June 26, 2026, 2:28 pm
সংবাদ শিরোনাম
কাজিপুরে আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঝটিকা মিছিল সিরাজগঞ্জ এর  তাড়াশে চার ছাত্রলীগ ও যুবলীগ নেতা জেলহাজতে আইনের আশ্রয় নিতে গিয়ে হয়রানির শিকার ব্যবসায়ী ইয়াকুব: সীতাকুণ্ডে তোলপাড় রাজশাহী বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদা দাবির অডিও ভাইরাল, কাগজে স্বাধীনতা, বাস্তবে শৃঙ্খল: গণমাধ্যমের স্বাধীনতা কতটা নিশ্চিত? বাংলাদেশ ভূমিহীন ও গৃহহীন হাউজিং লিমিটেডের প্রতিনিধি সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত যুক্তরাজ্য নর্থহ্যাম্পটনের মেয়র কর্তৃক ‘অনুপ্রেরণাদায়ক’ কমিউনিটি লিডার সম্মাননায় ভূষিত নানিয়ারচর সেনা জোনের উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা, পরিবেশ সংরক্ষণ ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত উত্তরার বিডিআর মার্কেটের পার্কিং স্থান নিয়ে বিরোধ: পুরো মার্কেটকে ঘিরে আদালতে তিন মামলা, উত্তেজনা বৃদ্ধি তেঘরি গ্রামে গাছ কর্তন ও রাস্তা, সাইনবোর্ড ভাঙচুর মামলায় ৮ আসামি কারাগারে

তাড়াশে পূর্ব শত্রুতার জের ধরে বালিশ চাপা দিয়ে শিশু হত্যার চেষ্টা এক নারী আটক

আলহাজ্ব সরকার টুটুল তাড়াশ সিরাজগঞ্জ প্রতিনিধিঃ

সিরাজগঞ্জের তাড়াশে পূর্ব শত্রুতার জের ধরে মেঘলা খাতুন (৯) নামের শিশুকে বালিশ চাপা দিয়ে হত্যার চেষ্টা অভিযোগে গৃহবধূকে আটক করেছে থানা পুলিশ।

ঘটনাটি ঘটেছে বরিবার (২২ জুন) দুপুর ১২ টার সময় উপজেলার কুমাল্লু গ্রামে।

তাড়াশ থানার ওসি তদন্ত মি. রুপু কর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, জরুরী সেবা ৯৯৯ ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ভিকটিমের পরিবারের অভিযোগের ভিত্তিতে, গৃহবধূ মোছা: উমায়া খাতুন ওরফে ফতে কে আটক করে থানায় নিয়ে আসেন। ভিকটিম ও অভিযুক্ত গৃহবধূর পরিবার একই গ্রামে পাশাপাশি বসবাস করেন।

মেঘলা খাতুনের বাবা মো. মুনসুর আলী বলেন, পূর্ব শত্রু তার জের ধরে প্রতিবেশী নাজমুল হকের স্ত্রী আমার মেয়ে কে একা পেয়ে বালিশ চাপা দিয়ে হত্যার চেষ্টা করে। এ সময় তার গোঙানির শব্দ শুনে অন্য প্রতিবেশীরা ঘটনাস্থলে গিয়ে তাকে হাতে নাতে ধরে ফেলে। পরে ৯৯৯ ফোন দিলে পুলিশ ঘটনাস্থলে এসে উপস্থিত স্বাক্ষীদের বর্ণনা শুনে উমায়া খাতুন ফতে কে থানায় নিয়ে যায়। এ ঘটনায় আমরা মামলার প্রস্তুতি নিচ্ছি।

অপরদিকে নাজমুল হক বলেন, এটা সম্পূর্ণ সাজানো ষড়যন্ত্র। পুর্বশত্রুতার জেরে তারা এমন পরিকল্পিত ঘটনা সাজিয়েছে।

এ বিষয়ে তাড়াশ থানার ওসি (তদন্ত) মি. রুপ কর বলেন, অভিযুক্ত গৃহবধূকে থানায় নিয়ে আসা হয়েছে। ভিকটিমের পক্ষ থেকে মামলা দেওয়া হলে আমরা আইনগত ব্যবস্থা নিবো।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেজ লাইক করুন