November 17, 2026, 12:03 am
সংবাদ শিরোনাম
তাড়াশে পুলিশের চেকপোস্টে নারী আটক, উদ্ধার ইয়াবা ও দেশি  অস্ত্র।  টেকনাফ সদরের নাজির পাড়ার নাফনদী থেকে ৪ লক্ষ ১০ হাজার পিস ইয়াবা জব্দ করলো কোস্টগার্ড। রাজনগরের উত্তরভাগ ওয়েলফেয়ার সোসাইটি ইউকের উদ্যোগে ২৭ শিক্ষাপ্রতিষ্ঠানের ৮১ শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান শেরপুর রানার্স কমিউনিটির উদ্যোগে পাঁচ কিলোমিটার দৌড় অনুষ্ঠিত! টেকনাফ থেকে ‘মাদক’ নির্মূলের ঘোষণা নবগঠিত উপজেলা ছাত্রদলের টেকনাফে এপিবিএনের অভিযানে ওয়ারেন্টভুক্ত রোহিঙ্গা আসামি গ্রেপ্তার খুলনায় সাংবাদিকদের ব্যতিক্রমী মানবিক উদ্যোগ, ৩০০ অসহায় মানুষের মুখে খাবার তুলে দিল সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশন ধানশাইলের ১ নং ওয়ার্ড আওয়ামী লীগের ৫১ সদস্যের কমিটি নিয়ে বিতর্ক, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমের রাজনৈতিক অবস্থান পরিবর্তন নিয়ে আলোচনা টেকনাফ-উখিয়ায় বিজিবির তিন অভিযান,১০ লাখ ইয়াবা জব্দ আটক ২, ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৩০ কোটি টাকা ১৩ হাজার কৃষক তাড়াশে পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার, উদ্বোধন করলেন এমপি আয়নুল হক

তাড়াশে পুলিশের চেকপোস্টে নারী আটক, উদ্ধার ইয়াবা ও দেশি  অস্ত্র। 

আলহাজ্ব সরকার টুটুল, তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি:

সিরাজগঞ্জের তাড়াশে পুলিশের নিয়মিত চেকপোস্টে পালানোর চেষ্টা করে শেষ রক্ষা হয়নি স্মৃতি ইসলাম হাওয়া (২৯) নামে এক নারীর। পরে ধাওয়া করে তাকে আটক করে পুলিশ। এ সময় তার কাছ থেকে দুই পিস ইয়াবা ট্যাবলেট ও একটি চায়না চাকু উদ্ধার করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, চুরি-ছিনতাই প্রতিরোধ এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঝুরঝুরি বাজার এলাকায় নিয়মিত চেকপোস্ট পরিচালনা করছিল পুলিশ। এ সময় দ্রুতগতিতে মোটরসাইকেল চালিয়ে আসা ওই নারীকে থামার সংকেত দেওয়া হয়। কিন্তু পুলিশের নির্দেশ অমান্য করে তিনি পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। পরে পুলিশ ধাওয়া করে তাকে আটক করতে সক্ষম হয়।

রোববার (১৫ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার মাধাইনগর ইউনিয়নের ঝুরঝুরি বাজার এলাকায় সড়কে পুলিশের চেকপোস্টে এ ঘটনা ঘটে। আটক স্মৃতি ইসলাম হাওয়া রায়গঞ্জ উপজেলার সাতকুশী গ্রামের জালাল উদ্দীনের মেয়ে।

পরবর্তীতে স্থানীয়দের উপস্থিতিতে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে দুই পিস ইয়াবা ট্যাবলেট ও একটি চায়না চাকু উদ্ধার করা হয়।

এ বিষয়ে তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমাম জাফর ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ইয়াবা ও চাকুসহ ওই নারীকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মামলায় গ্রেপ্তার দেখিয়ে সোমবার (১৬ নভেম্বর) তাকে জেল হাজতে পাঠানো হবে।



আমাদের পেজ লাইক করুন