খুলনা জেলা প্রতিনিধি
১০ অক্টোবর শনিবার সন্ধ্যা ৬টায় জেলা শিল্পকলা মিলনায়তনে সুরঝংকার একাডেমি খুলনার উদ্যোগে অনুষ্ঠিত হতে যাচ্ছে পরিচিত সভা, সম্মাননা স্মারক প্রদান ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
মিডিয়া উপকমিটির নেতৃবৃন্দ এক বিবৃতিতে জানান, অনুষ্ঠানে সংবর্ধিত প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক,সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু। সংবর্ধিত বিশেষ অতিথি থাকবেন খুলনা ওয়াসার চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা মোঃ মনিরুজ্জামান মনি, খুলনা জেলা পরিষদের প্রশাসক মোঃ মনিরুল হাসান বাপ্পি। বিশেষ অতিথি থাকবেন জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার মোঃ রফিকুল ইসলাম ও সুরঝংকার একাডেমির প্রধান উপদেষ্টা ক্যাপ্টেন মোঃ শহীদুল ইসলাম বিএন(অবঃ)। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন সুরঝংকার একাডেমি খুলনার সভাপতি মোঃ রাজ্জাক হোসেন। পরিচালনা করবেন সংগঠনের সাধারণ সম্পাদক রোটা: জি.এম. মঈন উদ্দীন। অনুষ্ঠানে সংগঠনের কর্মকর্তাবৃন্দ, সদস্য বৃন্দ, শিক্ষার্থীবৃন্দসহ সংশ্লিষ্ট সকলকে যথা সময়ে যথা স্থানে উপস্থিত থাকতে অনুরোধ করা হয়েছে।
বাংলা নিউজ মিডিয়া কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp +44 7574 879654
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন (আর্তমানবতার সেবায়) নগদঃ ০১৩০২৪৪৭৩৭৩