July 25, 2026, 8:44 pm
সংবাদ শিরোনাম
যুক্তরাজ্যে ভিত্তিক ‘‘দ‍্য ওয়ান পাউন্ড হসপিটাল’’ এর উদ্যোগে নেটওয়ার্কিং ও আলোচানা সভা অনুষ্ঠিত উপজেলা নির্বাহী কর্মকর্তার আদালতে বিচারাধীন দখল পুনরুদ্ধারের মামলা: ন্যায়বিচারের প্রত্যাশায় ভুক্তভোগী বানারীপাড়া বন্দর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত জাকির হোসেন লন্ড‌নে সিলেট শাহজালাল হাউজিং এস্টেটস প্রবাসী অ্যাসোসিয়েশনের উদ্যো‌গে সভা অনুষ্ঠিত যুক্তরাজ্যে “ইউকে ম্যানেজমেন্ট কলেজ” উচ্চশিক্ষায় ১০ বছর পূর্তি উদযাপন অনুষ্ঠিত বিশ্বনাথে বাজার মনিটরিংয়ে প্রশাসনের ঢিলেঢালা ভাব, চরম ভোগান্তিতে সাধারণ মানুষ সেহলী পারভীন-ই হিউম্যান এইডের প্রতিষ্ঠাতা মহাসচিব — মহামান্য সুপ্রিম কোর্ট যুক্তরাজ্যে বিশ্বনাথের সামিউলের উচ্চতর ডিগ্রি লাভ বিশ্বনাথে উৎসবমুখর পরিবেশে রথযাত্রা উদযাপিত Chhatak Celebrates as Zahra Abedin Secures Talentpool Scholarship

সুনামগঞ্জে ডিবি পুলিশের অভিযানে কুখ্যাত মাদক কারবারি পংকজসহ ৩ জন গ্রেফতার, ৩৫০ পিস ইয়াবা উদ্ধার।

স্টাফ রিপোর্টার::

সুনামগঞ্জ গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ৩৫০ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদ,ক ব্যবসায়ী আসাদুজ্জামান পংকজ (৩৫) ও তার দুই সহযোগীকে গ্রেফতার করা হয়েছে। বুধবার (২১ মে) বিকাল আনুমানিক ৫টা ১০ মিনিটে সুনামগঞ্জ পৌরসভার দক্ষিণ আরপিন নগর এলাকায় অভিযান চালিয়ে এই তিনজনকে আটক করা হয়। গ্রেফতারকৃত অন্য দুইজন হলেন পেশ্চিম তেঘরিয়া এলাকার বাসিন্দা মোঃ লিমন মিয়া (৩২) এবং দক্ষিণ আরপিন নগর এলাকার বাসিন্দা মোঃ শ্রাবনুজ্জামান (৩৪)।

 

অভিযানটি পরিচালনা করেন জেলা ডিবির এসআই মোহাম্মদ আব্দুল বাতেন। অভিযানে সহায়তা করেন এএসআই সুদীপ চন্দ্র বিশ্বাসসহ সঙ্গীয় পুলিশ সদস্যরা। অভিযান চলাকালে গ্রেফতারকৃতদের দেহ তল্লাশি করে ৩৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

 

উল্লেখ্য, গ্রেফতারকৃত আসাদুজ্জামান পংকজের বিরুদ্ধে বিভিন্ন থানায় মোট ১৮টি মামলা রয়েছে। এই ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সুনামগঞ্জ সদর মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেজ লাইক করুন