September 10, 2026, 1:44 pm
সংবাদ শিরোনাম
সিংড়ায় ছাত্রদল নেতা কাজলের সঙ্গে একাধিক নারীর ছবি ভাইরাল, ‘এআইয়ের কারসাজি’ দাবি কাজলের BNP Leader Rahmatullah Falls Ill, Seeks Prayers from the Nation বিশ্ব ফিজিওথেরাপি দিবস উপলক্ষে চট্টগ্রামে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা ফিজিওথেরাপি সেবার মানোন্নয়ন ও বাংলাদেশ রিহ্যাবিলিটেশন কাউন্সিল আইন-২০১৮ বাস্তবায়নের দাবি বাংলাদেশ ডিস্ট্রিক্ট কাপ ২০২৬- চ্যাম্পিয়ন মৌলভীবাজার রানারআপ নোয়াখালী রয়্যালস  বিএনপি নেতার অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে সংবাদ করায় মানবাধিকার নেতাকে হত্যা ও গুমের হুমকির অভিযোগ লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’ উদযাপনের ঘোষণা: দল-মতের ঊর্ধ্বে চট্টগ্রামবাসীর ঐক্যের আহ্বান রাহমাতুল্লিল আলামিন নবী সাঃ এর শুভাগমনের খুশিতে রিয়াদ আঞ্জুমানে খোদ্দামুল মোসলেমিন কমিটির উদ্যোগে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। যুক্তরাজ্যের ইলফোর্ডে গ্রেটার চট্টগ্রাম অ্যাসোসিয়েশন ইউকে’র মিলনমেলা ২০২৬ অনুষ্ঠিত গাজীপুরে ডিজিটাল ও দুর্নীতিমুক্ত ভূমি সেবা নিশ্চিতকরণে জেলা প্রশাসনের কঠোর অবস্থান: টোক ইউনিয়ন ভূমি অফিসের অনুকরণীয় উদ্যোগ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান সাদিউজ্জামান রুবেলের

“লন্ডনে হযরত আল্লামা ছাহেব কিবলাহ ফুলতলী (রহ.)–এর ১৮তম ঈসালে সওয়াব মাহফিল যথাযোগ্য মর্যাদারসসঙ্গে অনুষ্ঠিত

হাকিকুল ইসলাম খোকন,বাপসনিউজঃ

মুর্শিদে বারহক, উস্তাদুল উলামা হযরত আল্লামা ছাহেব কিবলাহ ফুলতলী (রহ.)–এর ১৮তম ঈসালে সওয়াব মাহফিল লন্ডনে যথাযোগ্য মর্যাদা ও গভীর শ্রদ্ধা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে অনুষ্ঠিত হয়েছে।

গত বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি ২০২৬,দারুল হাদিস লতিফিয়া ও আঞ্জুমানে আল-ইসলাহ লন্ডন ডিভিশন এর যৌথ উদ্যোগে আয়োজিত এই মাহফিলে শত শত ধর্মপ্রাণ মানুষ ও ছাহেব কিবলাহর মুহিব্বীন অংশগ্রহণ করেন। মাহফিলে খতমুল কুরআন, হযরত ফুলতলী (রহ.)–এর বর্ণাঢ্য জীবন ও অবদান নিয়ে আলোচনা এবং মিলাদ শরিফ অনুষ্ঠিত হয়।আইবিএননিউজকে এ সংবাদদিয়েছেন সাংবাদিক মকিস মনসুর।

মাহফিলে দারুল হাদিস লতিফিয়া–এর সম্মানিত প্রিন্সিপাল হযরত মাওলানা মুহাম্মদ হাসান চৌধুরীর সভাপতিত্বে এবং প্রতিষ্ঠানের গভর্নিং বডির চেয়ারম্যান মাওলানা ফরিদ আহমদ চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠিত এই মহতি মাহফিলে আলোচনায় অংশগ্রহণ করেন আঞ্জুমানে আল-ইসলাহ-এর সাবেক সভাপতি হযরত মাওলানা আব্দুল জলিল, মুহাদ্দিস মাওলানা শিহাব উদ্দিন, মুফতি মাওলানা আশরাফুর রহমান, দারুল হাদিস লতিফিয়ার ভাইস প্রিন্সিপাল মাওলানা আব্দুল কাহহার, এবং আল-ইসলাহ মসজিদ (মিশিগান)-এর চেয়ার হাজী আব্দুল মোতালিব প্রমুখ।

মাহফিলে আরও উপস্থিত ছিলেন মাওলানা মো. আব্দুল মালিক, মাওলানা নূরুল ইসলাম, মাওলানা হাবিবুর রহমান, মাওলানা আব্দুল আউয়াল হেলাল, মুফতি মারুফ আহমদ, হাফিজ মাওলানা আনহার আহমদ, মো. বদরুল ইসলাম, মো. সদরুল ইসলাম, মাওলানা মুজতবা হাসান চৌধুরি নুমান, হাজি আব্দুস সালাম, মিজান খান, মাওলানা মুসলে উদ্দিনসহ বহু উলামায়ে কেরাম, হাফেজে কুরআন এবং হযরত ছাহেব কিবলাহ (রহ.)–এর অসংখ্য মুহিব্বীন। তাঁদের উপস্থিতিতে মাহফিলটি আরও প্রাণবন্ত হয়ে ওঠে।

বৃটেন থেকে সাংবাদিক মোহাম্মদ মকিস মনসুর জানান উক্ত মাহফিলে কিরাআত, নাত ও শানে ফুলতলী পরিবেশন করেন কারি সুফিয়ান বিল্লাহ, মাওলানা সুলতান আহমদ, কারি আব্দুল মুহিত, আহমদ নিয়াজ এবং মাওলানা কায়েদ উদ্দিন।
বক্তারা তাঁদের আলোচনায় হযরত আল্লামা ফুলতলী (রহ.)–এর তাকওয়া, ইখলাস, বিনয়, উম্মাহর প্রতি দরদ এবং আজীবন দ্বীনি খেদমতের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।

বিশেষভাবে বিশ্বব্যাপী কুরআনের খেদমত, হাদিস শিক্ষার প্রসার এবং সার্বিকভাবে দ্বীনে ইসলামের প্রচার ও প্রতিষ্ঠায় তাঁর অবিস্মরণীয় অবদানের কথা তুলে ধরা হয়। বক্তারা বলেন, তাঁর রেখে যাওয়া দ্বীনি প্রতিষ্ঠান, ছাত্রবৃন্দ ও আদর্শই তাঁর জীবন্ত উত্তরাধিকার।

অনুষ্ঠানটি শেষ হয় এক হৃদয়স্পর্শী মোনাজাতের মাধ্যমে, যেখানে হযরত ছাহেব কিবলাহ, হযরত মুহাদ্দীছ ছাহেব হুজুর সহ সকল মুর্দেগানদের রূহের মাগফিরাত, দরজা বুলন্দি, তাঁদের খিদমতের কবুলিয়াত কামনা করা হয়।

উল্লেখ্য, ব্রিটেনের বিভিন্ন শহরে মসজিদ ও মাদ্রাসায় হযরত ছাহেব কিবলাহ রহ. এর ঈসালে ছাওয়াব মাহফিল যথাযোগ্য মর্যাদায় পুরো জানুয়ারি মাসব্যাপি পালিত হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেজ লাইক করুন