June 25, 2026, 3:30 am
সংবাদ শিরোনাম
সিরাজগঞ্জ এর  তাড়াশে চার ছাত্রলীগ ও যুবলীগ নেতা জেলহাজতে আইনের আশ্রয় নিতে গিয়ে হয়রানির শিকার ব্যবসায়ী ইয়াকুব: সীতাকুণ্ডে তোলপাড় রাজশাহী বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদা দাবির অডিও ভাইরাল, কাগজে স্বাধীনতা, বাস্তবে শৃঙ্খল: গণমাধ্যমের স্বাধীনতা কতটা নিশ্চিত? বাংলাদেশ ভূমিহীন ও গৃহহীন হাউজিং লিমিটেডের প্রতিনিধি সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত যুক্তরাজ্য নর্থহ্যাম্পটনের মেয়র কর্তৃক ‘অনুপ্রেরণাদায়ক’ কমিউনিটি লিডার সম্মাননায় ভূষিত নানিয়ারচর সেনা জোনের উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা, পরিবেশ সংরক্ষণ ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত উত্তরার বিডিআর মার্কেটের পার্কিং স্থান নিয়ে বিরোধ: পুরো মার্কেটকে ঘিরে আদালতে তিন মামলা, উত্তেজনা বৃদ্ধি তেঘরি গ্রামে গাছ কর্তন ও রাস্তা, সাইনবোর্ড ভাঙচুর মামলায় ৮ আসামি কারাগারে প্রবাসীর খোলা চিঠি : রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী সমীপে

সুনামগঞ্জ বিশ্বম্ভরপুরে থানার বিশেষ অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিসহ দুইজন গ্রেফতার

আমির হোসাইন
স্টাফ রিপোর্টার:

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর থানা পুলিশের বিশেষ অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক আসামিসহ মোট দুইজনকে গ্রেফতার করা হয়েছে।

থানা সূত্রে জানা যায়, অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মোখলেছুর রহমানের দিক নির্দেশনায় বৃহস্পতিবার রাতে পুলিশ পরিদর্শক (নিঃ) এর নেতৃত্বে পৃথক দুটি অভিযানে এসব আসামিকে গ্রেফতার করা হয়।

এসআই মনিরুল হক মুন্সী সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে জিআর ৪১/০২ (নারী ও শিশু মামলা নং-৪১/০৩) এর যাবজ্জীবন সাজা পরোয়ানাভুক্ত আসামি কামাল (কালাম), পিতা-আঃ হাই ভূইয়া, গ্রাম-দশঘর, উপজেলা- বিশ্বম্ভরপুর, জেলা-সুনামগঞ্জকে গ্রেফতার করেন।

অন্যদিকে এসআই ইয়াছিন মিয়া সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করে কাউছার আহমদ (২২), পিতা-মোঃ ছত্তার মিয়া, গ্রাম-লক্ষীরপাড়, উপজেলা- বিশ্বম্ভরপুর, জেলা-সুনামগঞ্জকে মামলা নং ১২(১০)২৫ এর এজাহারভুক্ত আসামি হিসেবে আটক করেন।

গ্রেফতারকৃতদের যথাযথ প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন বিশ্বম্ভরপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মোখলেছুর রহমান।

তিনি আরও জানান, আইনশৃঙ্খলা রক্ষায় ও অপরাধ নিয়ন্ত্রণে বিশ্বম্ভরপুর থানা পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেজ লাইক করুন