November 21, 2026, 9:00 pm
সংবাদ শিরোনাম
তাড়াশে ইউপি চেয়ারম্যান ও বিএনপির সভাপতি সম্পাদক পদে মনোনয়ন ফরম বিতরণ শুরু বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকে চেয়ারপার্সন গুলজার খানকে বিশ্বনাথে বিশাল নাগরিক সংবর্ধনা নওগাঁয় নানা আয়োজনে সশস্ত্র বাহিনী দিবস উদ্‌যাপন রামু সেনানিবাসে সশস্ত্র বাহিনী দিবস উদযাপন Malaysia Carnival Kicks Off in Jeddah Amid Strong Turnout, Continues Through Friday জেদ্দায় মালয়েশিয়া কার্নিভালে দর্শনার্থীদের ঢল, লাকি ড্র বিজয়ী বাংলাদেশি সাংবাদিক দম্পতি চট্টগ্রাম সিটি নির্বাচনে মেয়র পদে লড়তে চান এস এম আজিজ, ১২ দলীয় জোটের শরিক কাজী জাফরের জাতীয় পার্টির নেতাদের সঙ্গে মতবিনিময় সিরাজগঞ্জে সাবেক মন্ত্রিপরিষদ সচিব কবির বিন আনোয়ারের বাড়িতে হামলা ও অগ্নিসংযোগের অভিযোগ; হাসপাতালে প্রবীণ মুক্তিযোদ্ধা বাবা জামালপুরের বকশীগঞ্জ সীমান্তে ৩৫ বিজিবির অভিযানে ১৬ লাখ টাকা মূল্যের ভারতীয় মদ জব্দ বকশীগঞ্জে প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজায় অংশ নিলেন ছাত্রলীগ নেতা

নওগাঁয় নানা আয়োজনে সশস্ত্র বাহিনী দিবস উদ্‌যাপন

প্রাক্তন সৈনিক সংস্থার উদ্যোগে আলোচনা সভা, ক্রীড়া প্রতিযোগিতা ও প্রীতিভোজ

খোরশেদ আলম, নওগাঁ:

মহান মুক্তিযুদ্ধে সশস্ত্র বাহিনীর গৌরবোজ্জ্বল অবদান স্মরণ এবং অবসরপ্রাপ্ত সৈনিকদের সম্মানে নওগাঁয় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে সশস্ত্র বাহিনী দিবস উদ্‌যাপন করা হয়েছে। শনিবার (২১ নভেম্বর) বাংলাদেশ প্রাক্তন সৈনিক সংস্থা, নওগাঁ জেলা শাখার উদ্যোগে স্থানীয় সখের পল্লী পার্ক অডিটোরিয়ামে আলোচনা সভা, ক্রীড়া প্রতিযোগিতা ও প্রীতিভোজের আয়োজন করা হয়।

অনুষ্ঠানের শুরুতে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী বীর শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন এবং তাঁদের আত্মার মাগফিরাত কামনা করা হয়। সকাল ৯টায় সৈনিক সংস্থার কার্যালয়ে জাতীয় পতাকা ও সংগঠনের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-৫ (সদর) আসনের সংসদ সদস্য মো. জাহিদুল ইসলাম ধলু। এ সময় তাঁর সহধর্মিণী হোসনে আরা, নওগাঁ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. নূর-ই-আলম মিঠু, জেলা ছাত্রদলের সভাপতি মামুন বিন দোহাসহ প্রাক্তন সৈনিক সংস্থার উপদেষ্টা পরিষদের সদস্য, বিভিন্ন পদমর্যাদার প্রাক্তন সৈনিক এবং তাঁদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মো. জাহিদুল ইসলাম ধলু বলেন, মহান স্বাধীনতাযুদ্ধে সশস্ত্র বাহিনীর অবদান অপরিসীম। বাঙালি জাতি এই বীর সেনাসদস্যদের অবদান কোনো দিন ভুলবে না। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন একজন বীর মুক্তিযোদ্ধা ও সেক্টর কমান্ডার। তাঁর সুযোগ্য সন্তান বর্তমান প্রধানমন্ত্রী তারেক জিয়া কর্মরত ও অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের জন্য বিভিন্ন সুযোগ-সুবিধা প্রদান করেছেন।

তিনি আরও বলেন, প্রাক্তন সৈনিক সংস্থার সদস্যদের দীর্ঘদিনের দাবি একটি স্থায়ী কার্যালয় প্রতিষ্ঠা করা। এ বিষয়ে তিনি আশ্বাস দিয়ে বলেন, ভবিষ্যতে সুযোগ সৃষ্টি হলে তাঁদের এ দাবি পূরণের উদ্যোগ নেওয়া হবে।



আমাদের পেজ লাইক করুন