September 11, 2026, 5:21 pm
সংবাদ শিরোনাম
নিজের ও পরিবারের নিরাপত্তা চেয়ে বিএনপি নেতার বিরুদ্ধে ডিসি-এসপির কাছে মানবাধিকারকর্মী আরমানের স্মারকলিপি কমলগঞ্জে পাঁচ শতাধিক কৃতি শিক্ষার্থীকে ছাত্রশিবিরের সংবর্ধনা এসএসসি-দাখিল ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মেধা ও সাফল্যকে উৎসাহিত করতেই আয়োজন সিংড়ায় ছাত্রদল নেতা কাজলের সঙ্গে একাধিক নারীর ছবি ভাইরাল, ‘এআইয়ের কারসাজি’ দাবি কাজলের BNP Leader Rahmatullah Falls Ill, Seeks Prayers from the Nation বিশ্ব ফিজিওথেরাপি দিবস উপলক্ষে চট্টগ্রামে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা ফিজিওথেরাপি সেবার মানোন্নয়ন ও বাংলাদেশ রিহ্যাবিলিটেশন কাউন্সিল আইন-২০১৮ বাস্তবায়নের দাবি বাংলাদেশ ডিস্ট্রিক্ট কাপ ২০২৬- চ্যাম্পিয়ন মৌলভীবাজার রানারআপ নোয়াখালী রয়্যালস  বিএনপি নেতার অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে সংবাদ করায় মানবাধিকার নেতাকে হত্যা ও গুমের হুমকির অভিযোগ লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’ উদযাপনের ঘোষণা: দল-মতের ঊর্ধ্বে চট্টগ্রামবাসীর ঐক্যের আহ্বান রাহমাতুল্লিল আলামিন নবী সাঃ এর শুভাগমনের খুশিতে রিয়াদ আঞ্জুমানে খোদ্দামুল মোসলেমিন কমিটির উদ্যোগে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। যুক্তরাজ্যের ইলফোর্ডে গ্রেটার চট্টগ্রাম অ্যাসোসিয়েশন ইউকে’র মিলনমেলা ২০২৬ অনুষ্ঠিত

ভুরুঙ্গামারীতে আন্তর্জাতিক নারী দিবস পালিত

নাহিদ হাসান , ভুরুঙ্গামারী (কুড়িগ্রাম):“আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার, সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার” এই প্রতিপাদ্যকে ধারণ করে কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে উপজেলা প্রশাসন ও স্পেস টু লিড প্রকল্পের আয়োজনে অপরাজেয়-বাংলাদেশ ও আসমানী ফাউন্ডেশন, চাইল্ড নট ব্রাইড প্রজেক্টের অংশগ্রহণে র‍্যালী মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

এ উপলক্ষে সোমবার (৮ মার্চ) দুপুরে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালী উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা কৃষি অফিসার কৃষিবীদ আব্দুল জব্বারের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা প্রকৌশলী ইনছাফুল হক সরকার, অফিসার ইনচার্জ আজিম উদ্দিন, উপজেলা নির্বাচন কর্মকর্তা নাজমুল হুদা, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা শাহানাজ পারভীন, ইউআরসি ইন্সট্রাক্টর আতিকুর রহমান, উপজেলা প্রেসক্লাব সভাপতি এ এস খোকন, টেকনিক্যাল অফিসার ইউথ লিড (সিএনবি) ইলিয়াস আলী, অপারেজয় বাংলাদেশে এর মনিটরিং অফিসার , সঞ্জীত কুমার দে, উপজেলা সমন্বয়কারী মোমেনা খাতুন, আসমানী ফাউন্ডেশনের প্রজেক্ট কো-অর্ডিনেটর শিরিন আক্তার আশা, উপজেলা যুব প্লাটফর্মের সভাপতি আরিফুল ইসলাম প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, নারীর অধিকার, মর্যাদা ও সমতার প্রশ্নে দীর্ঘদিনের সংগ্রামকে স্মরণ করার পাশাপাশি ভবিষ্যতে আরো নিরাপদ ও ন্যায়ভিত্তিক সমাজ গড়ে তোলার প্রত্যয়ই দিবসটির মূল প্রতিপাদ্য।

এ দিনটি শুধু উদযাপনের নয়, বরং নারীর অধিকার, সমতা এবং নিরাপত্তা নিশ্চিত করার অঙ্গীকার নতুন করে মনে করিয়ে দেওয়ার দিন । জাতিগত, ভাষাগত, সাংস্কৃতিক, অর্থনৈতিক ও রাজনৈতিক সব ক্ষেত্রেই বৈষম্য দূর করে নারীর অর্জনকে মর্যাদা ও সম্মান দেয়ার আহ্বান জানান তারা।

বিশ্বজুড়ে দিবসটি পালনের মধ্য দিয়ে নারীরা তাদের দীর্ঘ সংগ্রামের ইতিহাসকে স্মরণ করেন এবং ভবিষ্যতে আরো সমতাভিত্তিক সমাজ গঠনের প্রত্যয় ব্যক্ত করেন।

এর আগে সকালে প্লান ইন্টারন্যাশনাল এর সহযোগিতায় অপরাজেয় বাংলাদেশ এর আয়োজনে
চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও সাইকেল র‍্যালী অনুষ্ঠিত হয়। পরে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরন করা হয়।

অনুষ্ঠানে যুব ও নারী সংগঠনের সদস্য ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেজ লাইক করুন