September 9, 2026, 3:45 pm
সংবাদ শিরোনাম
সিংড়ায় ছাত্রদল নেতা কাজলের সঙ্গে একাধিক নারীর ছবি ভাইরাল, ‘এআইয়ের কারসাজি’ দাবি কাজলের BNP Leader Rahmatullah Falls Ill, Seeks Prayers from the Nation বিশ্ব ফিজিওথেরাপি দিবস উপলক্ষে চট্টগ্রামে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা ফিজিওথেরাপি সেবার মানোন্নয়ন ও বাংলাদেশ রিহ্যাবিলিটেশন কাউন্সিল আইন-২০১৮ বাস্তবায়নের দাবি বাংলাদেশ ডিস্ট্রিক্ট কাপ ২০২৬- চ্যাম্পিয়ন মৌলভীবাজার রানারআপ নোয়াখালী রয়্যালস  বিএনপি নেতার অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে সংবাদ করায় মানবাধিকার নেতাকে হত্যা ও গুমের হুমকির অভিযোগ লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’ উদযাপনের ঘোষণা: দল-মতের ঊর্ধ্বে চট্টগ্রামবাসীর ঐক্যের আহ্বান রাহমাতুল্লিল আলামিন নবী সাঃ এর শুভাগমনের খুশিতে রিয়াদ আঞ্জুমানে খোদ্দামুল মোসলেমিন কমিটির উদ্যোগে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। যুক্তরাজ্যের ইলফোর্ডে গ্রেটার চট্টগ্রাম অ্যাসোসিয়েশন ইউকে’র মিলনমেলা ২০২৬ অনুষ্ঠিত গাজীপুরে ডিজিটাল ও দুর্নীতিমুক্ত ভূমি সেবা নিশ্চিতকরণে জেলা প্রশাসনের কঠোর অবস্থান: টোক ইউনিয়ন ভূমি অফিসের অনুকরণীয় উদ্যোগ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান সাদিউজ্জামান রুবেলের

রংপুরে ছাগলের ভূষি খাওয়াকে কেন্দ্র করে গৃহবধূ শ্লীলতাহানির শিকার

সেলিম চৌধুরী
জেলা প্রতিনিধি, রংপুর

রংপুর জেলার গঙ্গাচড়া মডেল থানার জয়দেব পূর্ব পাড়া গ্ৰামের মোঃ হায়দার আলীর স্ত্রী মোছাঃ নুরেজা বেগম শ্লীলতাহানির শিকার হন।
সরেজমিনে গেলে হায়দার আলী ও তার স্ত্রী গনমাধ্যম কর্মীদের জানান।
ঘটনার দিন গত-১৯-০৯-২০২৫ ইং সময় আনুমানিক ৫ ঘটিকায় আমার ছাগল বিবাদী মোঃ রবিউল ইসলামের বাড়িতে সামান্য ভূষি খাওয়াকে কেন্দ্র করে আমার স্বামী মোঃ হায়দার আলী বাড়িতে না থাকার সুবাদে বিবাদী মোঃ রবিউল ইসলাম অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে।

আমি আমার বাড়ি থেকে প্রতিবাদ জানালে, আমি মহিলা মানুষ হওয়া সত্ত্বেও বিবাদী আমার বাড়িতে অনধিকার প্রবেশ করে তার হাতে থাকা লাঠি দ্বারা হত্যার উদ্দেশ্যে আমাকে আঘাত করে।
পরে বিবাদীর বাবা-মা আমাকে চুলের মুঠি ধরে শ্লীলতাহানি করে এবং মুহুর্তের মধ্যে বিবাদী আমার মুখে আঘাত করে,ফলে আমার নিচের একটি দাঁত পড়ে যায় এবং প্রচুর রক্তক্ষরণ হয়।

আমি একপর্যায়ে অচেতন হয়ে মাটিতে পড়ে গেলে বিবাদী গন আমার গলায় থাকা একটি স্বর্নের চেইন ছিনিয়ে নেয়।
ঘটনা স্থলে উপস্থিত স্থানীয় লোকজন আগাইয়া আসিয়া আমাকে উদ্ধার করে এবং আমার স্বামীকে মোবাইল করে।
ফলে আমার স্বামী বাড়িতে আসে এবং স্থানীয় লোকজনদের সহায়তায় আমাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান।

গত-১৯-০৯-২০২৫ ইং তারিখে আমার স্বামী মোঃ হায়দার আলী গঙ্গাচড়া মডেল থানায় আসিয়া আসামি (১)মোঃ রবিউল ইসলাম (২০)পিতা মোঃ জয়নাল হোসেন,((২)মোঃ জয়নাল হোসেন (৫৫) পিতা মৃত হসিবুদ্দিন,(৩)মোছাঃ রেজওয়ানা বেগম (৫০) স্বামী মোঃ জয়নাল হোসেন সর্ব সাং জয়দেব, ভরসার বাজার,গজঘন্টা, গঙ্গাচড়া, রংপুর।
এদের নামে একটি এজাহার দায়ের করি।

যাহার মামলা নং ২৭/৩১০ কিন্তু অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে ১৭ দিন অতিবাহিত হলেও এখন পর্যন্ত পুলিশ আসামি ধরতে সক্ষম হননি।
আমি সর্বোপরি সাংবাদিক ভাইদের কলমের লিখনির মাধ্যমে প্রসাশনের কাছে আসামীদের কঠোর শাস্তির দাবি করছি।।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেজ লাইক করুন