September 8, 2026, 9:57 pm
সংবাদ শিরোনাম
সিংড়ায় ছাত্রদল নেতা কাজলের সঙ্গে একাধিক নারীর ছবি ভাইরাল, ‘এআইয়ের কারসাজি’ দাবি কাজলের BNP Leader Rahmatullah Falls Ill, Seeks Prayers from the Nation বিশ্ব ফিজিওথেরাপি দিবস উপলক্ষে চট্টগ্রামে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা ফিজিওথেরাপি সেবার মানোন্নয়ন ও বাংলাদেশ রিহ্যাবিলিটেশন কাউন্সিল আইন-২০১৮ বাস্তবায়নের দাবি বাংলাদেশ ডিস্ট্রিক্ট কাপ ২০২৬- চ্যাম্পিয়ন মৌলভীবাজার রানারআপ নোয়াখালী রয়্যালস  বিএনপি নেতার অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে সংবাদ করায় মানবাধিকার নেতাকে হত্যা ও গুমের হুমকির অভিযোগ লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’ উদযাপনের ঘোষণা: দল-মতের ঊর্ধ্বে চট্টগ্রামবাসীর ঐক্যের আহ্বান রাহমাতুল্লিল আলামিন নবী সাঃ এর শুভাগমনের খুশিতে রিয়াদ আঞ্জুমানে খোদ্দামুল মোসলেমিন কমিটির উদ্যোগে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। যুক্তরাজ্যের ইলফোর্ডে গ্রেটার চট্টগ্রাম অ্যাসোসিয়েশন ইউকে’র মিলনমেলা ২০২৬ অনুষ্ঠিত গাজীপুরে ডিজিটাল ও দুর্নীতিমুক্ত ভূমি সেবা নিশ্চিতকরণে জেলা প্রশাসনের কঠোর অবস্থান: টোক ইউনিয়ন ভূমি অফিসের অনুকরণীয় উদ্যোগ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান সাদিউজ্জামান রুবেলের

হাওরের ডুবন্ত বাঁধে অনিয়ম চলবে না-কঠোর বার্তা মন্ত্রী এ্যানি

সুনামগঞ্জ প্রতিনিধি:

হাওরাঞ্চলের বোরো ফসল রক্ষায় নির্মাণাধীন ডুবন্ত বাঁধে কোনো ধরনের দুর্নীতি বা অনিয়ম বরদাশত করা হবে না বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি। তিনি বলেছেন, সময়মতো ও মানসম্মতভাবে বাঁধ নির্মাণ নিশ্চিত করতে সরকার সার্বক্ষণিক নজরদারি করছে।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় ফসল রক্ষা ডুবন্ত বাঁধের নির্মাণকাজ পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী জানান, হাওরাঞ্চলের মানুষের একমাত্র অবলম্বন বোরো ফসল। অতীতে বাঁধ নির্মাণে নানা অনিয়মের অভিযোগ থাকলেও ভবিষ্যতে যেন এমন পরিস্থিতি সৃষ্টি না হয়, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। তিনি বলেন, “দুর্নীতির কারণে যেন সরকারের বদনাম না হয়, সে বিষয়ে আমরা সর্বোচ্চ সতর্ক। সংশ্লিষ্টদের সময়মতো অর্থ দেওয়া হবে, তবে কাজের গুণগত মান নিশ্চিত করতে হবে।”
তিনি আরও বলেন, খাল খনন ও পুনঃখনন, নদী ও হাওর খনন, ড্রেজিং এবং বাঁধ নির্মাণ—সবই জনস্বার্থসংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ কাজ। এসব প্রকল্পে কেউ যাতে অনিয়ম করতে না পারে, সেজন্য সরকার কঠোর নজরদারিতে রয়েছে। যেখানে প্রয়োজন সেখানে নতুন করে খননকাজও হাতে নেওয়া হবে বলে জানান তিনি।
মন্ত্রী বলেন, “আগে অনিয়ম হয়েছে—এটা অস্বীকার করছি না। তাই এবার দায়িত্বশীলতার সঙ্গে কাজ হচ্ছে। আমরা সরেজমিনে এসে কাজের অগ্রগতি দেখছি। ঠিকভাবে কাজ বুঝিয়ে দিতে পারলেই দ্রুত বিল পরিশোধ করা হবে।”
পরিদর্শনকালে সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল, সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কয়ছর আহমদ, সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুল, সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য কলিম উদ্দিন মিলনসহ পানি উন্নয়ন বোর্ড ও স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
স্থানীয় জনপ্রতিনিধি ও দলীয় নেতারা জানান, হাওরের ফসল রক্ষায় সময়মতো ও টেকসই বাঁধ নির্মাণ এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। সরকারের কঠোর নজরদারির ফলে এবার কাজের মান ও গতি দুটোই বাড়বে বলে তারা আশা প্রকাশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেজ লাইক করুন