August 19, 2026, 11:16 am
সংবাদ শিরোনাম
সিংড়ায় র‍্যাবের অভিযানে ৪ কেজি ৭০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার নাটোরে ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টারের অনুমোদন যাচাইয়ের দাবি গডফাদারের’ শেল্টার- ধরাছোঁয়ার বাইরে শাহীন, যুবসমাজ এর ভবিষ্যত নিয়ে আতঙ্কে স্থানীয়রা। চট্টগ্রাম নাগরিক ফোরামের চেয়ারম্যান ব্যারিস্টার মনোয়ার হোসেন মহাসচিব তাহের ও যুগ্ম সচিব কামরুল নির্বাচিত এসএসসি ফলে সাফল্য-হতাশার মিশ্র চিত্র: পাস ৬২.২৫ শতাংশ, জিপিএ-৫ পেল ১ লাখ ১৬ হাজার ৬৭৬ জন, ফেল প্রায় ৭ লাখ তথ্য চাইতে আসা গ্রাহকের সাথে অশালীন আচরণ ও হুমকির অভিযোগ, সুনামগঞ্জ পিডিপি’র দুই কর্মকর্তার বিরুদ্ধে। তাড়াশ থানার নতুন ওসি হিসেবে মোঃ ইমাম জাফরের যোগদান, অপরাধ দমনে জিরো টলারেন্সের ঘোষণা প্রধানমন্ত্রী তারেক রহমানের নিকট হেফাজতে ইসলাম বাংলাদেশ কর্তৃক হেযবুত তওহীদকে নিষিদ্ধ করার অন্যায্য প্রতিবাদ ও নিন্দা তাওহীদ হেযবুতের ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে আওয়ামী লীগ নেতার নাতি, ক্ষুব্ধ স্থানীয় বিএনপি আমছুর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক কাজী ছাদিক আখতার আহত

তাহিরপুরে বালু ধসে স্কুলছাত্র নিহতের ঘটনায় ৬ জনকে আসামি করে মামলা দায়ের

তাহিরপুরে বালু ধসে স্কুলছাত্র নিহতের ঘটনায় ৬ জনকে আসামি করে মামলা দায়ের।

আমির হোসেন, স্টাফ রিপোর্টার

সুনামগঞ্জের তাহিরপুরে জাদুকাটা নদীতে অবৈধভাবে পাহাড়ের পাড় কেটে খনিজ বালু উত্তোলন করতে গিয়ে বালু ধসে স্কুলছাত্র শাহ আলম নিহতের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। এই ঘটনায় ৬ জনকে আসামি করে তাহিরপুর থানায় একটি মামলা করা হয়েছে।

গত মঙ্গলবার রাতে নিহতের বাবা, বিশ্বম্ভরপুর উপজেলার মিয়ারচর গ্রামের বাসিন্দা সিরাজ আলী বাদী হয়ে এই মামলাটি দায়ের করেন। মামলায় তাহিরপুরের জাদুকাটা নদীর তীরবর্তী লাউড়েরগড় ঢালার পাড় এলাকার বিল্লাল হোসেনকে প্রধান আসামি করা হয়েছে। এছাড়া একই মামলায় অজ্ঞাতনামা আরও ৫ জনকে আসামি করা হয়েছে।

বৃহস্পতিবার মামলার তদন্তকারী কর্মকর্তা তাহিরপুর থানার এসআই নাজমুল ইসলাম জানান, মামলার প্রধান আসামিসহ অভিযুক্তদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। অপরাধীদের আইনের আওতায় আনতে পুলিশ তৎপর রয়েছে।

উল্লেখ্য যে, গত মঙ্গলবার বিশ্বম্ভরপুরের মিয়ার চর গ্রামের সিরাজ আলীর ছেলে ও স্থানীয় মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র শাহ আলম স্কুল বন্ধ থাকায় অন্যদের সাথে জাদুকাটা নদীর পূর্ব তীরে বালু উত্তোলনের কাজে যায়। নদীর আলীনুরের ঢালার উৎসমুখে ইজারাবহির্ভূত স্থানে অবৈধভাবে পাড় কেটে খনিজ বালু উত্তোলনের সময় হঠাৎ বালুর স্তূপ ধসে পড়লে সে চাপা পড়ে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেজ লাইক করুন