July 26, 2026, 8:12 pm
সংবাদ শিরোনাম
তরুণদের মাদকের ভয়াল থাবা থেকে রক্ষায় শিক্ষকদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে: ভূমিমন্ত্রী মিনু যুক্তরাজ্যে ভিত্তিক ‘‘দ‍্য ওয়ান পাউন্ড হসপিটাল’’ এর উদ্যোগে নেটওয়ার্কিং ও আলোচানা সভা অনুষ্ঠিত উপজেলা নির্বাহী কর্মকর্তার আদালতে বিচারাধীন দখল পুনরুদ্ধারের মামলা: ন্যায়বিচারের প্রত্যাশায় ভুক্তভোগী বানারীপাড়া বন্দর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত জাকির হোসেন লন্ড‌নে সিলেট শাহজালাল হাউজিং এস্টেটস প্রবাসী অ্যাসোসিয়েশনের উদ্যো‌গে সভা অনুষ্ঠিত যুক্তরাজ্যে “ইউকে ম্যানেজমেন্ট কলেজ” উচ্চশিক্ষায় ১০ বছর পূর্তি উদযাপন অনুষ্ঠিত বিশ্বনাথে বাজার মনিটরিংয়ে প্রশাসনের ঢিলেঢালা ভাব, চরম ভোগান্তিতে সাধারণ মানুষ সেহলী পারভীন-ই হিউম্যান এইডের প্রতিষ্ঠাতা মহাসচিব — মহামান্য সুপ্রিম কোর্ট যুক্তরাজ্যে বিশ্বনাথের সামিউলের উচ্চতর ডিগ্রি লাভ বিশ্বনাথে উৎসবমুখর পরিবেশে রথযাত্রা উদযাপিত

—-রক্তাক্ত জুলাই—

লেখক নুসাইবা নুর ৫ম শ্রেনী ২ নং প্রাগপুর মক্তব সরকারী প্রাঃ বিঃ

কাঁপা কাঁপা হাতে ধরেছি কলম,
আবছা লাগছে লেখা!
ভাবতে গেলেই শিহরিত শরীর,
পাচ্ছি না খুঁজে ভাষা!

রক্তাক্ত এই জুলাই তুমি,
হ্রদয়ে থাকবে গাঁথা!
রক্ত দিয়ে লেখা থাকবে,
তোমার প্রতিটি দিনের কথা!

ভুলব কিভাবে মুগ্ধ নামক,
সেই ছেলেটার কথা!
ভুলব কিভাবে আবু সাঈদের মতো, বীর যোদ্ধাদের কথা!

ভুলব কিভাবে রিয়ার মতো,
রায় বাঘিনীদের কথা!
ভুলব কিভাবে পনেরোই জুলাই,
ভয়াল সেই কাল রাত্রির কথা!

ভুলব কিভাবে আহাদের মতো,
নিষ্পাপ ফুলের কথা!
ভুলব কিভাবে স্বাধীন দেশে,
নিরাপত্তা হরণের কথা!

ভুলব কিভাবে শত শত মায়ের,
আহাযারি জড়ানো কথা!
ভুলব কিভাবে পুত্র শঙকায়,
নিরীহ পিতার হার্ট- এ্যাটাকের কথা!

এমন জুলাই আর না আসুক ফিরে!
বুকের ভেতর দারুণ ঝড়,
আর না উঠুক জ্বলে!
শহরতলী আর না ভাসুক রক্ত স্নানের জলে!

ফুলগুলো আর না হোক লাল!
নির্ঘুম রাত আর না কাটুক সমাজ!
বীভৎস এই জুলাই যেন,
আর না আসুক ফিরে!
“রক্তাক্ত জুলাই! “


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেজ লাইক করুন