November 20, 2026, 12:48 am
সংবাদ শিরোনাম
জেদ্দায় মালয়েশিয়া কার্নিভালে দর্শনার্থীদের ঢল, লাকি ড্র বিজয়ী বাংলাদেশি সাংবাদিক দম্পতি চট্টগ্রাম সিটি নির্বাচনে মেয়র পদে লড়তে চান এস এম আজিজ, ১২ দলীয় জোটের শরিক কাজী জাফরের জাতীয় পার্টির নেতাদের সঙ্গে মতবিনিময় সিরাজগঞ্জে সাবেক মন্ত্রিপরিষদ সচিব কবির বিন আনোয়ারের বাড়িতে হামলা ও অগ্নিসংযোগের অভিযোগ; হাসপাতালে প্রবীণ মুক্তিযোদ্ধা বাবা জামালপুরের বকশীগঞ্জ সীমান্তে ৩৫ বিজিবির অভিযানে ১৬ লাখ টাকা মূল্যের ভারতীয় মদ জব্দ বকশীগঞ্জে প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজায় অংশ নিলেন ছাত্রলীগ নেতা তাড়াশ, সিরাজগঞ্জ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট খ অঞ্চল দিয়ে হয়রানির অভিযোগ তাড়াশে পুলিশের চেকপোস্টে নারী আটক, উদ্ধার ইয়াবা ও দেশি  অস্ত্র।  টেকনাফ সদরের নাজির পাড়ার নাফনদী থেকে ৪ লক্ষ ১০ হাজার পিস ইয়াবা জব্দ করলো কোস্টগার্ড। রাজনগরের উত্তরভাগ ওয়েলফেয়ার সোসাইটি ইউকের উদ্যোগে ২৭ শিক্ষাপ্রতিষ্ঠানের ৮১ শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান শেরপুর রানার্স কমিউনিটির উদ্যোগে পাঁচ কিলোমিটার দৌড় অনুষ্ঠিত!

সিরাজগঞ্জে সাবেক মন্ত্রিপরিষদ সচিব কবির বিন আনোয়ারের বাড়িতে হামলা ও অগ্নিসংযোগের অভিযোগ; হাসপাতালে প্রবীণ মুক্তিযোদ্ধা বাবা

সিরাজগঞ্জ প্রতিনিধি:

সিরাজগঞ্জে বাংলাদেশের ২৩তম মন্ত্রিপরিষদ সচিব কবির বিন আনোয়ারের (অপু) পৈতৃক বাড়িতে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর ২০২৬) সকালে এ ঘটনা ঘটে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

স্থানীয় সূত্রের দাবি অনুযায়ী, এদিন সকালে একদল দুর্বৃত্ত কবির বিন আনোয়ারের বাড়িতে অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা বাড়ির বিভিন্ন অংশে ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালানোর পাশাপাশি অগ্নিসংযোগ করে। এ ঘটনার সঙ্গে সিরাজগঞ্জ জেলা বিএনপির কিছু নেতাকর্মীর সংশ্লিষ্টতা রয়েছে বলে স্থানীয় সূত্রে অভিযোগ তোলা হয়েছে।

হামলা ও অগ্নিকাণ্ডের সময় বাড়িতে অবস্থান করছিলেন কবির বিন আনোয়ারের বাবা প্রবীণ রাজনীতিবিদ ও বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন রতু। অগ্নিকাণ্ডের ভয়াবহতা ও প্রাণহানির আশঙ্কায় ৯৩ বছর বয়সী এই বীর মুক্তিযোদ্ধাকে দ্রুত বাড়ি থেকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয় এবং পরবর্তীতে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে দাবি করা হয়েছে। উল্লেখ্য, আনোয়ার হোসেন রতু সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক।

স্থানীয় সূত্রগুলো আরও জানিয়েছে, এর আগে ২০২৪ সালের ৪ আগস্টও কবির বিন আনোয়ারের এই বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছিল। বৃহস্পতিবারের হামলাকারীদের সঙ্গে পূর্বের ওই ঘটনারও সম্পৃক্ততা রয়েছে বলে অভিযোগ উঠেছে।

এদিকে, হামলা ও অগ্নিসংযোগের সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা নিয়েও স্থানীয়দের মধ্যে প্রশ্ন দেখা দিয়েছে। অভিযোগ উঠেছে, ঘটনার সময় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী কার্যকর কোনো প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করেনি। তবে এ বিষয়ে স্থানীয় প্রশাসন বা অভিযুক্ত রাজনৈতিক দলের নেতাকর্মীদের আনুষ্ঠানিক কোনো বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।



আমাদের পেজ লাইক করুন