September 11, 2026, 3:07 pm
সংবাদ শিরোনাম
নিজের ও পরিবারের নিরাপত্তা চেয়ে বিএনপি নেতার বিরুদ্ধে ডিসি-এসপির কাছে মানবাধিকারকর্মী আরমানের স্মারকলিপি কমলগঞ্জে পাঁচ শতাধিক কৃতি শিক্ষার্থীকে ছাত্রশিবিরের সংবর্ধনা এসএসসি-দাখিল ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মেধা ও সাফল্যকে উৎসাহিত করতেই আয়োজন সিংড়ায় ছাত্রদল নেতা কাজলের সঙ্গে একাধিক নারীর ছবি ভাইরাল, ‘এআইয়ের কারসাজি’ দাবি কাজলের BNP Leader Rahmatullah Falls Ill, Seeks Prayers from the Nation বিশ্ব ফিজিওথেরাপি দিবস উপলক্ষে চট্টগ্রামে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা ফিজিওথেরাপি সেবার মানোন্নয়ন ও বাংলাদেশ রিহ্যাবিলিটেশন কাউন্সিল আইন-২০১৮ বাস্তবায়নের দাবি বাংলাদেশ ডিস্ট্রিক্ট কাপ ২০২৬- চ্যাম্পিয়ন মৌলভীবাজার রানারআপ নোয়াখালী রয়্যালস  বিএনপি নেতার অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে সংবাদ করায় মানবাধিকার নেতাকে হত্যা ও গুমের হুমকির অভিযোগ লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’ উদযাপনের ঘোষণা: দল-মতের ঊর্ধ্বে চট্টগ্রামবাসীর ঐক্যের আহ্বান রাহমাতুল্লিল আলামিন নবী সাঃ এর শুভাগমনের খুশিতে রিয়াদ আঞ্জুমানে খোদ্দামুল মোসলেমিন কমিটির উদ্যোগে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। যুক্তরাজ্যের ইলফোর্ডে গ্রেটার চট্টগ্রাম অ্যাসোসিয়েশন ইউকে’র মিলনমেলা ২০২৬ অনুষ্ঠিত

সিরাজগঞ্জ এর  তাড়াশে চার ছাত্রলীগ ও যুবলীগ নেতা জেলহাজতে

আলহাজ্ব  সরকার টুটুল তাড়াশ সিরাজগঞ্জ প্রতিনিধি :

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার পৃথক চারটি মামলায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ ও যুবলীগের চার নেতাকে জামিন নামঞ্জুর করে জেলহাজতে পাঠিয়েছেন আদালত। বুধবার ২৪ জুন সকালে তারা সিরাজগঞ্জ আদালতে উপস্থিত হয়ে জামিন প্রার্থনা করলে বিজ্ঞ বিচারক এই আদেশ দেনকারাগারে পাঠানো চার নেতা হলেন তাড়াশ উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও যুবলীগ নেতা মো. আনিস প্রধান, পৌর যুবলীগের সভাপতি পদপ্রার্থী মিনহাজুর রহমান শুভ, উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. আরিফুল ইসলাম আরিফ এবং প্রচার সম্পাদক মো. ছোটন আহমেদ।

মামলার বিবরণ অনুযায়ী, গত ৫ই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন দমনে সহিংসতা ও হত্যাচেষ্টার অভিযোগে তিনটি মামলা দায়ের করা হয়। এ ছাড়া ২০১৮ সালে জাতীয় সংসদ নির্বাচনের সময় বিএনপি প্রার্থী আব্দুল মান্নান তালুকদারের পথসভায় হামলা, গাড়ি ভাঙচুর ও হত্যাচেষ্টার অভিযোগে আরও একটি মামলা রয়েছে। এই চারটি মামলায় আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের পাঁচ শতাধিক নেতাকর্মীকে আসামি করা হয়েছে।সিরাজগঞ্জ জজ কোর্টের সিনিয়র আইনজীবী রফিকুল ইসলাম বাঁটুল আইনি কার্যক্রমের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, অভিযুক্তরা আদালতে উপস্থিত হয়ে জামিনের আবেদন জানালে আদালত তা নাকচ করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এসব মামলায় এ পর্যন্ত শতাধিক নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের মধ্যে কেউ কেউ জামিনে মুক্ত থাকলেও অনেকে বিভিন্ন মেয়াদে জেল খেটেছেন। অন্যান্য পলাতক আসামিদের গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেজ লাইক করুন