June 26, 2026, 3:00 am
সংবাদ শিরোনাম
কাজিপুরে আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঝটিকা মিছিল সিরাজগঞ্জ এর  তাড়াশে চার ছাত্রলীগ ও যুবলীগ নেতা জেলহাজতে আইনের আশ্রয় নিতে গিয়ে হয়রানির শিকার ব্যবসায়ী ইয়াকুব: সীতাকুণ্ডে তোলপাড় রাজশাহী বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদা দাবির অডিও ভাইরাল, কাগজে স্বাধীনতা, বাস্তবে শৃঙ্খল: গণমাধ্যমের স্বাধীনতা কতটা নিশ্চিত? বাংলাদেশ ভূমিহীন ও গৃহহীন হাউজিং লিমিটেডের প্রতিনিধি সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত যুক্তরাজ্য নর্থহ্যাম্পটনের মেয়র কর্তৃক ‘অনুপ্রেরণাদায়ক’ কমিউনিটি লিডার সম্মাননায় ভূষিত নানিয়ারচর সেনা জোনের উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা, পরিবেশ সংরক্ষণ ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত উত্তরার বিডিআর মার্কেটের পার্কিং স্থান নিয়ে বিরোধ: পুরো মার্কেটকে ঘিরে আদালতে তিন মামলা, উত্তেজনা বৃদ্ধি তেঘরি গ্রামে গাছ কর্তন ও রাস্তা, সাইনবোর্ড ভাঙচুর মামলায় ৮ আসামি কারাগারে

সুনামগঞ্জে বিজিবি”র অভিযানে ৬ লাখ টাকা মূল্যের ১২টি ভারতীয় গরু আটক

স্টাফ রিপোর্টার

২৮ বর্ডারগার্ড ব্যাটালিয়ান(বিজিবি)”র অভিযানে ১২টি ভারতীয় গরু আটক করা হয়েছে।

মঙ্গলবার ভোরে ২৮ বর্ডারগার্ড ব্যাটালিয়ান(বিজিবি)”র সুনামগঞ্জ সদর উপজেলার রঙ্গারচর ইউনিয়নের আশাউড়া বিওপির সদস্যরা গোপন সংবাদে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ভারত বাংলাদেশের সীমান্ত পিলার ১২২২/৫ এস হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে শাহাপুর নামক স্থানে অভিযান পরিচালনা করে মালিক বিহীন অবৈধ পথে আনা এই ১২টি ভারতীয় গরু আটক করা হয়। যার আনুমানিক বর্তমান বাজার মূল্যে ৬ লাখ টাকা হবে।

এ ব্যাপারে ২৮ বর্ডারগার্ড ব্যাটালিয়ান(বিজিবি)”র সুনামগঞ্জ অঞ্চলের অধিনায়ক লেঃ কর্ণেল একেএম জাকারিয়া কাদির ভারতীয় গরুগুলো আটকের সত্যতা নিশ্চিত করে জানান,বিজিবি”র সদর দপ্তরের উধর্বতন কর্তপক্ষের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা,চোরাচালান প্রতিরোধে বিজিবি”র আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। তিনি বলেন আটককৃত গরুগুলো সুনামগঞ্জ শুল্ক কার্যালয়ে জমাদানের প্রস্তুতি চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেজ লাইক করুন