October 27, 2026, 10:05 pm
সংবাদ শিরোনাম
কবি আবুল বশর আনসারীর লেখনী নতুন প্রজন্মকে দেশপ্রেমে অনুপ্রাণিত করবে: চিত্রনায়ক হেলাল খান সাগর-রুনি হত্যার তদন্ত শেষ করতে আরও ৬ মাস সময় দিলেন হাইকোর্ট আজকের রাজনৈতিক নিষেধাজ্ঞা কি আগামী দিনের স্বৈরতন্ত্রের পথ তৈরি করছে? মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে হোয়াইক্যং ৫নং ওয়ার্ডের সম্ভাব্য মেম্বার পদপ্রার্থী মোঃ মোজাম্মেল হক সেন্টমার্টিনে কোস্ট গার্ডের মেডিকেল ক্যাম্প, চার ঘণ্টায় সেবা ২৩২ জনকে চাঁদাবাজির মামলায় গ্রেপ্তারের পর ছাত্রদল নেতা নয়নের পদ স্থগিত ​প্রবাসে মুক্তিযুদ্ধের সংগঠক অধ্যাপক আবুল হাশেমকে শেষ বিদায়: বৃটেন কমিউনিটির শোক সাংবাদিক এম বেলাল উদ্দীন আহ্বায়ক মাওলানা মাছুমুর রশিদ সচিব গর্জনীয়া রহমানিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার ৫০ বছর পূর্তি উদ্‌যাপন উপলক্ষে প্রাক্তন শিক্ষার্থীদের প্রস্তুতি সভা বকশীগঞ্জে কাবেরী ৫০ জাত ভুট্টার মোড়ক উন্মোচন। বকশীগঞ্জে আদর্শ রানার্স ক্লাবের উদ্যোগে মিনি ম্যারাথন অনুষ্ঠিত।

সিরাজগঞ্জে যৌতুক না পেয়ে গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ

সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি:

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় যৌতুক না পেয়ে গৃহবধূ খাদিজা খাতুনকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামী আনোয়ার হোসেনের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে উপজেলার দূর্গানগর ইউনিয়নের মুলবেড়া গ্রামে। ঘটনার পর গৃহবধূর স্বামী ও স্বজনরা পালিয়েছেন। খাদিজা শাহজাদপুর উপজেলার হলুদিঘর গ্রামের এমারত হোসেনের মেয়ে। ৩ বছর আগে আনোয়ারের সঙ্গে তার বিয়ে হয়।অভিযোগ থেকে জানা গেছে, বিয়ের পর থেকেই বাবার বাড়ি থেকে কখনও ৫০ হাজার, কখন ১ লাখ টাকা এনে দিতে স্ত্রী খাদিজাকে চাপ দিতেন স্বামী আনোয়ার। এ নিয়ে প্রায়ই তাদের মধ্যে ঝগড়া হতো। শুক্রবার ভোরে একই বিষয়ে তাদের মধ্যে ঝগড়া হয়। এ সময় আনোয়ার লাঠি দিয়ে খাদিজাকে বেধড়ক পেটালে তার মৃত্যু হয়। খাদিজার মৃত্যুর পর আনোয়ার ও তার বাড়ির লোকজন পালিয়ে যায়। প্রতিবেশী হিটলার কালু কান্নাকাটির শব্দ পেয়ে ওই বাড়িতে এসে খাদিজাকে পড়ে থাকতে দেখেন। পরে প্রতিবেশীদের সহযোগিতায় উল্লাপাড়া থানায় খবর দেন তিনি।

উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাকিবুল হাসান বলেন, খাদিজা খাতুনের লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তার বাবা এমারত হোসেন মামলার প্রস্তুতি নিচ্ছেন।



আমাদের পেজ লাইক করুন