July 27, 2026, 6:18 am
সংবাদ শিরোনাম
তরুণদের মাদকের ভয়াল থাবা থেকে রক্ষায় শিক্ষকদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে: ভূমিমন্ত্রী মিনু যুক্তরাজ্যে ভিত্তিক ‘‘দ‍্য ওয়ান পাউন্ড হসপিটাল’’ এর উদ্যোগে নেটওয়ার্কিং ও আলোচানা সভা অনুষ্ঠিত উপজেলা নির্বাহী কর্মকর্তার আদালতে বিচারাধীন দখল পুনরুদ্ধারের মামলা: ন্যায়বিচারের প্রত্যাশায় ভুক্তভোগী বানারীপাড়া বন্দর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত জাকির হোসেন লন্ড‌নে সিলেট শাহজালাল হাউজিং এস্টেটস প্রবাসী অ্যাসোসিয়েশনের উদ্যো‌গে সভা অনুষ্ঠিত যুক্তরাজ্যে “ইউকে ম্যানেজমেন্ট কলেজ” উচ্চশিক্ষায় ১০ বছর পূর্তি উদযাপন অনুষ্ঠিত বিশ্বনাথে বাজার মনিটরিংয়ে প্রশাসনের ঢিলেঢালা ভাব, চরম ভোগান্তিতে সাধারণ মানুষ সেহলী পারভীন-ই হিউম্যান এইডের প্রতিষ্ঠাতা মহাসচিব — মহামান্য সুপ্রিম কোর্ট যুক্তরাজ্যে বিশ্বনাথের সামিউলের উচ্চতর ডিগ্রি লাভ বিশ্বনাথে উৎসবমুখর পরিবেশে রথযাত্রা উদযাপিত

রাজশাহী-১(গোদাগাড়ী – তানোর) আসনে বিএনপির মনোনয়নপত্র উত্তোলন করলেন মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দিন

মোঃ সুজন আহাম্মেদ বিভাগীয় ব্যুরো চিফ রাজশাহীঃ

২২ ডিসেম্বর ২০২৫ খ্রিষ্টাব্দ (সোমবার)।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজশাহী-১ (গোদাগাড়ী–তানোর) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষে মনোনয়নপত্র উত্তোলন করেছেন বিএনপি মনোনীত প্রার্থী মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দিন।
আজ সোমবার বেলা ১১টা ৩০ মিনিটে মনোনয়ন পত্র উত্তলন করেন রাজশাহী -১ গোদাগাড়ী-তানোর উপজেলা বিএনপির নেতাকর্মীরা।
আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬ অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদীয় আসন নম্বর ৫২, রাজশাহী-১ (গোদাগাড়ী–তানোর) আসনে তিনি ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করবেন। গত ৩ নভেম্বর দলীয় ঘোষণার মাধ্যমে বিএনপি তাকে এ আসনের প্রার্থী হিসেবে চূড়ান্ত মনোনয়ন দেয়।
সোমবার (২২ ডিসেম্বর) মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দিনের নেতৃত্বে গোদাগাড়ী ও তানোর উপজেলার হাজারো বিএনপি নেতাকর্মীর অংশগ্রহণে এক বর্ণাঢ্য মিছিল নিয়ে গোদাগাড়ী উপজেলা নির্বাচন কমিশন কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়। এ সময় পুরো এলাকা উৎসবমুখর পরিবেশে মুখর হয়ে ওঠে।
মনোনয়নপত্র উত্তোলনের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দিন বলেন, আমি যদি জনগণের ভোটে নির্বাচিত হই এবং এ আসনে ধানের শীষের বিজয় নিশ্চিত হয়, তাহলে গোদাগাড়ী–তানোরের মানুষের জীবনমান উন্নয়নে সর্বোচ্চ চেষ্টা করবো।
তিনি তার উন্নয়ন পরিকল্পনার কথা তুলে ধরে বলেন—
১. গোদাগাড়ী–তানোরকে মাদকমুক্ত এলাকা হিসেবে গড়ে তোলা
২. সন্ত্রাসমুক্ত সমাজ প্রতিষ্ঠা
৩. চাঁদাবাজিমুক্ত পরিবেশ নিশ্চিত করা
৪. পদ্মা নদীর বাঁধের পূর্ণাঙ্গ নির্মাণ
৫. বেকারত্ব দূর করতে শিল্পকারখানা স্থাপন
৬. কৃষকদের জন্য কৃষি কার্ড চালু
৭. হতদরিদ্র পরিবারের জন্য ফ্যামিলি কার্ড প্রদান
এছাড়াও এলাকার সার্বিক উন্নয়ন ও জনগণের জীবনমান বৃদ্ধিতে প্রয়োজনীয় সব উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. সদর উদ্দিন, গোদাগাড়ী উপজেলা বিএনপির সভাপতি মো. আব্দুস সালাম শাওয়াল, গোদাগাড়ী পৌরসভার সাবেক মেয়র মো. আনারুল ইসলাম, গোদাগাড়ী উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মো. আব্দুল মালেক, রাজশাহী জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রবিউল ইসলাম অরণ্য কুসুম, মাটিকাটা ইউনিয়ন বিএনপির সভাপতি এহসানুল কবির টুকু,গোদাগাড়ী উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. হাসানুজ্জামান পাইলটসহ গোদাগাড়ী ও তানোর উপজেলার বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী।
মনোনয়নপত্র উত্তোলনকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা এবং নির্বাচনী মাঠে শক্ত অবস্থানের বার্তা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেজ লাইক করুন