September 9, 2026, 2:50 pm
সংবাদ শিরোনাম
সিংড়ায় ছাত্রদল নেতা কাজলের সঙ্গে একাধিক নারীর ছবি ভাইরাল, ‘এআইয়ের কারসাজি’ দাবি কাজলের BNP Leader Rahmatullah Falls Ill, Seeks Prayers from the Nation বিশ্ব ফিজিওথেরাপি দিবস উপলক্ষে চট্টগ্রামে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা ফিজিওথেরাপি সেবার মানোন্নয়ন ও বাংলাদেশ রিহ্যাবিলিটেশন কাউন্সিল আইন-২০১৮ বাস্তবায়নের দাবি বাংলাদেশ ডিস্ট্রিক্ট কাপ ২০২৬- চ্যাম্পিয়ন মৌলভীবাজার রানারআপ নোয়াখালী রয়্যালস  বিএনপি নেতার অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে সংবাদ করায় মানবাধিকার নেতাকে হত্যা ও গুমের হুমকির অভিযোগ লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’ উদযাপনের ঘোষণা: দল-মতের ঊর্ধ্বে চট্টগ্রামবাসীর ঐক্যের আহ্বান রাহমাতুল্লিল আলামিন নবী সাঃ এর শুভাগমনের খুশিতে রিয়াদ আঞ্জুমানে খোদ্দামুল মোসলেমিন কমিটির উদ্যোগে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। যুক্তরাজ্যের ইলফোর্ডে গ্রেটার চট্টগ্রাম অ্যাসোসিয়েশন ইউকে’র মিলনমেলা ২০২৬ অনুষ্ঠিত গাজীপুরে ডিজিটাল ও দুর্নীতিমুক্ত ভূমি সেবা নিশ্চিতকরণে জেলা প্রশাসনের কঠোর অবস্থান: টোক ইউনিয়ন ভূমি অফিসের অনুকরণীয় উদ্যোগ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান সাদিউজ্জামান রুবেলের

সুনামগঞ্জ-১ আসনের সম্ভাব্য প্রার্থী কামরুজ্জামান কামরুলের সমর্থনে গণসমাবেশ

স্টাফ রিপোর্টার

সুনামগঞ্জ-১ জামালগঞ্জ,তাহিরপুর,মধ্যনগর ও ধর্মপাশা আসনে ধানের শীষের পক্ষে জনমত গঠনের লক্ষ্যে সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও তাহিরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান কামরুজ্জামান কামরুলের সমর্থনে এক বিশাল গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার দুপুরে তাহিরপুর উপজেলা বিএনপি ও সহযোগিসংগঠনের আয়োজনে উপজেলা সদরের খেলার মাঠে এই গণসমাবেশ অনুষ্ঠিত হয়। বৈরী আবহাওয়া ঝড়বৃষ্টি উপেক্ষা করে বিভিন্নউপজেলা,ইউনিয়ন ও ওয়ার্ড থেকে হাজাঁর হাজার নারী পূরুষ মিছিল সহকারে সমাবেশস্থলে এসে মাঠটি খানায় খানায় ভরে উঠে।

তাহিরপুর উপজেলা বিএনপির প্রথম(যুগ্ম আহবায়ক(স্বাক্ষর ক্ষমতাপ্রাপ্ত) সদর ইউপি চেয়ারম্যান জুনাব আলীর সভাপতিত্বে ও উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মেহেদীহাসান উজ্জলের সঞ্চালনায় গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সুনামগঞ্জ-১ আসনে ধানের শীষের সম্ভাব্য মনোনয়ন প্রত্যাশী কামরুজ্জামান কামরুল।

সভায় বিশেষ অতিথির বক্তব্যে রাখেন,ধর্মপাশা উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক(স্বাক্ষর ক্ষমতাপ্রাপ্ত) মোঃ আব্দুল হক,যুগ্ম আহবায়ক নুরুল ইসলাম বিএসসি,জামালগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক জুলফিকার চৌধুরী রানাসহ বিভিন্ন উপজেলা,ইউনিয়ন ও ওয়ার্ডের সভাপতি,সাধারন সম্পাদক সহ সহযোগি সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে সুনামগঞ্জ-১ আসনে ধানের শীষের সম্ভাব্য মনোনয়ন প্রত্যাশী কামরুজ্জামান কামরুল জনতার ঢল দেখে আবেক আপ্লুত হয়ে পড়েন। তিনি বলেন একটি পক্ষ গণভোটের আয়োজন করে ফ্রেব্রুয়ারীতে যে দেশে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে তা বানচাল করার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তিনি হুশিয়ারী উচ্চারণ করেন আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কিন্তু ষড়যন্ত্রের বিষয়ে সজাগ দৃষ্টি রাখছেন। তিনি এই অবহেলিত সুনামগঞ্জ ১ আসনের মানুষের বিবিধ সমস্যা রাস্তাঘাট,স্কুল কলেজ, ব্রীজকালভার্ডসহ অবকাঠানো উন্নয়নে যদি ধানের শীষের মনোনয়ন পেয়ে জনগনের ভোটে নির্বাচিত হতে পারি তাহলে এই আসনের সর্বস্তরের জনসাধারনকে সাথে নিয়ে একটি উন্নয়ন পরিকল্পনা করেই এই অবহেলিত হাওরাঞ্চলের মানুষের সুষম উন্নয়ন করতে লাখো জনতার সামনে প্রতিশ্রুুতি প্রদান করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেজ লাইক করুন