August 28, 2026, 1:06 pm
সংবাদ শিরোনাম
গল্প : কথার ফেনা বনাম কাজের গভীরতা-এনজিও জীবনের এক খাঁটি সত্য…….তরিকুল ইসলাম ভূরুঙ্গামারীতে এনসিপির আহ্বায়ক কিরন, সদস্যসচিব আনিস বিশ্বনাথের অলংকারী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নজির আহমেদের প্রার্থিতা ঘোষনা  পীরগঞ্জে সার সিন্ডিকেটের দৌরাত্ম্য ভুয়া নিয়োগ বাণিজ্যের অভিযোগ, কুড়িগ্রাম মজিদা কলেজের ভাইস প্রিন্সিপাল নয়ন জেল হাজতে যুক্তরাষ্ট্রভিত্তিক পোর্টাল সাংবাদিকদের সর্বপ্রথম আন্তর্জাতিক সংগঠন NPJA-এর বাংলাদেশ কমিটি ঘোষণা আমাশু প্রগতি হাই স্কুল এন্ড কলেজের এডহক কমিটি অনুমোদন: সভাপতি মোফাজ্জল হোসেন সিংড়ায় র‍্যাবের অভিযানে ৪ কেজি ৭০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার নাটোরে ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টারের অনুমোদন যাচাইয়ের দাবি গডফাদারের’ শেল্টার- ধরাছোঁয়ার বাইরে শাহীন, যুবসমাজ এর ভবিষ্যত নিয়ে আতঙ্কে স্থানীয়রা।

ভূরুঙ্গামারীতে এনসিপির আহ্বায়ক কিরন, সদস্যসচিব আনিস

এনামুল হক, ভূরুঙ্গামারী কুড়িগ্রাম: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলা শাখার ৩৬ সদস্যের আংশিক আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে মাহফুজুল ইসলাম কিরনকে আহ্বায়ক ও মোর্শেদুর রহমান আনিসকে সদস্যসচিব করা হয়েছে।বৃহস্পতিবার (২৭ আগস্ট) এনসিপির কুড়িগ্রাম জেলা আহ্বায়ক মুকুল মিয়া ও সদস্যসচিব মাসুম মিয়ার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আগামী তিন মাসের জন্য এ কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।

কমিটিতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক করা হয়েছে আবু শামীমকে। যুগ্ম আহ্বায়ক হিসেবে রয়েছেন মোস্তাফিজুর রহমান মজনু, মোহাম্মদ রোকনুজ্জামান মিলু, নাহিদ হাসান প্রিন্স, শরিফুল ইসলাম, মাহমুদ হাসান ও আবুল কালাম আজাদ। সিনিয়র যুগ্ম সদস্যসচিব জহুরুল ইসলাম। যুগ্ম সদস্যসচিব হিসেবে রয়েছেন নুর আমিন লেবু, কফিলুর রহমান ও মাহাবুব উল আলম। সাংগঠনিক সম্পাদক করা হয়েছে আল হেলাল খান, শফিউল আলম সানু, গোলাম হোসেন মামুন ও আশরাফুল আলম শান্তকে। এ ছাড়া কমিটিতে ১৯ জন সদস্য রয়েছেন।

নবগঠিত কমিটির আহ্বায়ক মাহফুজুল ইসলাম কিরন বলেন, তৃণমূল পর্যায়ে দলকে সুসংগঠিত করতে সবাইকে নিয়ে কাজ করবেন তাঁরা। ভূরুঙ্গামারীর মানুষের সমস্যা ও প্রত্যাশাকে সামনে রেখে একটি শক্তিশালী সাংগঠনিক কাঠামো গড়ে তোলার কথাও জানান তিনি। সদস্যসচিব মোর্শেদুর রহমান আনিস বলেন, নতুন প্রজন্ম ও সাধারণ মানুষের অংশগ্রহণে এনসিপির কার্যক্রম তৃণমূল পর্যন্ত ছড়িয়ে দেওয়া হবে। সংগঠনের নীতি ও লক্ষ্য বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি ২০২৫ সালের ২৮ ফেব্রুয়ারি আত্মপ্রকাশ করে। দলটি ছাত্র-জনতার নেতৃত্বে তৃণমূল পর্যায়ে সংগঠন বিস্তারের কথা বলছে এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠান ও রাষ্ট্র সংস্কারের বিষয়কে গুরুত্ব দিচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেজ লাইক করুন