার দুর্গম চরাঞ্চলে এ কর্মসূচি পালন করা হয়।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ভোরের দিকে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ২০ থেকে ২৫ জন নেতাকর্মী ওই এলাকায় সমবেত হন। তাদের অনেকের মুখে মাস্ক ছিল।

মিছিলে ব্যবহৃত ব্যানারে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা, শহীদ এম মনসুর আলী, সাবেক মন্ত্রী মোহাম্মদ নাসিম এবং সাবেক সংসদ সদস্য তানভীর শাকিল জয়ের ছবি সংযুক্ত ছিল। ব্যানারের নিচে আয়োজক হিসেবে কাজিপুর উপজেলা আওয়ামী লীগের নাম উল্লেখ করা হয়।

নাম প্রকাশে অনিচ্ছুক এক স্থানীয় বাসিন্দা জানান, কাজিপুর উপজেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদবিষয়ক সম্পাদক জিয়াউর রহমান স্বাধীন এবং উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক আলী আসলামের নেতৃত্বে নেতাকর্মীরা চরাঞ্চলে ব্যানার নিয়ে সমবেত হন। সেখানে ছবি ও ভিডিও ধারণের পর তারা প্রায় ১৫ থেকে ২০ মিনিট মিছিল করেন।

পরে দ্রুত এলাকা ত্যাগ করেন অংশগ্রহণকারীরা। এদিকে, মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেজ লাইক করুন