August 25, 2026, 4:31 pm
সংবাদ শিরোনাম
ভুয়া নিয়োগ বাণিজ্যের অভিযোগ, কুড়িগ্রাম মজিদা কলেজের ভাইস প্রিন্সিপাল নয়ন জেল হাজতে যুক্তরাষ্ট্রভিত্তিক পোর্টাল সাংবাদিকদের সর্বপ্রথম আন্তর্জাতিক সংগঠন NPJA-এর বাংলাদেশ কমিটি ঘোষণা আমাশু প্রগতি হাই স্কুল এন্ড কলেজের এডহক কমিটি অনুমোদন: সভাপতি মোফাজ্জল হোসেন সিংড়ায় র‍্যাবের অভিযানে ৪ কেজি ৭০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার নাটোরে ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টারের অনুমোদন যাচাইয়ের দাবি গডফাদারের’ শেল্টার- ধরাছোঁয়ার বাইরে শাহীন, যুবসমাজ এর ভবিষ্যত নিয়ে আতঙ্কে স্থানীয়রা। চট্টগ্রাম নাগরিক ফোরামের চেয়ারম্যান ব্যারিস্টার মনোয়ার হোসেন মহাসচিব তাহের ও যুগ্ম সচিব কামরুল নির্বাচিত এসএসসি ফলে সাফল্য-হতাশার মিশ্র চিত্র: পাস ৬২.২৫ শতাংশ, জিপিএ-৫ পেল ১ লাখ ১৬ হাজার ৬৭৬ জন, ফেল প্রায় ৭ লাখ তথ্য চাইতে আসা গ্রাহকের সাথে অশালীন আচরণ ও হুমকির অভিযোগ, সুনামগঞ্জ পিডিপি’র দুই কর্মকর্তার বিরুদ্ধে। তাড়াশ থানার নতুন ওসি হিসেবে মোঃ ইমাম জাফরের যোগদান, অপরাধ দমনে জিরো টলারেন্সের ঘোষণা

চৌহালীতে খামারি হত্যা ও গরু ডাকাতি, আন্তঃজেলা ডাকাত গ্রেফতার।

সাত্তার আব্বাসী, চৌহালী (সিরাজগঞ্জ) প্রতিনিধি :

সিরাজগঞ্জের চৌহালী উপজেলায় এক খামারিকে শ্বাসরোধে হত্যার পর তিনটি গরু লুট করে পালিয়ে যাওয়া সংঘবদ্ধ ডাকাত দলের এক সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত ব্যক্তি শফিকুল ইসলাম (৬৫), যিনি ‘সফি ডাকাত’ নামে পরিচিত। তিনি সিরাজগঞ্জ সদর উপজেলার বড় কয়ড়া গ্রামের মৃত জামাল হোসেনের ছেলে।

সোমবার (২৬ মে) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে টাঙ্গাইল জেলার যমুনা নদীর চরাঞ্চলে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। সফি একজন আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য, যার বিরুদ্ধে সিরাজগঞ্জসহ বিভিন্ন থানায় ডাকাতিসহ মোট সাতটি মামলা রয়েছে।

চৌহালী থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল বারিক জানান, গত ২১ মে রাতে চৌহালীর ঘোরজান ইউনিয়নের মুরাদপুর এলাকায় কাউলিয়া চরে এই নৃশংস ঘটনা ঘটে। সংঘবদ্ধ ডাকাতদল গভীর রাতে প্রবেশ করে খামারি তারা মিয়াকে (৬৫) শ্বাসরোধে হত্যা করে এবং খামার থেকে তিনটি গরু লুটে নেয়।

ওসি আরও বলেন, “ঘটনার পরপরই পুলিশ তৎপর হয়ে ওঠে। একাধিক তদন্তকারী দল মাঠে নামে এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় ডাকাত দলের সদস্যদের শনাক্তের চেষ্টা শুরু করে। এরই ধারাবাহিকতায় সফিকে আটক করা সম্ভব হয়।”

গ্রেফতারের পর সফিকে আদালতে প্রেরণ করা হয়েছে এবং তার বিরুদ্ধে রিমান্ড আবেদন করা হবে বলে জানান ওসি বারিক। একইসঙ্গে ঘটনায় জড়িত অন্যান্য সদস্যদের ধরতে এবং লুট হওয়া গরুগুলো উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

পুলিশের দাবি, সফি দীর্ঘদিন ধরে আন্তঃজেলা ডাকাত চক্রের হয়ে বিভিন্ন জেলায় ডাকাতি কার্যক্রমে জড়িত ছিল। তাকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে চক্রটির আরও সদস্যদের পরিচয় উদঘাটনের চেষ্টা চলছে।

সাত্তার আব্বাসী
২৭ মে ২০২৫ইং।
০১৭১১৪৭৫৭৫২।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেজ লাইক করুন