October 7, 2026, 10:43 pm
সংবাদ শিরোনাম
শিক্ষার্থীদের মাদকের বিরুদ্ধে সোচ্চার হতে হবে, বকশীগঞ্জ ইউএনও মুরাদ হোসেন। রাজশাহীতে সাংবাদিকদের মানববন্ধন: অপপ্রচার ও ভুয়া সাংবাদিকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার দাবি ব্যর্থ সরকারের বিরুদ্ধে প্রতিবাদে উত্তরবঙ্গে প্রতীকী অবরোধ, পোস্টারিং ও হ্যান্ডবিল বিতরণ দেওয়ানগঞ্জে মাদক সেবনের দায়ে যুবকের কারাদণ্ড। জামালপুর গারো হিলস্ রানার্স কমিউনিটি সংগঠনে যুক্ত হচ্ছে নতুন নতুন সদস্য। বকশীগঞ্জে এডহক কমিটির সভাপতি হলেন আক্তার হোসেন মাষ্টার। আমাদের নিখোঁজ শিশুরা কোথায়? – নিকোলাস বিশ্বাস জামালপুরের বকশীগঞ্জে গারো পাহাড়ে জনপ্রিয় হয়ে উঠছে শিমুল আলু চাষ। বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক যোগাযোগে নিরলসভাবে কাজ করছে ART খুলনায় সুপার হিরো ডি এ তায়েব, ফ্যান ক্লাবের উষ্ণ অভ্যর্থনা

দেওয়ানগঞ্জে মাদক সেবনের দায়ে যুবকের কারাদণ্ড।

দেওয়ানগঞ্জে মাদক সেবনের দায়ে যুবকের ১ বছরের কারাদণ্ড

বকশীগঞ্জ(জামালপুর)প্রতিনিধিঃমোঃইলিয়াস শাহ।

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলা চিকাজানি ইউনিয়নে মাদক বিরুধী অভিযান পরিচালনা করে হুমায়ুন কবির (৪০) নামে এক যুবককে আটক করে ভ্রাম্যমাণ আদালতে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
মঙ্গলবার (৬ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার জিকাজানি ইউনিয়নে মাদক বিরুধী অভিযান পরিচালনা করে মাদক সেবন অবস্থায় ইয়াবা ট্যাবলেট ও নেশার সরঞ্জাম সহ হাতেনাতে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে আসামীকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ জহুরুল হোসেন। দন্ডপ্রাপ্ত আসামী উপজেলা জিকাজানি ইউনিয়নের মিয়াপাড়া গ্রামের বাসিন্দা।
প্রশাসন সুত্রে জানা যায়, মাদক বিরুধী অভিযান চলাকালে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে চিকাজানি ইউনিয়নের মিয়াপাড়া এলাকায় অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ জহুরুল হোসেন এ সময় হুমায়ুন কবিরকে তার নিজ ঘরে মাদক সেবন অবস্থায় হাতেনাতে আটক করা করে ভ্রাম্যমাণ আদালতে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। দন্ডপ্রাপ্ত আসামী এর আগেও পুনর্বাসন কেন্দ্রে ছিলেন বলে জানা গেছে।
অভিযোগ রয়েছে আসামী হুমায়ুন কবির নেশার টাকার জন্যে পরিবারের সদস্যদের সাথে উচ্ছৃঙ্খল আচরণ করতেন।

উপজেলা নির্বাহী অফিসার শাহ জহুরুল হোসেন বলেন, “মাদক বিরুধী অভিযান চলাকালে হুমায়ুন কবির নামে এক ব্যক্তিকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। মাদকের বিরুদ্ধে এমন অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেজ লাইক করুন