November 21, 2026, 9:00 pm
সংবাদ শিরোনাম
তাড়াশে ইউপি চেয়ারম্যান ও বিএনপির সভাপতি সম্পাদক পদে মনোনয়ন ফরম বিতরণ শুরু বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকে চেয়ারপার্সন গুলজার খানকে বিশ্বনাথে বিশাল নাগরিক সংবর্ধনা নওগাঁয় নানা আয়োজনে সশস্ত্র বাহিনী দিবস উদ্‌যাপন রামু সেনানিবাসে সশস্ত্র বাহিনী দিবস উদযাপন Malaysia Carnival Kicks Off in Jeddah Amid Strong Turnout, Continues Through Friday জেদ্দায় মালয়েশিয়া কার্নিভালে দর্শনার্থীদের ঢল, লাকি ড্র বিজয়ী বাংলাদেশি সাংবাদিক দম্পতি চট্টগ্রাম সিটি নির্বাচনে মেয়র পদে লড়তে চান এস এম আজিজ, ১২ দলীয় জোটের শরিক কাজী জাফরের জাতীয় পার্টির নেতাদের সঙ্গে মতবিনিময় সিরাজগঞ্জে সাবেক মন্ত্রিপরিষদ সচিব কবির বিন আনোয়ারের বাড়িতে হামলা ও অগ্নিসংযোগের অভিযোগ; হাসপাতালে প্রবীণ মুক্তিযোদ্ধা বাবা জামালপুরের বকশীগঞ্জ সীমান্তে ৩৫ বিজিবির অভিযানে ১৬ লাখ টাকা মূল্যের ভারতীয় মদ জব্দ বকশীগঞ্জে প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজায় অংশ নিলেন ছাত্রলীগ নেতা

তাড়াশে ইউপি চেয়ারম্যান ও বিএনপির সভাপতি সম্পাদক পদে মনোনয়ন ফরম বিতরণ শুরু

আলহাজ সরকার (টুটুল) তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি:

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক পদে দলীয় মনোনয়ন ফরম বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।
শনিবার (২১ নভেম্বর) দুপুরে তাড়াশ উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কার্যক্রমের উদ্বোধন করেন সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের সংসদ সদস্য ভিপি আইনুল হক।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও তাড়াশ উপজেলা ওয়ার্ড ও ইউনিয়ন সম্মেলন প্রস্তুতি কমিটির সমন্বয়ক ভিপি শামীম খান।
দলীয় সূত্রে জানা গেছে, তাড়াশ উপজেলার আটটি ইউনিয়নের মধ্যে ছয়টি ইউনিয়নে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন ফরম বিতরণ করা হয়েছে। পাশাপাশি উপজেলার আটটি ইউনিয়নেই বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক পদে মনোনয়ন ফরম বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। তবে নওগাঁ ও তাড়াশ সদর ইউনিয়নে সীমানা জটিলতা নিয়ে মামলা চলমান থাকায় ওই দুই ইউনিয়নে চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম বিতরণ আপাতত স্থগিত রাখা হয়েছে।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য ভিপি আইনুল হক বলেন, স্বচ্ছতা, জবাবদিহিতা ও গণতান্ত্রিক প্রক্রিয়া অনুসরণ করেই মনোনয়ন ফরম বিতরণ ও নির্বাচন কার্যক্রম পরিচালনা করা হবে। সব প্রার্থীকে দলীয় সিদ্ধান্তের প্রতি সম্মান প্রদর্শন করতে হবে। কেউ দলীয় শৃঙ্খলা ভঙ্গ করলে তাঁর বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ও অন্যান্য বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি জুনায়েদ হোসেন সবুজ, সিরাজগঞ্জ শহর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম জোয়ারদার, তাড়াশ উপজেলা বিএনপির সাবেক সভাপতি খন্দকার সেলিম জাহাঙ্গীর ও স. ম. আফসার আলী, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আমিনুর রহমান টুটুল, সাবেক পৌর বিএনপির আহ্বায়ক তপন কুমার গোস্বামী, সদস্য সচিব আব্দুল বারিক খন্দকারসহ যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

উল্লেখ্য, তাড়াশ উপজেলা সম্মেলন প্রস্তুতি কমিটির ১৪ সদস্যের উপস্থিতিতে এ মনোনয়ন ফরম বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সম্মেলন প্রস্তুতি কমিটির অন্যতম সদস্য সোলায়মান হোসেন শিহাব।



আমাদের পেজ লাইক করুন