November 12, 2026, 11:59 pm
সংবাদ শিরোনাম
খুলনায় সাংবাদিকদের ব্যতিক্রমী মানবিক উদ্যোগ, ৩০০ অসহায় মানুষের মুখে খাবার তুলে দিল সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশন ধানশাইলের ১ নং ওয়ার্ড আওয়ামী লীগের ৫১ সদস্যের কমিটি নিয়ে বিতর্ক, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমের রাজনৈতিক অবস্থান পরিবর্তন নিয়ে আলোচনা টেকনাফ-উখিয়ায় বিজিবির তিন অভিযান,১০ লাখ ইয়াবা জব্দ আটক ২, ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৩০ কোটি টাকা ১৩ হাজার কৃষক তাড়াশে পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার, উদ্বোধন করলেন এমপি আয়নুল হক মাদক নিয়ন্ত্রণে কঠোর অবস্থানের বার্তা সিরাজগঞ্জে, শ্রেষ্ঠ মামলাকারীকে সম্মান ধানশাইলের ১ নং ওয়ার্ড আওয়ামী লীগের ৫১ সদস্যের কমিটি নিয়ে বিতর্ক, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমের রাজনৈতিক অবস্থান পরিবর্তন নিয়ে আলোচনা টেকনাফ-উখিয়ায় বিজিবির তিন অভিযান,১০ লাখ ইয়াবা জব্দ আটক ২, ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৩০ কোটি টাকা সিরাজগঞ্জ তাড়াশে গরু চুরির ঘটনায় বড় সাফল্য, আন্তঃজেলা চোরচক্রের ৬ সদস্য গ্রেফতার উদ্ধার ২ টি গরু বকশীগঞ্জে তাঁতী দলের নতুন কার্যালয় শুভ উদ্বোধন! জামালপুরের দেওয়ানগঞ্জ সীমান্তে এক নারীকে পুশ‌ইনের চেষ্টা! আটকে দিল বিজিবি।

খুলনায় সাংবাদিকদের ব্যতিক্রমী মানবিক উদ্যোগ, ৩০০ অসহায় মানুষের মুখে খাবার তুলে দিল সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশন

মোঃ আল-মাহফুজ শাওন, খুলনা:

সাংবাদিকতা শুধু সংবাদ প্রকাশেই সীমাবদ্ধ নয়, মানুষের দুঃখ-দুর্দশায় পাশে দাঁড়ানোও সামাজিক দায়িত্ব—এমন বার্তা নিয়ে খুলনায় ৩০০ অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ করেছে সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশন, খুলনা জেলা শাখা।

বুধবার (১২ নভেম্বর) দুপুর ১টা ৩০ মিনিটে নগরীর খালিশপুরের গোয়ালখালী ক্লাবের মোড়ে এ মানবিক কর্মসূচি অনুষ্ঠিত হয়।

‘অন্ন হোক সবার অধিকার, ক্ষুধামুক্ত সমাজ গড়ার অঙ্গীকার’ স্লোগানকে সামনে রেখে আয়োজিত কর্মসূচিতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি গোলাম কিবরিয়া তুহিন। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মোঃ শাহনেওয়াজ।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা, ৯ নম্বর ওয়ার্ডের সাবেক কমিশনার ও খুলনা মহানগর বিএনপির সাবেক সহ-সভাপতি শেখ জাহিদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন খুলনা মফস্বল প্রেস ক্লাবের সেক্রেটারি নজরুল ইসলাম নবীন ও আকবার হোসেন।

এ সময় সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সদস্য ও শুভাকাঙ্ক্ষীরা উপস্থিত থেকে খাবার বিতরণ কার্যক্রমে অংশ নেন।

প্রধান অতিথি শেখ জাহিদুল ইসলাম বলেন, সাংবাদিকরা পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি অসহায় মানুষের পাশে দাঁড়ালে সমাজে মানবিকতার দৃষ্টান্ত তৈরি হবে। ক্ষুধামুক্ত বাংলাদেশ গড়তে এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান তিনি।

সাংবাদিকদের এমন মানবিক উদ্যোগে উপকৃত হন ৩০০ অসহায় মানুষ। স্থানীয় বাসিন্দারাও এ আয়োজনের প্রশংসা করেন।

সংবাদ প্রকাশের পাশাপাশি মানবতার সেবায়ও এগিয়ে আসুক সাংবাদিক সমাজ—এমন প্রত্যাশা স্থানীয়দের।



আমাদের পেজ লাইক করুন