November 16, 2026, 12:05 am
সংবাদ শিরোনাম
টেকনাফ সদরের নাজির পাড়ার নাফনদী থেকে ৪ লক্ষ ১০ হাজার পিস ইয়াবা জব্দ করলো কোস্টগার্ড। রাজনগরের উত্তরভাগ ওয়েলফেয়ার সোসাইটি ইউকের উদ্যোগে ২৭ শিক্ষাপ্রতিষ্ঠানের ৮১ শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান শেরপুর রানার্স কমিউনিটির উদ্যোগে পাঁচ কিলোমিটার দৌড় অনুষ্ঠিত! টেকনাফ থেকে ‘মাদক’ নির্মূলের ঘোষণা নবগঠিত উপজেলা ছাত্রদলের টেকনাফে এপিবিএনের অভিযানে ওয়ারেন্টভুক্ত রোহিঙ্গা আসামি গ্রেপ্তার খুলনায় সাংবাদিকদের ব্যতিক্রমী মানবিক উদ্যোগ, ৩০০ অসহায় মানুষের মুখে খাবার তুলে দিল সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশন ধানশাইলের ১ নং ওয়ার্ড আওয়ামী লীগের ৫১ সদস্যের কমিটি নিয়ে বিতর্ক, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমের রাজনৈতিক অবস্থান পরিবর্তন নিয়ে আলোচনা টেকনাফ-উখিয়ায় বিজিবির তিন অভিযান,১০ লাখ ইয়াবা জব্দ আটক ২, ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৩০ কোটি টাকা ১৩ হাজার কৃষক তাড়াশে পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার, উদ্বোধন করলেন এমপি আয়নুল হক মাদক নিয়ন্ত্রণে কঠোর অবস্থানের বার্তা সিরাজগঞ্জে, শ্রেষ্ঠ মামলাকারীকে সম্মান

টেকনাফ সদরের নাজির পাড়ার নাফনদী থেকে ৪ লক্ষ ১০ হাজার পিস ইয়াবা জব্দ করলো কোস্টগার্ড।

  • মোহাম্মদ রাসেল মির্জা – স্টাফ রিপোর্টার
  • রোববার (১৫ নভেম্বর) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করেন।

    কোস্ট গার্ড জানায়, মিয়ানমার থেকে নাফ নদী হয়ে ইয়াবার বড় একটি চালান বাংলাদেশে প্রবেশের গোপন তথ্যের ভিত্তিতে নজরদারি বাড়ানো হয়। এর অংশ হিসেবে শনিবার (১৪ নভেম্বর) রাত ৯টা থেকে ১২টা পর্যন্ত কোস্ট গার্ড আউটপোস্ট শাহপরীর একটি দল নাফ নদীতে বিশেষ অভিযান চালায়।

    অভিযান চলাকালে টেকনাফের নাজিরপাড়া সংলগ্ন নদীতে সন্দেহজনক একটি ইঞ্জিনচালিত কাঠের বোটের গতিরোধের সংকেত দেওয়া হয়। কিন্তু কোস্ট গার্ডের উপস্থিতি বুঝতে পেরে বোটে থাকা পাচারকারীরা দ্রুত মিয়ানমারের জলসীমায় পালিয়ে যায়।

    পরে নদীতে ভাসমান চারটি পলিথিন মোড়ানো প্যাকেট তল্লাশি করে এসব ইয়াবা জব্দ করা হয়। উদ্ধার করা মাদকের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

    কোস্ট গার্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদক পাচার ও বিস্তার রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।



আমাদের পেজ লাইক করুন