October 9, 2026, 10:31 pm
সংবাদ শিরোনাম
শনিবার সুরঝংকার একাডেমি খুলনার সম্মাননা স্মারক প্রদান ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান তাড়াশে দুর্গোৎসব ঘিরে বিশেষ আইন-শৃঙ্খলা সভা: ৪৯ মণ্ডপে আর্থিক অনুদানের ঘোষণা তাড়াশে শয্যাশায়ী কিশোর তানজিলের বাঁচার আকুতি বকশীগঞ্জে বিশ্ব দৃষ্টি দিবস উদযাপিত হয়েছে শিক্ষার্থীদের মাদকের বিরুদ্ধে সোচ্চার হতে হবে, বকশীগঞ্জ ইউএনও মুরাদ হোসেন। রাজশাহীতে সাংবাদিকদের মানববন্ধন: অপপ্রচার ও ভুয়া সাংবাদিকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার দাবি ব্যর্থ সরকারের বিরুদ্ধে প্রতিবাদে উত্তরবঙ্গে প্রতীকী অবরোধ, পোস্টারিং ও হ্যান্ডবিল বিতরণ দেওয়ানগঞ্জে মাদক সেবনের দায়ে যুবকের কারাদণ্ড। জামালপুর গারো হিলস্ রানার্স কমিউনিটি সংগঠনে যুক্ত হচ্ছে নতুন নতুন সদস্য। বকশীগঞ্জে এডহক কমিটির সভাপতি হলেন আক্তার হোসেন মাষ্টার।

শনিবার সুরঝংকার একাডেমি খুলনার সম্মাননা স্মারক প্রদান ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান

খুলনা জেলা প্রতিনিধি

১০ অক্টোবর শনিবার সন্ধ্যা ৬টায় জেলা শিল্পকলা মিলনায়তনে সুরঝংকার একাডেমি খুলনার উদ্যোগে অনুষ্ঠিত হতে যাচ্ছে পরিচিত সভা, সম্মাননা স্মারক প্রদান ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

মিডিয়া উপকমিটির নেতৃবৃন্দ এক বিবৃতিতে জানান, অনুষ্ঠানে সংবর্ধিত প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক,সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু। সংবর্ধিত বিশেষ অতিথি থাকবেন খুলনা ওয়াসার চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা মোঃ মনিরুজ্জামান মনি, খুলনা জেলা পরিষদের প্রশাসক মোঃ মনিরুল হাসান বাপ্পি। বিশেষ অতিথি থাকবেন জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার মোঃ রফিকুল ইসলাম ও সুরঝংকার একাডেমির প্রধান উপদেষ্টা ক্যাপ্টেন মোঃ শহীদুল ইসলাম বিএন(অবঃ)। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন সুরঝংকার একাডেমি খুলনার সভাপতি মোঃ রাজ্জাক হোসেন। পরিচালনা করবেন সংগঠনের সাধারণ সম্পাদক রোটা: জি.এম. মঈন উদ্দীন। অনুষ্ঠানে সংগঠনের কর্মকর্তাবৃন্দ, সদস্য বৃন্দ, শিক্ষার্থীবৃন্দসহ সংশ্লিষ্ট সকলকে যথা সময়ে যথা স্থানে উপস্থিত থাকতে অনুরোধ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেজ লাইক করুন