October 2, 2026, 10:32 pm
সংবাদ শিরোনাম
খুলনায় সুপার হিরো ডি এ তায়েব, ফ্যান ক্লাবের উষ্ণ অভ্যর্থনা দেওয়ানগঞ্জে ৩৫ বিজিবির অভিযানে সীমান্ত থেকে ভারতীয় ১৮৬ বোতল মদ উদ্ধার লন্ডনে এমপি সরোয়ার আলমগীরকে গ্রেটার চট্টগ্রাম অ্যাসোসিয়েশনের সংবর্ধনা ও মতবিনিময় জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল সিলেট জেলা কমিটিকে বিশ্বনাথ উপজেলা বিএনপির অভিনন্দন রাউজানে গর্জনিয়া রহমানিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসায় ঈদে মিলাদুন্নাবী(দঃ)উপলক্ষে মাহফিল অনুষ্ঠিত নানিয়ারচরে চেঙ্গী নদীতে অবৈধ জাল অপসারণ ও যানজট নিরসনে প্রশাসনের হুঁশিয়ারি বঙ্গবন্ধুর আদর্শ: দেশপ্রেম, ত্যাগ ও নীতির রাজনীতি ছাগলকে কাদা দেওয়া নিয়ে বিধবা নারীকে মারধরের চেষ্টার অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে আহত চেয়ারম্যান কবির হোসেন ধলা মিয়াকে হাসপাতালে দেখতে গেলেন বিএনপি নেতা সাবেক চেয়ারম্যান  আবারক আলী তাড়াশে মাদক সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড

দেওয়ানগঞ্জে ৩৫ বিজিবির অভিযানে সীমান্ত থেকে ভারতীয় ১৮৬ বোতল মদ উদ্ধার

দেওয়ানগঞ্জে ৩৫ বিজিবির অভিযানে সীমান্ত থেকে ভারতীয় ১৮৬ বোতল মদ উদ্ধার

বকশীগঞ্জ(জামালপুর)প্রতিনিধিঃমোঃইলিয়াস শাহ্

জামালপুর সীমান্তে মাদক বিরোধী অভিযানে সীমান্তবর্তী এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় থাকা ১৮৬ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে ৩৫ বিজিবি।
শুক্রবার (২ অক্টোবর) সকালে দেওয়ানগঞ্জ উপজেলার সীমান্তবর্তী কুমাররের চর এলাকা থেকে আসামি বিহীন এসব মদ উদ্ধার করা হয়।
জানা গেছে, সকালে জামালপুর- ৩৫ বিজিবির নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পাথরের চর বিওপির বিজিবির সদস্যরা ১০৭৬ সীমান্তের কাছে কুমারের চর এলাকায় অভিযান পরিচালনা করেন।
অভিযানকালে পরিত্যক্ত অবস্থায় ফেলে যাওয়া ১৮৬ বোতল ভারতীয় মদ জব্দ করে বিজিবি। যার আনুমানিক মূল্য ২ লাখ ৭৯ হাজার টাকা। তবে এসময় কাউকে আটক করা সম্ভব হয়নি।
জামালপুর ৩৫ বিজিবির অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল হাসানুর রহমান জানান, সীমান্তে নিয়মিত টহলের পাশাপাশি চোরাচালান ও মাদক বিরোধী অভিযান অব্যাহত রয়েছে।
মাদক উদ্ধারের ঘটনায় দেওয়ানগঞ্জ থানায় সাধারণ ডায়েরী করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেজ লাইক করুন