November 17, 2026, 6:48 pm
সংবাদ শিরোনাম
তাড়াশ, সিরাজগঞ্জ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট খ অঞ্চল দিয়ে হয়রানির অভিযোগ তাড়াশে পুলিশের চেকপোস্টে নারী আটক, উদ্ধার ইয়াবা ও দেশি  অস্ত্র।  টেকনাফ সদরের নাজির পাড়ার নাফনদী থেকে ৪ লক্ষ ১০ হাজার পিস ইয়াবা জব্দ করলো কোস্টগার্ড। রাজনগরের উত্তরভাগ ওয়েলফেয়ার সোসাইটি ইউকের উদ্যোগে ২৭ শিক্ষাপ্রতিষ্ঠানের ৮১ শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান শেরপুর রানার্স কমিউনিটির উদ্যোগে পাঁচ কিলোমিটার দৌড় অনুষ্ঠিত! টেকনাফ থেকে ‘মাদক’ নির্মূলের ঘোষণা নবগঠিত উপজেলা ছাত্রদলের টেকনাফে এপিবিএনের অভিযানে ওয়ারেন্টভুক্ত রোহিঙ্গা আসামি গ্রেপ্তার খুলনায় সাংবাদিকদের ব্যতিক্রমী মানবিক উদ্যোগ, ৩০০ অসহায় মানুষের মুখে খাবার তুলে দিল সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশন ধানশাইলের ১ নং ওয়ার্ড আওয়ামী লীগের ৫১ সদস্যের কমিটি নিয়ে বিতর্ক, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমের রাজনৈতিক অবস্থান পরিবর্তন নিয়ে আলোচনা টেকনাফ-উখিয়ায় বিজিবির তিন অভিযান,১০ লাখ ইয়াবা জব্দ আটক ২, ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৩০ কোটি টাকা

তাড়াশ, সিরাজগঞ্জ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট খ অঞ্চল দিয়ে হয়রানির অভিযোগ

আলহাজ সরকার টুটুল তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট খ অঞ্চল দায়ের করে হয়রানির অভিযোগ উঠেছে তালম ইউনিয়নের মানিকচাপড় গ্রামের মৃত নবাব আলীর ছেলে মকবুল হোসেনের বিরুদ্ধে। তার দায়ের করা একটি মামলায় উল্লেখিত ঘটনার সময় আসামিদের কয়েকজনের অবস্থান নিয়ে প্রশ্ন তুলেছেন অভিযুক্তরা। এ ঘটনায় স্থানীয়দের মধ্যেও নানা আলোচনা চলছে।

অভিযোগ সূত্রে জানা যায়, গত ৩ নভেম্বর ২০২৬, মঙ্গলবার তাড়াশ থানা আমলি আদালতে ১০৭/১১৭ ধারায় একটি মামলা দায়ের করেন মকবুল হোসেন। মামলায় তিনি উল্লেখ করেন, গত ২ নভেম্বর সোমবার বিকেল ৪টার দিকে ১ নম্বর শহিদুল ইসলাম, ২ নম্বর আসামিনা, ৩ নম্বর আসামি চেন্টু মিয়া, ৪ নম্বর আসামি গুল মাহমুদ এবং ৫ নম্বর আসামি বগুড়ার শেরপুর উপজেলার বিশালপুর ইউনিয়নের পাঁচদেউলি গ্রামের মমিন তার বাড়িতে গিয়ে পূর্বের ৪০৬/৪২০/১০৯ ধারার মামলাটি তুলে নিতে প্রাণনাশের হুমকি দেন।

তবে মামলায় উল্লেখিত ঘটনার সময় ও আসামিদের অবস্থান নিয়ে ভিন্ন তথ্য পাওয়া গেছে বলে দাবি করেছেন অভিযুক্তরা।

অভিযুক্ত ৫ নম্বর আসামি আব্দুল মমিনের দাবি, ঘটনার দিন তিনি উপর সিলট গ্রামের লুৎফর রহমানের সঙ্গে বগুড়া ও শেরপুরে স্কুলের কম্পিউটার ও প্রিন্টার মেরামতসহ ব্যক্তিগত কাজে ব্যস্ত ছিলেন। এ সংক্রান্ত কাজে সততা অফসেট প্রেস ও সৈনিক পেপার অ্যান্ড স্টেশনারিজের মেমো নম্বর ২৭২০০৮, তারিখ ২ নভেম্বর ০২/১১/২৬-এর একটি কাগজ রয়েছে বলে তিনি জানান। তার দাবি, সারাদিন বগুড়া ও শেরপুরে অবস্থান করার পর বিকেল সাড়ে ৪টার দিকে রানীরহাটে আসেন।

এ বিষয়ে রানীরহাটের স্থানীয় ব্যবসায়ী রেজাউল ইসলামের সঙ্গে কথা হলে তিনি বলেন, সোমবার বিকেল সাড়ে ৪টা থেকে পৌনে ৫টার দিকে লুৎফর ও মমিন আমার দোকানে এসে তাদের মালামাল রেখে হাটের ভেতরে যান। বাজার করে এসে তারা মালামাল নিয়ে চলে যান।

লুৎফর রহমানও দাবি করেন, তিনি ও মমিন সারাদিন বগুড়া ও শেরপুরে ছিলেন। ফলে ওই সময়ে মানিকচাপড় গ্রামে গিয়ে কাউকে হুমকি দেওয়ার অভিযোগকে তিনি প্রশ্নবিদ্ধ বলে মনে করেন।

অন্যদিকে, মামলার ৩ নম্বর আসামি চেন্টু মিয়া ঢাকার একটি গার্মেন্টস কারখানায় কর্মরত ছিলেন বলে দাবি করা হয়েছে।

অভিযোগের বিষয়ে সরেজমিনে মঙ্গলবার (১৭নভেম্বার) মকবুল হোসেনের সঙ্গে কথা হলে তিনি বলেন, তারা পাঁচজন এসে আমার স্ত্রীকে হুমকি দিয়েছে।

তবে প্রতিবেদকের পক্ষ থেকে ঘটনার সময় ও অভিযুক্তদের অবস্থানসংক্রান্ত তথ্য-প্রমাণ নিয়ে প্রশ্ন করা হলে তিনি কোনো বিস্তারিত ব্যাখ্যা দেননি।

মকবুল হোসেনের প্রতিবেশী মৃত নজরুল ইসলামের স্ত্রী বলেন, সেদিন এখানে কোনো ঘটনা ঘটেনি। আমার বাড়ির পাশেই তাদের বাড়ি। এতগুলো মানুষ এলে আমি অবশ্যই দেখতে পেতাম।
স্থানীয়দের বক্তব্য ও অভিযুক্তদের দেওয়া তথ্যের মধ্যে ভিন্নতা থাকায় মামলায় উল্লিখিত ঘটনার প্রকৃত সত্যতা নিরূপণে নিরপেক্ষ তদন্তের দাবি উঠেছে। তবে আদালতে দায়ের করা মামলার অভিযোগের সত্যতা এখনো স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্তের মাধ্যমে বিষয়টি স্পষ্ট হতে পারে।



আমাদের পেজ লাইক করুন