January 20, 2026, 7:14 pm
সংবাদ শিরোনাম
লাকসামে সাইফুল ইসলাম হিরু স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত বিমানের ম‍্যানচেষ্টার টু সিলেট ফ্লাইট চালু রাখা ও ওসমানী বিমান বন্দর থেকে বিদেশী ফ্লাইট চালুর দাবীতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের সভা অনুষ্ঠিত তাড়াশে মোনহাপুর গ্ৰামে গভীর রাতে শ্যালো মেশিন চুরি ও পানির পাইপ ভাঙচুরের অভিযোগ ফুসে উঠেছে আমজনতা পীরগঞ্জে ডাক্তারের বদলীর আদেশ বাতিলের দাবীতে হাসপাতালে মানববন্ধন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকীতে বগুড়ায় জিয়া সাইবার ফোর্সের উদ্যোগে খতমে কোরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের জামায়াত মনোনীত প্রার্থী অধ্যাপক মুজিবুর রহমানকে শোকজ বদলগাছীতে দিগন্তজুড়ে সরিষা ক্ষেত, মৌমাছির গুঞ্জনে মধু বিপ্লবের সম্ভাবনা ! সাবেক প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির রুহের মাগফিরাত কামনায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত পূর্ব পালেগ্রামে ইসলামী যুব সমাজের উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ ও তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত ‎সুনামগঞ্জ সদর থানা পুলিশের অভিযানে বিপুল পরিমান ভারতীয় পন্যসহ ২ জন আটক

বিএনপি’র ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জে এড. নুরুল ইসলাম নুরুলে নেতৃত্বে জনতার মিছিল

স্টাফ রিপোর্টার

বিএনপি’র ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জে জেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক ও সুনামগঞ্জ-৪ আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী এ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুলের নেতৃত্বে বিশাল জনতার মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার দুপুরে সুনামগঞ্জ সদর উপজেলা বিএনপির আয়োজনে শহরের পুরাতন বাসস্টেশন এলাকায় বিএনপির কার্যালয়ের সামনে থেকে লোকে লোকরন্য হয়ে একটি বিশাল জনতার মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় বিএনপির কার্যালয়ের সামনে এসে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সুনামগঞ্জ সদর উপজেলা বিএনপির আহবায়ক ফারুক আহমদ লিলুর সভাপতিত্বে ও জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান রাজুর সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও আগামী জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-( সদর ও বিশ^ম্ভরপুর) আসনে ধানের শীষের মনোানয়ন প্রত্যাশী অ্যাড. নুরুল ইসলাম নুরুল।

সভায় আরো বক্তব্যে রাখেন,সুনামগঞ্জ সদর উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আব্দুর রহিম, পৌরসভা বিএনপির আহবায়ক সাইফুল্লাহ হাসান জুনেদ, যুগ্ম আহবায়ক মোর্শেদ আলম,যুগ্ম আহবায়ক রাকিবুল হাসান দিলু,জেলা যুবদলের যুগ্ম আহবায়ক তফাজ্জুল হোসেন মমিনুল হক কালারচাঁন,জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মনাজ্জির হোসেন,সদস্য সচিব জাহাঙ্গীর আলম,মোঃ শাহজাহান মিয়া,সুহেল মিয়া,আজিজুর রহমান সৌরভসহ বিভিন্ন ওয়ার্ড বিএনপি,যুবদল,মহিলা দল,স্বেচ্ছাসেবক দল,কৃষকদল ও ছাত্রদলের নেতৃবৃন্দরা।

নেতৃবৃন্দরা বলেন,এই সুনামগঞ্জ-৪ আসনে এ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুলের বিকল্প কোন প্রার্থী হতে পারেনা। তৃণমূলের জনতার নেতা হিসেবে এড. নুরুল ইসলাম নুরুলের কোন তুলনা চলে না। কাজেই আগামী জাতীয় সংসদ নির্বাচনে এই আসনে এ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুলকে ধানের শীষের প্রার্থী করতে দলের চেয়ারপার্সন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া,দলের ভারপ্রাপ্ত চেয়ারসম্যান তারেক রহমানসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দের নিকট তৃণমূলের নেতৃবৃন্দরা জোর দাবি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেজ লাইক করুন
Social Media Auto Publish Powered By : XYZScripts.com