September 10, 2026, 8:06 am
সংবাদ শিরোনাম
সিংড়ায় ছাত্রদল নেতা কাজলের সঙ্গে একাধিক নারীর ছবি ভাইরাল, ‘এআইয়ের কারসাজি’ দাবি কাজলের BNP Leader Rahmatullah Falls Ill, Seeks Prayers from the Nation বিশ্ব ফিজিওথেরাপি দিবস উপলক্ষে চট্টগ্রামে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা ফিজিওথেরাপি সেবার মানোন্নয়ন ও বাংলাদেশ রিহ্যাবিলিটেশন কাউন্সিল আইন-২০১৮ বাস্তবায়নের দাবি বাংলাদেশ ডিস্ট্রিক্ট কাপ ২০২৬- চ্যাম্পিয়ন মৌলভীবাজার রানারআপ নোয়াখালী রয়্যালস  বিএনপি নেতার অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে সংবাদ করায় মানবাধিকার নেতাকে হত্যা ও গুমের হুমকির অভিযোগ লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’ উদযাপনের ঘোষণা: দল-মতের ঊর্ধ্বে চট্টগ্রামবাসীর ঐক্যের আহ্বান রাহমাতুল্লিল আলামিন নবী সাঃ এর শুভাগমনের খুশিতে রিয়াদ আঞ্জুমানে খোদ্দামুল মোসলেমিন কমিটির উদ্যোগে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। যুক্তরাজ্যের ইলফোর্ডে গ্রেটার চট্টগ্রাম অ্যাসোসিয়েশন ইউকে’র মিলনমেলা ২০২৬ অনুষ্ঠিত গাজীপুরে ডিজিটাল ও দুর্নীতিমুক্ত ভূমি সেবা নিশ্চিতকরণে জেলা প্রশাসনের কঠোর অবস্থান: টোক ইউনিয়ন ভূমি অফিসের অনুকরণীয় উদ্যোগ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান সাদিউজ্জামান রুবেলের

সৌদিআরব বাংলাদেশ বিজনেস এন্ড ইনভেস্টর ফোরামের উদ্যোগে ইফতার ও দোয়া;

সৌদিআরব থেকে ছাদেক আহমাদ,

সৌদিআরব বাংলাদেশ বিজনেস এন্ড ইনভেস্টর ফোরামের উদ্যোগে হোটেল শেরাটন খালেদিয়া ফোর পয়েন্টে দোয়া ও ইফতার অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানটি সৌদিআরব বাংলাদেশ বিজনেস এন্ড ইনভেস্টর ফোরামের সৌদিআরব কেন্দ্রীয় সভাপতি আব্দুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৌদি আরব বাংলাদেশ দূতাবাসের ইকোনমিক কাউন্সিলর ডঃ মাহবুবুর রহমান।
অনুষ্ঠানটি ফোরামের সাধারণ সম্পাদক আইয়ুব তুষার ও সানসিটি পলি ক্লিনিক এর ব্যবস্থাপনা পরিচালক আব্দুল্লাহ আল মামুনের যৌথ সঞ্চালনায় প্রায় শতাধিক ব্যবসায়ী ও ইনভেস্টরের উপস্থিতিতে অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলে।

উপস্থিত অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন_ জেদ্দা গার্মেন্টস ফোরামের সভাপতি রেজাউল করিম টিপু , আমিয়াল গ্রুপের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার ইয়াসিন মিয়া, গণমাধ্যম ব্যক্তিত্ব ফারুক আহমেদ চান, সোহরাব হোসেন লিটন, সৌদি বাংলাদেশ বিজনেস অ্যান্ড ইনভেস্টর ফোরামের সদস্য সাখাওয়াত হোসেন আরমান , ইনভেস্টর মীর রাসেল সুজন, সাইফুল ইসলাম সহ ব্যবসায়ী প্রতিনিধি, শিক্ষক গণমাধ্যম কর্মী, সাংস্কৃতিক কর্মী সহ বিভিন্ন শ্রেণী পেশার ব্যক্তিবর্গরা এ সময় উপস্থিত ছিলেন।
বাংলাদেশ বিজনেস এন্ড ইনভেস্টর ফোরামের কার্যক্রমকে আরো গতিশীল করতে দুই সদস্য বিশিষ্ট রিয়াদ কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি ঘোষণা করেন সৌদিআরব বাংলাদেশ বিজনেস এন্ড ইনভেস্টর কেন্দ্রীয় ফোরামের সভাপতি আব্দুর রহমান। এদের মধ্যে ইঞ্জিনিয়ার ইয়াসিন মিয়াকে আহবায়ক এবং আব্দুল্লাহ আল মামুনকে সদস্য সচিব করা হয়।
ভিশন ২০৩০ বাস্তবায়নে সৌদি সরকার নিজ নামে ব্যবসা করার সুযোগ দিয়েছেন তা কাজে লাগিয়ে এদেশে বাংলাদেশী প্রায় বার হাজার লোক বিনিয়োগ শুরু করেছে।এতে করে আন্তর্জাতিক শ্রম বাজারে বাংলাদেশীদের কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে এবং রেমিট্যান্স প্রদানে অর্থনীতি সমৃদ্ধির মাধ্যমে দেশ উন্নতির শিখরে সুনাম অর্জন করবে।

ইফতারের পূর্বে রমজানের তাৎপর্য এবং বিশ্ব মুসলিম উম্মার শান্তি কামনা করে বিশেষ দোয়া করেন মাওলানা শফিউল্লাহ ।

বক্তারা বলেন আগামী দিনে সৌদি বাংলাদেশ বিজনেস এন্ড ইনভেস্টর ফোরামের মাধ্যমে প্রবাসে এবং বাংলাদেশে কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে সম্মিলিতভাবে কাজ করবে। দেশের উন্নয়ন অগ্রগতিতে ভূমিকা রাখতে ফোরামের মাধ্যমে নতুন নতুন উদ্যোক্তা সৃষ্টি হবে এবং দেশে রেমিটেন্স প্রবাহ বৃদ্ধি পাবে । প্রবাস থেকে বৈধ পথে ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে রেমিটেন্স পাঠানোর জন্য ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান।
অনুষ্ঠানে উপস্থিত সকলে নবগঠিত আহ্বায়ক কমিটিকে ফুলের শুভেচ্ছা জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেজ লাইক করুন