July 25, 2026, 8:47 pm
সংবাদ শিরোনাম
যুক্তরাজ্যে ভিত্তিক ‘‘দ‍্য ওয়ান পাউন্ড হসপিটাল’’ এর উদ্যোগে নেটওয়ার্কিং ও আলোচানা সভা অনুষ্ঠিত উপজেলা নির্বাহী কর্মকর্তার আদালতে বিচারাধীন দখল পুনরুদ্ধারের মামলা: ন্যায়বিচারের প্রত্যাশায় ভুক্তভোগী বানারীপাড়া বন্দর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত জাকির হোসেন লন্ড‌নে সিলেট শাহজালাল হাউজিং এস্টেটস প্রবাসী অ্যাসোসিয়েশনের উদ্যো‌গে সভা অনুষ্ঠিত যুক্তরাজ্যে “ইউকে ম্যানেজমেন্ট কলেজ” উচ্চশিক্ষায় ১০ বছর পূর্তি উদযাপন অনুষ্ঠিত বিশ্বনাথে বাজার মনিটরিংয়ে প্রশাসনের ঢিলেঢালা ভাব, চরম ভোগান্তিতে সাধারণ মানুষ সেহলী পারভীন-ই হিউম্যান এইডের প্রতিষ্ঠাতা মহাসচিব — মহামান্য সুপ্রিম কোর্ট যুক্তরাজ্যে বিশ্বনাথের সামিউলের উচ্চতর ডিগ্রি লাভ বিশ্বনাথে উৎসবমুখর পরিবেশে রথযাত্রা উদযাপিত Chhatak Celebrates as Zahra Abedin Secures Talentpool Scholarship

৫ই আগস্ট জুলাই গণঅভ্যুত্থানের এক বছর, কি পরিবর্তন হয়েছে জাতির ভাগ্যের

মোঃ সুমন আলী স্টাফ রিপোর্টার

আজ ৫ই আগস্ট জুলাই গণঅভ্যুত্থানের এক বছর, ২০২৪ সালের এই দিনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তোপের মুখে দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, এই খবর ছড়িয়ে পড়লে মুহূর্তের মধ্যেই আত্মগোপনে চলে যান মন্ত্রী, এমপি, মেয়র, উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান,ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সহ আওয়ামী লীগের হাজারো নেতাকর্মী, দেশের মানুষ উৎসবে মেতে উঠে, সারা দেশের মানুষ বিজয় উল্লাস করতে থাকে, এবং স্লোগান দিতে থাকে, দেশ স্বৈরাচার মুক্ত হয়েছে, দেশ ফ্যাসিবাদ মুক্ত হয়েছে, বাংলাদেশের মানুষ বাক স্বাধীনতা ফিরে পেয়েছে, মানুষ নতুন দেশের স্বপ্ন দেখতে থাকে, কিন্তু প্রশ্ন হল দেশ কি আসলেই স্বৈরাচারমুক্ত হয়েছে ? ফ্যাসিবাদ মুক্ত হয়েছে ?

চাঁদাবাজ মুক্ত হয়েছে ? দুর্নীতিবাজ মুক্ত হয়েছে ? সন্ত্রাসমুক্ত হয়েছে ? ২৪ সালের ৫ এ আগস্ট এর পূর্বে যেখানে চাঁদাবাজি হতো, এখনো সেখানে চাঁদাবাজি হয়, আগে যেখানে ছিনতাই হতো এখনো সেখানে ছিনতাই হয়, আগেও বিভিন্ন জায়গায় মেয়েরা ধর্ষিত হয়েছে, এখনো ধর্ষিত হয়, এ জাতির ভাগ্যের কি পরিবর্তন হয়েছে, পুর্বে বিভিন্ন জায়গায় চাঁদাবাজি হতো, চাঁদা নামেই, এখন চাঁদাবাজি হয় পৌরসভার ইজারা নামে, পুর্বের চাইতে এখন চাঁদার পরিমানও বেশি দিতে হয়,

স্বৈরাচার সরকারের পতনের এক বছর পেরিয়ে গেলেও এ জাতির ভাগ্যের কোনই পরিবর্তন হয়নি, হাজারো ছাত্রের প্রাণের বিনিময়ে স্বৈরাচার সরকারের পতন হয়েছে, কিন্তু স্বৈরাচার সরকারের দ্বারা ছাত্র হত্যার বিচার এখনো দৃশ্যমান হয়নি, এদেশে এখন চাঁদার জন্য পাথর দিয়ে আঘাত করে মানুষ হত্যা করা হয়, এ জাতী এখন চাঁদাবাজ মুক্ত সমাজ চাই, ছিনতাইকারী মুক্ত সমাজ চাই ধর্ষকমুক্ত সমাজ চাই, বিচার বিভাগের স্বচ্ছতা চাই,


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেজ লাইক করুন