November 15, 2026, 12:09 am
সংবাদ শিরোনাম
রাজনগরের উত্তরভাগ ওয়েলফেয়ার সোসাইটি ইউকের উদ্যোগে ২৭ শিক্ষাপ্রতিষ্ঠানের ৮১ শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান শেরপুর রানার্স কমিউনিটির উদ্যোগে পাঁচ কিলোমিটার দৌড় অনুষ্ঠিত! টেকনাফ থেকে ‘মাদক’ নির্মূলের ঘোষণা নবগঠিত উপজেলা ছাত্রদলের টেকনাফে এপিবিএনের অভিযানে ওয়ারেন্টভুক্ত রোহিঙ্গা আসামি গ্রেপ্তার খুলনায় সাংবাদিকদের ব্যতিক্রমী মানবিক উদ্যোগ, ৩০০ অসহায় মানুষের মুখে খাবার তুলে দিল সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশন ধানশাইলের ১ নং ওয়ার্ড আওয়ামী লীগের ৫১ সদস্যের কমিটি নিয়ে বিতর্ক, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমের রাজনৈতিক অবস্থান পরিবর্তন নিয়ে আলোচনা টেকনাফ-উখিয়ায় বিজিবির তিন অভিযান,১০ লাখ ইয়াবা জব্দ আটক ২, ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৩০ কোটি টাকা ১৩ হাজার কৃষক তাড়াশে পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার, উদ্বোধন করলেন এমপি আয়নুল হক মাদক নিয়ন্ত্রণে কঠোর অবস্থানের বার্তা সিরাজগঞ্জে, শ্রেষ্ঠ মামলাকারীকে সম্মান ধানশাইলের ১ নং ওয়ার্ড আওয়ামী লীগের ৫১ সদস্যের কমিটি নিয়ে বিতর্ক, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমের রাজনৈতিক অবস্থান পরিবর্তন নিয়ে আলোচনা

টেকনাফে এপিবিএনের অভিযানে ওয়ারেন্টভুক্ত রোহিঙ্গা আসামি গ্রেপ্তার

মোহাম্মদ : রাসেল মির্জা

স্টাফ রিপোর্টার

কক্সবাজারের টেকনাফে ২৪ নম্বর লেদা রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে জিআর ওয়ারেন্টভুক্ত এক রোহিঙ্গা আসামিকে গ্রেপ্তার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।

শনিবার (১৪ নভেম্বর) রাত ১২টা ২০ মিনিটের দিকে ক্যাম্পের ব্লক-বি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আবু বক্কর সিদ্দিক (৫২) ২৪ নম্বর লেদা রোহিঙ্গা ক্যাম্পের ব্লক-বির ১৮৩ নম্বর শেডের বাসিন্দা। তিনি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর একটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি।

এপিবিএন সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে লেদা এপিবিএন ক্যাম্পের রাতের মোবাইল ডিউটি দল অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে সদস্যরা তাকে আটক করেন। পরে তাকে লেদা এপিবিএন ক্যাম্পে নেওয়া হয়।

তার বিরুদ্ধে টেকনাফ মডেল থানার ১৫ মার্চ ২০২৬ তারিখের ৫৪ নম্বর মামলায় জিআর ২৪৭/২২ (টি) মূলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(খ) ধারায় অভিযোগ রয়েছে।

গ্রেপ্তারের পর পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।



আমাদের পেজ লাইক করুন