September 4, 2026, 7:31 pm
সংবাদ শিরোনাম
যুক্তরাজ্যের ইলফোর্ডে গ্রেটার চট্টগ্রাম অ্যাসোসিয়েশন ইউকে’র মিলনমেলা ২০২৬ অনুষ্ঠিত গাজীপুরে ডিজিটাল ও দুর্নীতিমুক্ত ভূমি সেবা নিশ্চিতকরণে জেলা প্রশাসনের কঠোর অবস্থান: টোক ইউনিয়ন ভূমি অফিসের অনুকরণীয় উদ্যোগ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান সাদিউজ্জামান রুবেলের গল্প : কথার ফেনা বনাম কাজের গভীরতা-এনজিও জীবনের এক খাঁটি সত্য…….তরিকুল ইসলাম ভূরুঙ্গামারীতে এনসিপির আহ্বায়ক কিরন, সদস্যসচিব আনিস বিশ্বনাথের অলংকারী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নজির আহমেদের প্রার্থিতা ঘোষনা  পীরগঞ্জে সার সিন্ডিকেটের দৌরাত্ম্য ভুয়া নিয়োগ বাণিজ্যের অভিযোগ, কুড়িগ্রাম মজিদা কলেজের ভাইস প্রিন্সিপাল নয়ন জেল হাজতে যুক্তরাষ্ট্রভিত্তিক পোর্টাল সাংবাদিকদের সর্বপ্রথম আন্তর্জাতিক সংগঠন NPJA-এর বাংলাদেশ কমিটি ঘোষণা আমাশু প্রগতি হাই স্কুল এন্ড কলেজের এডহক কমিটি অনুমোদন: সভাপতি মোফাজ্জল হোসেন

রাজশাহী শাহ্ মখদুম বিমানবন্দরে রাজশাহী-১ সংসদীয় আসনের বিএনপি মনোনীত প্রার্থী মেজর জেনারেল অবঃ শরীফ উদ্দীনকে প্রাণঢালা অভ্যর্থনা!

মোঃ সুজন আহাম্মেদ বিভাগীয় ব্যুরো রাজশাহী

আসন-৫২, গোদাগাড়ী – তানোর উপজেলা থেকে বিএনপির মনোনীত প্রার্থীকে বরণ করতে নেমেছিল হাজারো মানুষের ঢল।
রাজশাহী-১ (গোদাগাড়ী – তানোর উপজেলা) সংসদীয় আসনের বিএনপি মনোনীত প্রার্থী, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সামরিক সচিব মেজর জেনারেল (অবঃ) মোঃ শরীফ উদ্দিন আজ রাজশাহী শাহ্ মখদুম বিমানবন্দরে এসে পৌঁছালে এক অভূতপূর্ব দৃশ্যের অবতারণা হয়।
বিমানবন্দরের টার্মিনাল থেকে শুরু করে বাইরের প্রাঙ্গণ পর্যন্ত হাজারো নেতা, কর্মী-সমর্থকের ভালোবাসায় তিনি সিক্ত হন। বিপুল সংখ্যক সমর্থকের উপস্থিতি যেন প্রমাণ করে দিয়েছে, এই আসনে বিএনপির প্রতি জনগণের আস্থা কতটা গভীর।
নেতা-কর্মীরা ফুলের তোড়া, ব্যানার এবং স্লোগানের মাধ্যমে তাঁদের প্রিয় প্রার্থীকে স্বাগত জানান।
প্রচণ্ড ভিড়ের মধ্যেও নেতাকর্মীরা শৃঙ্খলা বজায় রেখে তাঁদের নেতাকে শুভেচ্ছা জানানোর চেষ্টা করেন।

বিমানবন্দরে নেমে মেজর জেনারেল (অবঃ) মোঃ শরীফ উদ্দিন হাত নেড়ে সমর্থকদের শুভেচ্ছার জবাব দেন এবং সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এই বিপুল জনসমাগম ইঙ্গিত দেয় যে, আগামী নির্বাচনে রাজশাহী-১ আসন থেকে নির্বাচিত হয়ে জনগণের সেবা করার জন্য তাঁর প্রতি মানুষের প্রত্যাশা অনেক বেশি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেজ লাইক করুন