November 21, 2026, 8:50 pm
সংবাদ শিরোনাম
তাড়াশে ইউপি চেয়ারম্যান ও বিএনপির সভাপতি সম্পাদক পদে মনোনয়ন ফরম বিতরণ শুরু বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকে চেয়ারপার্সন গুলজার খানকে বিশ্বনাথে বিশাল নাগরিক সংবর্ধনা নওগাঁয় নানা আয়োজনে সশস্ত্র বাহিনী দিবস উদ্‌যাপন রামু সেনানিবাসে সশস্ত্র বাহিনী দিবস উদযাপন Malaysia Carnival Kicks Off in Jeddah Amid Strong Turnout, Continues Through Friday জেদ্দায় মালয়েশিয়া কার্নিভালে দর্শনার্থীদের ঢল, লাকি ড্র বিজয়ী বাংলাদেশি সাংবাদিক দম্পতি চট্টগ্রাম সিটি নির্বাচনে মেয়র পদে লড়তে চান এস এম আজিজ, ১২ দলীয় জোটের শরিক কাজী জাফরের জাতীয় পার্টির নেতাদের সঙ্গে মতবিনিময় সিরাজগঞ্জে সাবেক মন্ত্রিপরিষদ সচিব কবির বিন আনোয়ারের বাড়িতে হামলা ও অগ্নিসংযোগের অভিযোগ; হাসপাতালে প্রবীণ মুক্তিযোদ্ধা বাবা জামালপুরের বকশীগঞ্জ সীমান্তে ৩৫ বিজিবির অভিযানে ১৬ লাখ টাকা মূল্যের ভারতীয় মদ জব্দ বকশীগঞ্জে প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজায় অংশ নিলেন ছাত্রলীগ নেতা

বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকে চেয়ারপার্সন গুলজার খানকে বিশ্বনাথে বিশাল নাগরিক সংবর্ধনা

বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকে চেয়ারপার্সন গুলজার খানকে বিশ্বনাথে বিশাল নাগরিক সংবর্ধনা

কবি এস.পি.সেবু (সিলেট বিভাগীয় ব্যুরো প্রধান) : 

বিশ্বনাথ উপজেলাবাসীর আয়োজনে নাগরিক সংবর্ধনায় সিক্ত হলেন যুক্তরাজ্য ভিত্তিক প্রতিষ্ঠিত সিলেটের বিশ্বনাথ উপজেলার শিক্ষার বিস্তারে সহায়তা প্রদানকারী সংগঠন বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টের নবনির্বাচিত চেয়ারপার্সন সমাজসেবক গুলজার খান।

শনিবার (২১ নভেম্বর) বিকেলে বিশ্বনাথ উপজেলা অডিটোরিয়াম হলে বিশ্বনাথের সর্বস্তরের প্রতিনিধি ও জনসাধারণের উপস্থিতিতে গুলজার খানকে নাগরিক এই সংবর্ধনা প্রদান করা হয়।

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক লিলু মিয়া ও বিএনপি নেতা সুরমান খানের যৌথ পরিচালনায়, পশ্চিম সিলেটের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান সৎপুর কামিল(এমএ) মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা শফিকুর রহমান (পাকিছিরি) এর সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সিলেট ২- (বিশ্বনাথ -ওসমানীনগর) আসনের সংসদ সদস্য ইলিয়াস পত্নী তাহসিনা রুশদীর লুনা।

এসময় বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টের কার্যক্রমের ভূয়সী প্রশংসা করে বক্তব্য রাখেন তাহসিনা রুশদীর লুনা । তিনি তাঁর বক্তব্যে উল্লেখ করেন, দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের আর্থিক সহায়তা সামাজিক উন্নয়ন ও মানবকল্যাণে অবদান রাখছে বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট। বিশ্বনাথের শিক্ষা খ্যাতকে এগিয়ে নিতে বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টের ট্রাস্টিগণ অর্থ, মেধা ও পরিশ্রম ব্যয় করছেন দীর্ঘদিন ধরে। বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টের মতো সংগঠনগুলো শিক্ষার আলো ছড়িয়ে দিতে এবং অসচ্ছল শিক্ষার্থীদের পাশে দাঁড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। গুলজার খানের মতো নিবেদিত সমাজসেবকদের সম্মানিত করা শুধু একজন ব্যক্তি কে সম্মান প্রদান নয়, বরং সমাজের ভালো কাজের স্বীকৃতি ও অন্যদের মানবকল্যাণে এগিয়ে আসার অনুপ্রেরণা যোগাবে। প্রবাসের কষ্টার্জিত অর্থ দিয়ে নিজ জন্মভূমির উন্নয়নে অবদান রাখায় তাদের কাছে বিশ্বনাথবাসী কৃতজ্ঞ। তাদের অবদানের স্বীকৃতিস্বরূপ বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউ.কের নবনির্বাচিত চেয়ারপার্সন ও বিশিষ্ট সমাজসেবী গুলজার খানকে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে নাগরিক সংবর্ধনা প্রদান করছে বিশ্বনাথের সর্বস্তরের জনগণ। এজন্য বিশ্বনাথবাসী প্রশংসার দাবিদার। প্রবাসীদের সম্মান জানানোর এ মহতি উদ্যোগ বিশ্বনাথের উন্নয়ন ও শিক্ষার অগ্রযাত্রাকে আরও সমৃদ্ধ করবে। এসময় প্রবাসী এডুকেশন ট্রাস্টের ট্রাস্টিগণ যেন তাদের শিক্ষার প্রসারে পরিচালিত বিস্তৃত কার্যক্রম ও সহযোগিতা অব্যাহত রাখেন এমন আহবান জানান তিনি।

সংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধিত অতিথির বক্তব্যে এসময় গুলজার খান বলেন, আমাকে ঘিরে আজকের এই নাগরিক সংবর্ধনা আমার জীবনের অত্যন্ত আবেগঘন ও স্মরণীয় একটি মুহূর্ত। সর্বস্তরের মানুষের ভালোবাসায় সম্মিলিত এই আয়োজনে আমি মুগ্ধ। এমন আয়োজনে বিশ্বনাথবাসীর প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার জাহিদ বিন কাশেম, উপজেলা বিএনপির সভাপতি ও প্রবাসী এডুকেশন ট্রাস্টের সিনিয়র সদস্য গৌছ আলী, বিশ্বনাথ সরকারী ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ সিরাজুল হক, বর্তমান অধ্যক্ষ আবুল কাশেম, পৌর বিএনপির সভাপতি হাজী আব্দুল হাই, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক প্রভাষক মোনায়েম খান, প্রবাসী এডুকেশন ট্রাস্টের সদস্য গৌছ আলী ও মুমিন খান মুন্না, আমজদ উল্লাহ ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ পারভেজ রশিদ মঙ্গল, রামসুন্দর সরকারী অগ্রগামী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল বারী, সফাত উল্লাহ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেলিম জাহাঙ্গীর, উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাস্টার ইমাদ উদ্দিন, পৌর জামায়াতের নায়েবে আমীর আব্দুস সোবহান, উপজেলা খেলাফত মজলিসের সভাপতি আব্দুল মতিন, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সুনিল কান্তি দে, মোহাম্মদীয়া আরাবিয়া মাদ্রাসার প্রেন্সিপাল মাওলানা নুরুল ইসলাম, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক সামসুল ইসলাম, দশঘর ইউপি চেয়ারম্যান এমাদ উদ্দিন খান, অলংকারী ইউপি চেয়ারম্যান আতিকুর রহমান লিটন, দৌলতপুর ইউপি চেয়ারম্যান হাফিজ আরব খান, পৌর বিএনপির যুগ্ম সম্পাদক শাহজাহান মিয়া, উপজেলা শিক্ষক সমিতির সভাপতি বাবুল কান্তি দে মেঘল, বিশ্বনাথ প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম জুবায়ের, জেলা জামায়াত নেতা মাওলানা মাহমুদুর রহমান, বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টের ট্রাস্টি আব্দর রব, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আহমেদ দুলাল, উপজেলা ছাত্রদলের আহবায়ক হোসাইন আহমদ প্রভেল, বিশ্বনাথ পৌর ছাত্রদলের আহবায়ক ফখরুল ইসলাম রেজা প্রমূখ।

শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাফিজ ইয়াছিন আহমদ। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি ও সংবর্ধিত অতিথিকে সম্মাননা ক্রেস্ট ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এছাড়া আরও ক্রেস্ট ও ফুল দিয়ে সম্মাননা জানায় জাসাস উপজেলা শাখা ও জিয়া মঞ্চের নেতৃবৃন্দসহ বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠান।
অনুষ্ঠানে উপজেলার রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক সংগঠনের প্রতিনিধি ও বিভিন্ন শ্রেণীপেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।



আমাদের পেজ লাইক করুন