March 1, 2026, 8:02 pm
সংবাদ শিরোনাম
বিশ্বম্ভরপুর উপজেলাতে পরিকল্পিত অগ্নিসংযোগ: বাইরে থেকে তালা মেরে বসতঘরে আগুন, প্রাণনাশের চেষ্টা; বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব ও জাতীয় দৈনিক মাতৃজগতের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আগামী ৩ মার্চ ২০২৬ নদীবাংলার কবি রিপন শানের ৫১তম জন্মবার্ষিকী লাকসাম পৌরসভা-এ সম্ভাব্য মেয়র প্রার্থী হিসেবে আলোচনায় রাফসান ইসলাম রায়ছটা প্রেমাশিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়-এর প্রাক্তন ব্যাচ ‘বন্ধন-১১’-এর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বটিয়াঘাটায় চরম ঝুঁকিতে ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্র হাওরের ডুবন্ত বাঁধে অনিয়ম চলবে না-কঠোর বার্তা মন্ত্রী এ্যানি ঢাকা প্রেসক্লাবের সভাপতির সঙ্গে Flash TV-এর প্রধান নির্বাহী পরিচালকের মত বিনিময় বটিয়াঘাটায় জেজেএসের উদ্যোগে জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত বাঁশখালীতে আইন শৃঙ্খলা ও মানব পাচার প্রতিরোধ কমিটির মাসিক সভা অনুষ্ঠিত;

রাউজানের ফজলে করিম চৌধুরীর সেকেন্ড ইন কমান্ড কাজী এমরান আটক

নিজস্ব প্রতিবেদক

রাউজানের সাবেক এমপি ফজলে করিম চৌধুরী জুনু ও ফারাজ করিমের একান্ত সহযোগী বহু মামলার পলাতক আসামী কাজী এমরান রাউজান থেকে আটক করেছে পুলিশ।

 

আওয়ামী লীগের সরকার পতনের পর গত শুক্রবার (১ আগস্ট) বিকেল ৫ টার দিকে চট্টগ্রামের রাউজান গহিরা চৌমুহনীস্থ কমিশনার কার্যালয় সম্মুখে প্রকাশ্যে ঘুরাঘুরি অবস্থায় দেখতে পেয়ে নির্যাতিত জনতা রাউজান থানা পুলিশের কাছে সংবাদ দিলে রাউজান থানা পুলিশ কাজী এমরান আটক করে।

আটককৃত কাজী এমরান রাউজানের বহুল আলোচিত সাবেক এমপি ফজলে করিম চৌধুরী জুনু ও ফারাজ করিমের সেকেন্ড ইন কমান্ড, তাদের অপকর্মের মূল হোতা ও নির্যাতনকারী। তিনি রাউজান পৌরসভার ৩ নং ওয়ার্ডের মৌলভী বাড়ির মৃত কাজী আব্দুল আলীর ছেলে ও বহু মামলার আসামী ও সাবেক কমিশনার কাজী ইকবালের ছোটভাই ।

 

সূত্র বলছে, ফ্যাসিস্ট সরকারের পতনের পর আত্নগোপনে চলে যাওয়া কাজী এমরান দেশে আবারো নতুন করে নাশকতা সৃষ্টির পরিকল্পনার নিতে নিজ এলাকায় কয়েকদিন ধরে প্রকাশ্যে ঘুরা ঘুরি শুরু করে।

 

সূত্র আরো বলছে, স্বৈরাচার সরকারের আমলে রাউজানের খুনি এমপি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গণহত্যা মামলাসহ অর্ধশতাধিক মামলার আসামী ফজলে করিম জুনু ও তার কুখ্যাত সন্তান ফারাজ করিমের একান্ত সহযোগী গহিরার কাজী ইকবালের মাধ্যমে যত অপকর্ম জুলুম-নির্যাতন সম্পাদিত হয়েছে তার বেশীরভাগই আটককৃত কাজী এমরান সরাসরি জড়িত ।

 

উল্লেখ্য, ফজলে করিম জুনুর সহযোগী কাজী ইকবালের গহিরাস্থ আয়না ঘরে ধরে নিয়ে নিষ্ঠুর জুলুম নির্যাতন, গুপ্ত হত্যা, লুটপাট, নারী ধর্ষণসহ যত অপকর্ম ও নাশকতা চলত সবকিছুর মাস্টার মাইন্ড ছিল সাবেক কমিশনার কাজী ইকবালের ছোট ভাই কাজী এমরান।

কাজী এমরানকে পুলিশী জিজ্ঞাসাবাদ করা হলে রাউজানে বর্তমানে চলমান বিভিন্ন প্রকাশ্য ও গুপ্ত হত্যার নেপথ্যের রহস্য ও ফজলে করিম জুনুর অবৈধ অস্ত্র ভান্ডারের সন্ধান পাওয়া যাবে বলে দাবী এলাকাবাসীর ।

এলাকাবাসী আরো দাবী , রাউজানের সাবেক এমপি ফজলে করিম চৌধুরী জুনু ও ফারাজ করিমের একান্ত সহযোগী বহু মামলার পলাতক আসামী কাজী এমরানকে আটক করায় তাদের মাঝে ফিরেছে স্বস্তি। কাজী এমরানের মত অন্যান্য পলাতক আসামিদেরকেও দ্রুত গ্রেফতার করা হলে রাউজানে চলমান হত্যা ও নাশকতা হতে মুক্তি পাবে রাউজানবাসি। এ ব্যাপারে প্রশাসনের কাছে এবং প্রধান উপদেষ্ঠার শুভ দৃষ্টি কামনা করছে রাউজানের নির্যাতিত জনগণ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেজ লাইক করুন
Social Media Auto Publish Powered By : XYZScripts.com