August 3, 2026, 9:46 pm
সংবাদ শিরোনাম
আমছুর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক কাজী ছাদিক আখতার আহত গোদাগাড়ীতে সাবেদুল হত্যা: খুনিদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন স্থানীয় সাধারণ জনগণ  চট্টগ্রাম নাগরিক ফোরামের প্রতিষ্ঠাবার্ষিকীতে ভার্চুয়াল আলোচনা সভা অনুষ্ঠিত “দি ওয়ান পাউন্ড জেনারেল হসপিটাল” ট্রাস্টি সিলেট-২ আসনের এমপি লুনা’র সা‌থে বৃটেনে সাক্ষাৎ বিনিময় মানবিক সংগঠন সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন যুক্তরাজ্য শাখা’র কমিটি গঠন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের হরিপুর উপজেলা শাখার নতুন কমিটি গঠন রাজশাহী দুর্গাপুরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে হয়রানির অভিযোগ: তদন্তের আশ্বাস বিভাগীয় কমিশনারের আব্দুর রাজ্জাক রাজশাহী। রাজশাহীর দুর্গাপুর উপজেলার জয়নগর ইউনিয়নের আনুলিয়ার বিলে পুকুর খননকে কেন্দ্র করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে হয়রানির অভিযোগের ঘটনায় নতুন অগ্রগতি দেখা গেছে। অভিযোগের বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন রাজশাহী বিভাগীয় কমিশনার ড.আ.ন.ম. বজলুর রশীদ ( অতিরিক্ত সচিব) ও জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম। গত ২৯ জুলাই (২০২৬) রাজশাহী বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক ডিসি বরাবর দায়ের করা লিখিত আবেদনে আব্দুর রাজ্জাক জানান, তিনি দুর্গাপুর উপজেলার ৭ নং জয়নগর ইউনিয়নের আনুলিয়ার বিলে চাষাবাদ-অযোগ্য জমিতে নিয়ম মেনে পুকুর খননের কাজ করছিলেন। পুকুরটির মাটি সীমানার বাইরে না নিয়ে কেবল পাড় বাঁধার কাজে ব্যবহার করা হচ্ছে। এই কাজের পূর্বে সংশ্লিষ্ট কৃষি কর্মকর্তা ও মৎস্য কর্মকর্তার প্রয়োজনীয় প্রত্যয়নপত্রও গ্রহণ করা হয়েছিল।​ অভিযোগে তিনি আরও উল্লেখ করেন, দুর্গাপুর উপজেলার লক্ষণখলসী ইউনিয়ন ভূমি অফিসের উপ-সহকারী ভূমি কর্মকর্তা মো. ইমান আলী এবং উপজেলা ভূমি অফিসের নৈশপ্রহরী মো. ইব্রাহিম হোসেন সরকারি চাকরির পাশাপাশি গোপনে এক্সকাভেটর (ভেকু মেশিন) ভাড়ার ব্যবসার সঙ্গে জড়িত। তাদের কাছ থেকে ভেকু মেশিন ভাড়া না নেওয়াতেই ক্ষুব্ধ হয়ে তারা উপজেলা প্রশাসনকে সুকৌশলে প্রভাবিত করেন। এর মাধ্যমে তারা ভেকু মেশিনের ক্ষতিসাধনসহ নানাভাবে ভ্রাম্যমাণ আদালত ও মামলা দিয়ে হয়রানি করছেন।​ঘটনার বিবরণে বলা হয়, গত ৬ জুলাই রাত আনুমানিক ৮:৩০ টায় বাগমারা মোহনগঞ্জ মাদ্রাসার সামনে একটি লোবেড ট্রলিতে রাখা এক্সকাভেটর (ভেকু মেশিন) ও দুই ড্রাইভারকে আটক করে উপজেলা প্রশাসন। পরবর্তীতে গাড়ি দুটি আটক রেখে ড্রাইভারদের ছেড়ে দেওয়া হয় এবং অজ্ঞাত কারণে ট্রলিটিও ছেড়ে দেওয়া হয়। এরপর গত ২৬ জুলাই সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ে যোগাযোগ করা হলে রাজ্জাক জানতে পারেন, ইমান আলী ও ইব্রাহিম হোসেনের প্ররোচনায় অপরিচিত লোকজনের মাধ্যমে বন্ধ থাকা পুকুরে থাকা তার ভেকু মেশিনেরও ক্ষতিসাধন করা হয়েছে।​ এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ এবং ভবিষ্যতে যেন এ ধরনের প্রশাসনিক হয়রানির শিকার হতে না হয়, সেজন্য রাজশাহী বিভাগীয় কমিশনার ড.আ.ন.ম. বজলুর রশীদ ( অতিরিক্ত সচিব) ও জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম মাননীয় প্রধানমন্ত্রী ও জনপ্রশাসনের মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে আবেদন জানানো হয়েছে।​ তবে অভিযোগের বিষয়ে জানতে মো. ইমান আলী ও মো. ইব্রাহিম হোসেনের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তারা এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি। এ বিষয়ে মুঠোফোন জানতে চাইলে জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্ন সচিব শৃঙ্খলা -১ অধি শাখা সুফিয়া নাজিম বলেন চিঠি তদন্ত জন্য মন্ত্রণালয়ে পাঠিয়ে দেওয়া হয়েছে ​ রিয়াদে বাথাস্থ প্রবাসী সেবা কেন্দ্রে প্রবাসী সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায়; ছেলের গ্যাজুয়েশন ডিগ্রি অর্জনে সাংবাদিকদের মিষ্টিমুখ করালেন পিতা মোঃ জমির উদ্দিন যুক্তরাজ্যে বাংলাদেশের সহকারী হাইকমিশনারের সাথে বিশ্বনাথ বার্তার সম্পাদক রাজনের সৌজন্য সাক্ষাত

নানিয়ারচর সেনা জোনের উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা, পরিবেশ সংরক্ষণ ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

শহিদুল ইসলাম, প্রতিবেদক:

রাঙ্গামাটি নানিয়ারচর সেনা জোন (১৭ ই বেংগল) এর উদ্যোগে বৃক্ষরোপণ অভিযান, পরিবেশ সংরক্ষণ, প্লাষ্টিক বর্জ্য ব্যবস্থাপনা এবং এলাকা পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি অনুষ্ঠিত হয়।

১৮ জুন ২০২৬, বৃহস্পতিবার উক্ত কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লেঃ কর্নেল মোঃ মশিউর রহমান, পিএসসি, জোন কমান্ডার, নানিয়ারচর জোন। এ সময় নানিয়ারচর জোনের উপ-অধিনায়ক, সকল অফিসার, জেসিও এবং অন্যান্য পদবীর সেনাসদস্য অংশগ্রহণ করেন। এছাড়াও উপজেলা বন বিভাগ ও কৃষি কর্মকর্তাবৃন্দ, পুলিশ

সদস্য, বেসামরিক প্রশাসনের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, গ্রাম পুলিশ ও আনসার ভিডিপির সদস্য, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাধারণ জনগণসহ সর্বমোট ৩৫০ জন উক্ত কর্মসূচিতে অংশগ্রহণ করেন। কর্মসূচির আওতায় বিভিন্ন প্রজাতির বৃক্ষরোপণ, প্লাস্টিক বর্জ্য সংগ্রহের জন্য উপযুক্ত স্থান নির্বাচন ও ব্যবস্থাপনা এবং নানিয়ারচর জোন সদর হতে নানিয়ারচর বাজার পর্যন্ত এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। পাশাপাশি পরিবেশ সংরক্ষণ, বর্জ্য ব্যবস্থাপনা, অর্গানিক কম্পোস্ট সার তৈরী এবং সবুজায়নের গুরুত্ব সম্পর্কে অংশগ্রহণকারীদের মাঝে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়।

এছাড়াও, পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চলাকালে সড়কের উভয় পাশ এবং জনসমাগমপূর্ণ স্থানসমূহ থেকে বিভিন্ন ধরণের বর্জ্য অপসারণ করা হয় এবং পরিবেশ পরিচ্ছন্ন রাখার বিষয়ে জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়। এ কর্মসূচির মাধ্যমে স্থানীয় জনগণের মাঝে পরিচ্ছন্ন পরিবেশের গুরুত্ব সম্পর্কে সচেতনতা বৃদ্ধি পায় এবং পরিবেশ সংরক্ষণে সকলের অংশগ্রহণের প্রয়োজনীয়তা তুলে ধরা হয়।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে পরিবেশের ভারসাম্য রক্ষা, বৃক্ষরোপণের মাধ্যমে সবুজায়ন বৃদ্ধি এবং প্লাস্টিক বর্জ্যের সুষ্ঠু ব্যবস্থাপনা এবং নিজ নিজ এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার ওপর গুরুত্বারোপ করেন। তিনি পরিবেশবান্ধব সমাজ গঠনে সকলকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

বাংলাদেশ সেনাবাহিনী দেশের সার্বিক উন্নয়ন, পরিবেশ সংরক্ষণ এবং জনকল্যাণমূলক কর্মকান্ডে জনগণের পাশে থেকে ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেজ লাইক করুন

রাজশাহী দুর্গাপুরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে হয়রানির অভিযোগ: তদন্তের আশ্বাস বিভাগীয় কমিশনারের আব্দুর রাজ্জাক রাজশাহী। রাজশাহীর দুর্গাপুর উপজেলার জয়নগর ইউনিয়নের আনুলিয়ার বিলে পুকুর খননকে কেন্দ্র করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে হয়রানির অভিযোগের ঘটনায় নতুন অগ্রগতি দেখা গেছে। অভিযোগের বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন রাজশাহী বিভাগীয় কমিশনার ড.আ.ন.ম. বজলুর রশীদ ( অতিরিক্ত সচিব) ও জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম। গত ২৯ জুলাই (২০২৬) রাজশাহী বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক ডিসি বরাবর দায়ের করা লিখিত আবেদনে আব্দুর রাজ্জাক জানান, তিনি দুর্গাপুর উপজেলার ৭ নং জয়নগর ইউনিয়নের আনুলিয়ার বিলে চাষাবাদ-অযোগ্য জমিতে নিয়ম মেনে পুকুর খননের কাজ করছিলেন। পুকুরটির মাটি সীমানার বাইরে না নিয়ে কেবল পাড় বাঁধার কাজে ব্যবহার করা হচ্ছে। এই কাজের পূর্বে সংশ্লিষ্ট কৃষি কর্মকর্তা ও মৎস্য কর্মকর্তার প্রয়োজনীয় প্রত্যয়নপত্রও গ্রহণ করা হয়েছিল।​ অভিযোগে তিনি আরও উল্লেখ করেন, দুর্গাপুর উপজেলার লক্ষণখলসী ইউনিয়ন ভূমি অফিসের উপ-সহকারী ভূমি কর্মকর্তা মো. ইমান আলী এবং উপজেলা ভূমি অফিসের নৈশপ্রহরী মো. ইব্রাহিম হোসেন সরকারি চাকরির পাশাপাশি গোপনে এক্সকাভেটর (ভেকু মেশিন) ভাড়ার ব্যবসার সঙ্গে জড়িত। তাদের কাছ থেকে ভেকু মেশিন ভাড়া না নেওয়াতেই ক্ষুব্ধ হয়ে তারা উপজেলা প্রশাসনকে সুকৌশলে প্রভাবিত করেন। এর মাধ্যমে তারা ভেকু মেশিনের ক্ষতিসাধনসহ নানাভাবে ভ্রাম্যমাণ আদালত ও মামলা দিয়ে হয়রানি করছেন।​ঘটনার বিবরণে বলা হয়, গত ৬ জুলাই রাত আনুমানিক ৮:৩০ টায় বাগমারা মোহনগঞ্জ মাদ্রাসার সামনে একটি লোবেড ট্রলিতে রাখা এক্সকাভেটর (ভেকু মেশিন) ও দুই ড্রাইভারকে আটক করে উপজেলা প্রশাসন। পরবর্তীতে গাড়ি দুটি আটক রেখে ড্রাইভারদের ছেড়ে দেওয়া হয় এবং অজ্ঞাত কারণে ট্রলিটিও ছেড়ে দেওয়া হয়। এরপর গত ২৬ জুলাই সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ে যোগাযোগ করা হলে রাজ্জাক জানতে পারেন, ইমান আলী ও ইব্রাহিম হোসেনের প্ররোচনায় অপরিচিত লোকজনের মাধ্যমে বন্ধ থাকা পুকুরে থাকা তার ভেকু মেশিনেরও ক্ষতিসাধন করা হয়েছে।​ এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ এবং ভবিষ্যতে যেন এ ধরনের প্রশাসনিক হয়রানির শিকার হতে না হয়, সেজন্য রাজশাহী বিভাগীয় কমিশনার ড.আ.ন.ম. বজলুর রশীদ ( অতিরিক্ত সচিব) ও জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম মাননীয় প্রধানমন্ত্রী ও জনপ্রশাসনের মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে আবেদন জানানো হয়েছে।​ তবে অভিযোগের বিষয়ে জানতে মো. ইমান আলী ও মো. ইব্রাহিম হোসেনের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তারা এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি। এ বিষয়ে মুঠোফোন জানতে চাইলে জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্ন সচিব শৃঙ্খলা -১ অধি শাখা সুফিয়া নাজিম বলেন চিঠি তদন্ত জন্য মন্ত্রণালয়ে পাঠিয়ে দেওয়া হয়েছে ​