June 10, 2026, 11:41 am
সংবাদ শিরোনাম
মোকামতলায় জোড়া হত্যাকাণ্ডের বিচার দাবিতে মহাসড়ক অবরোধ ও মানববন্ধন, ২৪ ঘণ্টার মধ্যে আসামি গ্রেপ্তারের আশ্বাসে কর্মসূচি প্রত্যাহার। সিরাজগঞ্জ তাড়াশে অগ্নিকাণ্ডে পুরে ছাই ‘সমকাল পত্রিকা’ অফিস মিথ্যা মামলা থেকে অব্যাহতি চেয়ে পুলিশ সুপার বরাবরে এলাকাবাসীর স্মারকলিপি প্রদান কোতয়ালী থানার সুইপার কলোনীতে অভিযান, গাঁজাসহ আটক মাদক কারবারি গাজীপুরে নারী গ্যারেজ মালিককে ‘মাদক ব্যবসায়ী’ সাজিয়ে অপপ্রচার, থানায় অভিযোগ রংপুর কোতয়ালী থানার অভিযানে টিউবওয়েল-ফ্যান ও বৈদ্যুতিক তার সহ চোর আটক  লন্ডনের টিউব স্টেশনে নির্মম হামলা: ৪ কিশোর-কিশোরী গ্রেফতা দুহশুহ–কায়েমপুর সড়কের ভাঙা সেতু এখন মৃত্যুফাঁদ দ্রুত সংস্কারের দাবি স্থানীয়দের জনপ্রিয়তায় এগিয়ে আমির হোসাইন, ভাইস চেয়ারম্যান পদে জল্পনা তুঙ্গে ২০২৬ ফিফা ফুটবল বিশ্বকাপ রঙ্গ ছড়া

‘তোমাদের আয় নির্ভর করে ভারতের ওপর’

পাকিস্তান সফরে যায়নি ভারত। চ্যাম্পিয়নস ট্রফিতে রোহিত শর্মারা নিজেদের সব ম্যাচ খেলছেন দুবাইয়ের মাঠে। এ নিয়ে সমালোচনার ঝড় বইয়ে যাচ্ছে গণমাধ্যম থেকে ভার্চুয়াল জগতে। ভারত একই মাঠ, একই কন্ডিশনে খেলে যাচ্ছে ঝক্কি-ঝামেলা ছাড়াই। আয়োজক না হয়েও তারা পাচ্ছে ঘরের মাঠের সুবিধা। কিন্তু অন্য দলগুলোকে যেতে হচ্ছে ভ্রমণ ক্লান্তির মধ্য দিয়ে। এ নিয়ে সরব হয়েছেন অস্ট্রেলিয়ার নিয়মিত অধিনায়ক প্যাট কামিন্স থেকে সাবেক ইংলিশ ক্যাপ্টেন নাসের হুসেইন ও মাইক আথারটন। তাদের সঙ্গে যোগ দিয়ে দক্ষিণ আফ্রিকার ক্রিকেটার রসি ফন ডার ডুসেন তো বলছেন, ভারত বাড়তি সুবিধা নিচ্ছে, এটা বুঝতে রকেটবিজ্ঞানী হওয়ার প্রয়োজন নেই।

নাসের-আথারটনদের মন্তব্যের জবাবে বেশ ক্ষুব্ধ প্রতিক্রিয়াই জানিয়েছেন সুনীল গাভাস্কার। ভারতীয় এ ক্রিকেট কিংবদন্তি ইংল্যান্ডের বিদায়ে নেওয়াকে ইঙ্গিত করে ইন্ডিয়া টুডেকে বলেন, ‘তারা সবাই জ্ঞানী ও অভিজ্ঞ। তোমাদের দল যে (সেমিফাইনালে) উঠতে পারল না, সে দিকে নজর দিচ্ছো না কেন? আমি তোমাদের এই প্রশ্নটাই করছি স্যার। লাগাতার ভারতের কথা না ভেবে তোমরা কি নিজেদের দিকে তাকিয়ে দেখেছ? তোমাদের দলের ছেলেদের মানসিক অবস্থা এমনই যে, তারা ফলাফল নিয়ে মাথাই ঘামাচ্ছে না।’

ক্রিকেট বিশ্লেষকদের সমালোচনায় পাত্তা দিতে নারাজ গাভাস্কার। উল্টো নাসের-আথারটনদের রুজি-রোজগার নিয়ে খোঁচা মেরেছেন জনপ্রিয় এ ক্রিকেট ধারাভাষ্যকার, ‘আন্তর্জাতিক ক্রিকেটে ভারত এখন মানের দিক থেকে, আয়ের দিক থেকে, প্রতিভার দিক থেকে, বিশেষ করে অর্থ আয়ের দিক কোন জায়গায় আছে, সেটা তাদের ধারণাতেই নেই। টেলিভিশনের সম্প্রচার স্বত্ব ও মিডিয়া থেকে প্রাপ্ত আয়ের মাধ্যমে বৈশ্বিক ক্রিকেটে ভারতের বড় অবদান রয়েছে। তাদের বোঝা দরকার, বিশ্ব ক্রিকেটে ভারতের যে অবদান তার ওপরে তাদের বেতন নির্ভর করে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেজ লাইক করুন