July 14, 2026, 1:35 pm
সংবাদ শিরোনাম
Chhatak Celebrates as Zahra Abedin Secures Talentpool Scholarship সমাজসেবক আলহাজ্ব আব্দুল গনি শেখের ওপর মব সৃষ্টির ঘটনার তীব্র নিন্দা, ক্ষোভ ও উদ্বেগ ঢাকা প্রেস ক্লাব নেতৃবৃন্দের শাজাহানপুরে মাদকবিরোধী অভিযানে ১০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২ অসহায় মানুষের পাশে থাকার প্রত্যয়ে মানবকল্যাণ ফাউন্ডেশনের নতুন নেতৃত্ব বার্সেলোনায় রয়েল নাওয়াব’ রেস্তোরাঁর উদ্বোধন স্টেডফাস্ট কুরিয়ারে হামলা কেন কি ঘটেছিল সেই দিন  নানিয়ারচরে বাংলাদেশ সেনাবাহিনী আর্থিক সহায়তা নিয়ে ব্রেন টিউমারে আক্রান্ত বাসনা চাকমার পাশে দাঁড়িয়েছে বানারীপাড়ায় চাঁদাবাজি মামলায় যুবদল নেতা ওয়াসিম মৃধা গ্রেফতার, বাদীর দাবি—‘মামলায় তার নাম দিইনি’ কাজিপুরে আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঝটিকা মিছিল সিরাজগঞ্জ এর  তাড়াশে চার ছাত্রলীগ ও যুবলীগ নেতা জেলহাজতে

রাউজান প্রেস ক্লাবে গণহত্যা দিবস ও মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা সভা

রাউজান প্রতিনিধি চট্টগ্রাম

গণহত্যা দিবস ও মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে চট্টগ্রামের রাউজান প্রেস ক্লাবের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৫ মার্চ) ফকিরহাটস্থ প্রেস ক্লাবের স্থায়ী কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাউজান উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. মনির হোসেন। তিনি বলেন, “২৫ মার্চের নির্মমতা আমাদের জাতিকে চূড়ান্ত স্বাধীনতার সংগ্রামে উদ্বুদ্ধ করেছিল। এরই ধারাবাহিকতায় দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে আমরা অর্জন করেছি আমাদের কাঙ্ক্ষিত স্বাধীনতা।” রাউজান প্রেস ক্লাবের সভাপতি কাজী সরোয়ার খান মনজুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সাবেক সভাপতি জাহেদুল আলম এবং সাবেক সভাপতি ও আজীবন সদস্য তৈয়ব চৌধুরী। সংগঠনের সাধারণ সম্পাদক মোজাফফর হোসাইন শিকদার ও সহ-সাধারণ সম্পাদক রবিউল হোসেন রবির সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন সিনিয়র সহ-সভাপতি নাজিম উদ্দীন মিঞাজী, সহ-সভাপতি এম. দিদারুল আলম, সহ-সভাপতি মিলন বড়ুয়া, যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর সিরাজ, সাংগঠনিক সম্পাদক ইরফাত হোসেন চৌধুরী, দপ্তর সম্পাদক এ কে বারর এবং আতিক উল্লাহ চৌধুরীসহ অন্যান্য নেতৃবৃন্দ। বক্তারা ২৫ মার্চের কালরাতের শহীদদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং মহান স্বাধীনতা যুদ্ধের চেতনা ধারণ করে দেশ গঠনে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান। তারা বলেন, নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরা অত্যন্ত জরুরি, যাতে তারা দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে দেশের উন্নয়নে ভূমিকা রাখতে পারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেজ লাইক করুন