September 11, 2026, 4:23 pm
সংবাদ শিরোনাম
নিজের ও পরিবারের নিরাপত্তা চেয়ে বিএনপি নেতার বিরুদ্ধে ডিসি-এসপির কাছে মানবাধিকারকর্মী আরমানের স্মারকলিপি কমলগঞ্জে পাঁচ শতাধিক কৃতি শিক্ষার্থীকে ছাত্রশিবিরের সংবর্ধনা এসএসসি-দাখিল ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মেধা ও সাফল্যকে উৎসাহিত করতেই আয়োজন সিংড়ায় ছাত্রদল নেতা কাজলের সঙ্গে একাধিক নারীর ছবি ভাইরাল, ‘এআইয়ের কারসাজি’ দাবি কাজলের BNP Leader Rahmatullah Falls Ill, Seeks Prayers from the Nation বিশ্ব ফিজিওথেরাপি দিবস উপলক্ষে চট্টগ্রামে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা ফিজিওথেরাপি সেবার মানোন্নয়ন ও বাংলাদেশ রিহ্যাবিলিটেশন কাউন্সিল আইন-২০১৮ বাস্তবায়নের দাবি বাংলাদেশ ডিস্ট্রিক্ট কাপ ২০২৬- চ্যাম্পিয়ন মৌলভীবাজার রানারআপ নোয়াখালী রয়্যালস  বিএনপি নেতার অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে সংবাদ করায় মানবাধিকার নেতাকে হত্যা ও গুমের হুমকির অভিযোগ লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’ উদযাপনের ঘোষণা: দল-মতের ঊর্ধ্বে চট্টগ্রামবাসীর ঐক্যের আহ্বান রাহমাতুল্লিল আলামিন নবী সাঃ এর শুভাগমনের খুশিতে রিয়াদ আঞ্জুমানে খোদ্দামুল মোসলেমিন কমিটির উদ্যোগে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। যুক্তরাজ্যের ইলফোর্ডে গ্রেটার চট্টগ্রাম অ্যাসোসিয়েশন ইউকে’র মিলনমেলা ২০২৬ অনুষ্ঠিত

টাঙ্গাইল সদর থানাধীন চাঞ্চল্যকর গরু ডাকাতি মামলার রহস্য উদঘাটন

টাংগাইল প্রতিনিধি: মামলার সূত্র থেকে জানা যায় বাদী মোঃ আঃ জলিল গত ২৪/০৪/২০২৫ ইং তারিখে টাঙ্গাইল সদর থানায় একটি ডাকাতির মামলা করেন। টাঙ্গাইল সদর থানার মামলা নং- ৪১, তারিখ-২৪/০৪/২৫ খ্রিঃ। মামলার এজাহারে তিনি উল্লেখ করেন, গত ২৩/০৪/২০২৫ ইং তারিখে লালমনিরহাট জেলার সদর থানাধীন বড় বাড়ী হাট হতে তিনি ০৬ (ছয়) টি ষাড় গরু ক্রয় করেন। পরবর্তীতে বাদীর ছেলে মোঃ বাবু ও ড্রাইভার মোঃ আল আমিন দ্বয়কে দিয়ে গত ২৩/০৪/২০২৫ ইং তারিখ বিকাল ০৪:০০ ঘটিকায় লালমনিরহাট বড় বাড়ী হাট হতে একটি পিকআপ যার রেজিঃ নং-ঢাকা মেট্রো- ন-১৮-৪০৭১ গাড়ী যোগে নিজ বাড়ী টাঙ্গাইল সদর থানাধীন কাকুয়া ইউনিয়নের দেলধা গ্রামের উদ্দেশ্যে রওনা করে। ইং২৪/০৪/২০২৫ তারিখ রাত্রী অনুমান ০২:০০ ঘটিকায় বাদীর ছেলে ও পিকআপের ড্রাইভার মোঃ আল আমিন টাঙ্গাইল সদর থানাধীণ বাসাখানপুর হট্টিচরা সাকিনস্থ জনৈক শাহজাহান এর জমির পাশে কাকুয়া গামী পাকা রাস্তার উপর পৌঁছা মাত্রই পিছন দিক থেকে আসা একটি অজ্ঞাতনামা নীল রংয়ের পিকআপে ৭/৮ জন ডাকাত তাদের পিকআপকে লক্ষ্য করে চাপা দিয়ে গাড়ী থামায় এবং ড্রাইভারের কাছ থেকে চাবি কেড়ে নেয়।

তখন ডাকাতরা বাদীর ছেলে ও ড্রাইভারকে মারপিট করে জখম করে বাদীর ছেলের মুখ বেঁধে প্লাষ্ট্রিকের বস্তা দিয়া ডাকাতদের পিকআপের মধ্যে নিয়ে চলে যায় এবং রাত্রী অনুমান ০৩:১৫ ঘটিকায় টাঙ্গাইল সদর থানাধীন রাবনা বাইপাস সাকিনস্থ রাবনা ফ্লাই ওভারের ১০০ মিটার সামনে টাঙ্গাইল টু ঢাকা গামী সাইড লেনে পাকা রাস্তার পাশে বাদীর গরু বোঝাই পিকআপ থামিয়ে ডাকাতের কাজে ব্যবহৃত পিকআপে ডাকতারা গরু উঠায় এবং ডাকাতির কাজে ব্যবহৃত পিকআপে গরু উঠিয়ে বাদীর ছেলে ও ড্রাইভারকে ঝোপের মধ্যে ফেলে দিয়ে চলে যায়।

ডাকাতির মামলা তদন্তে টাঙ্গাইল জেলার পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনা অনুযায়ী টাঙ্গাইল সদর থানা পুলিশের একটি আভিযানিক দল তাৎক্ষনিক তদন্ত শুরু করে। তথ্য প্রযুক্তির সহায়তায় ও গুপ্তচর হতে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে টাঙ্গাইল সদর থানা পুলিশের সমন্বয়ে গঠিত ১টি চৌকস টিম ইং ২৪/০৪/২০২৫ তারিখে সিরাজগঞ্জ, বগুড়ার বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে। ইং ২৪/০৪/২০২৫ তারিখ আভিযানিক দলটি বগুড়া সদর থানা এলাকা হতে ডাকাতি কাজে ব্যবহৃত পিকআপসহ উদ্ধার পূর্বক জব্দ করেন। পরবর্তীতে তথ্য প্রযক্তির মাধ্যমে বগুড়ার শিবগঞ্জ থানা এলাকা হতে আন্তঃজেলা ডাকাত দলের সর্দার ১। মোঃ নুর আলম (৩৭), পিতা-মৃত দিলবার হোসেন, মাতা-মৃত হাছনা বানু, সাং-দোপাড়া, গ্রামঃ- পশ্চিমপাড়া, থানা-শিবপুর, জেলা-বগুড়াকে ইং ২৫/০৪/২০২৫ তারিখ দিবাগত রাতে গ্রেফতার করা হয়।

অত্র মামলার ঘটনার আন্তঃজেলা ডাকাত দলের সর্দার মোঃ নুর আলম (৩৭)কে পুলিশ হেফাজতে নিয়ে ব্যাপক জিজ্ঞাসাবাদকালে সে জানায়, ডাকাতি মামলায় জড়িত আসামী ও লুণ্ঠিত গরু শেরপুর থানা এলাকায় আছে। সেই সুত্র ধরে ২৬/০৪/২০২৫ তারিখ দিবাগত রাত অনুমান ০৩:০০ ঘটিকায় টাঙ্গাইল সদর থানার অভিযানিক দল বগুড়ার শেরপুর থানা পুলিশের সহায়তায় অভিযান পরিচালনা করে আসামী ২। মোঃ ইমরান হোসেন (৩০), পিতা- আঃ ছালাম, মাতা- মোছাঃ নওশন আরা, সাং- জামুর মধ্যপাড়া, থানা- শেরপুর জেলা-বগুড়া, ৩। মোঃ রানা মাহমুদ (৫০), পিতা-আমজাদ আলী, মাতা- মৃত কমলা বেগম, সাং- জামুর আদম পাড়া, থানা- শেরপুর, জেলা-বগুড়াদ্বয়কে হেফাজতে নেন। আসামীদ্বয়কে নিবিড় ভাবে জিজ্ঞাসাবাদ করে তাদের হেফাজতে থাকা ০২ টি গরু উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত ডাকাতরা আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য। তাদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় গরু চুরি, ডাকাতি, ডাকাতির চেষ্টা, মাদক মামলাসহ একাধিক মামলা রয়েছে। ঘটনার সাথে জড়িত অপরাপর ডাকাতদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেজ লাইক করুন