April 30, 2026, 3:40 pm
সংবাদ শিরোনাম
সুনামগঞ্জ সদর থানায় এক যুবককে (একশত সত্তর) পিস কথিত নেশাজাতীয় ইয়াবা ট্যাবলেট, সহ গ্রেফতার। খুলনা প্রেসক্লাব সভাপতি মোস্তফা-সম্পাদক তরিকুল’সহ নির্বাচিত সকলকে খুলনা মফস্বল প্রেসক্লাবের পক্ষ্য থেকে অভিনন্দন খুলনা প্রেসক্লাব সভাপতি মোস্তফা-সম্পাদক তরিকুল’সহ নির্বাচিত সকলকে খুলনা মফস্বল প্রেসক্লাবের পক্ষ্য থেকে অভিনন্দন  মে দিবস শ্রমিকদের অধিকার আদায়ে শোষণমুক্ত সমাজ গড়ার অঙ্গীকার পুনর্ব্যক্তের দিন; তাহিরপুর রক্তি নদীর পানিতে ডুবে নৌকার কাঠ মিস্ত্রি নিখোঁজের তিন ঘন্টাপর লাশ উদ্ধার  হলদিয়া সর্তার কুলে কুতুবুল আউলিয়া আল্লামা হাফেজ কারি সৈয়্যদ আহমদ শাহ সিরিকোটি পেশোয়ারী রহঃ এর ওরছ অনুষ্ঠিত তাহিরপুর মেইকার পরিবারের উপর হামলা: গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন মহান মে দিবসে সকল মেহনতি মানুষকে দোয়ারাবাজার থানার oc এর শুভেচ্ছা ও অভিনন্দন। তাড়াশে দুই দিনের বৃষ্টিতে নুয়ে পড়েছে পাকা ধান, দুশ্চিন্তায় কৃষক

সিরাজগঞ্জে যৌতুক না পেয়ে গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ

সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি:

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় যৌতুক না পেয়ে গৃহবধূ খাদিজা খাতুনকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামী আনোয়ার হোসেনের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে উপজেলার দূর্গানগর ইউনিয়নের মুলবেড়া গ্রামে। ঘটনার পর গৃহবধূর স্বামী ও স্বজনরা পালিয়েছেন। খাদিজা শাহজাদপুর উপজেলার হলুদিঘর গ্রামের এমারত হোসেনের মেয়ে। ৩ বছর আগে আনোয়ারের সঙ্গে তার বিয়ে হয়।অভিযোগ থেকে জানা গেছে, বিয়ের পর থেকেই বাবার বাড়ি থেকে কখনও ৫০ হাজার, কখন ১ লাখ টাকা এনে দিতে স্ত্রী খাদিজাকে চাপ দিতেন স্বামী আনোয়ার। এ নিয়ে প্রায়ই তাদের মধ্যে ঝগড়া হতো। শুক্রবার ভোরে একই বিষয়ে তাদের মধ্যে ঝগড়া হয়। এ সময় আনোয়ার লাঠি দিয়ে খাদিজাকে বেধড়ক পেটালে তার মৃত্যু হয়। খাদিজার মৃত্যুর পর আনোয়ার ও তার বাড়ির লোকজন পালিয়ে যায়। প্রতিবেশী হিটলার কালু কান্নাকাটির শব্দ পেয়ে ওই বাড়িতে এসে খাদিজাকে পড়ে থাকতে দেখেন। পরে প্রতিবেশীদের সহযোগিতায় উল্লাপাড়া থানায় খবর দেন তিনি।

উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাকিবুল হাসান বলেন, খাদিজা খাতুনের লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তার বাবা এমারত হোসেন মামলার প্রস্তুতি নিচ্ছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেজ লাইক করুন